02/11/2026
প্রথমবার টিকিট কিনেই ৯৫ হাজার দিরহামের সোনা! বিগ টিকিটে ভাগ্য খুলল ৪ প্রবাসীর
এক টিকিটেই বদলে গেল ভাগ্যের হিসাব! আবুধাবির ‘বিগ টিকিট’-এর অক্টোবরের শেষ সাপ্তাহিক ড্র-তে ২০০ গ্রাম করে ২৪ ক্যারেটের সোনার বার জিতেছেন চারজন।
বিজয়ীদের মধ্যে রয়েছেন কেরালা থেকে আসা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত তিন ভারতীয় প্রবাসী এবং ওমানের একজন ব্যবসায়ী।
ভারতীয় তিন বিজয়ী হলেন রাজেশ গোপালান, অনীশ রবীন্দ্রদাস ও মুহাম্মদ আশরাফ মুন্দাকাই সামসু। অন্যদিকে ওমানের বিজয়ী ইউসুফ হামিদ মোহাম্মদ আল নাবি।
প্রতিটি সোনার বারের বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ হাজার দিরহাম!
বিশেষ বিষয় হলো, কেউ প্রথমবার টিকিট কিনেই জিতেছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে দল বেঁধে ভাগ্য পরীক্ষা করে পেয়েছেন এই বড় পুরস্কার।
চার বিজয়ীর এই সাফল্যে প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস।