14/03/2023
CPA মার্কেটিং কি? কিভাবে কাজ করে? চলুন জেনে আসি বিস্তারিত
What is CPA marketing?
সিপিএ(CPA)মার্কেটিং কি ?: What is CPA marketing? CPA এর ফুল মিনিং হচ্ছে Cost Per Action. অনেকেই এখন CPA মার্কেটিং পচ্ছন্দ করে কারন, সিপিএ মার্কেটিং এ এফিলিয়েট মার্কেটিং এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না এবং এখানে বিভিন্ন ধরনের অফার থাকে। মনে করুন একটি Website (যেমন Facebook) তাদের ওয়েবসাইটের জন্য কিছু সংখ্যক নতুন মেম্বারস খুজছে, এখন আপনার কাজ হচ্ছে আপনার কাষ্টমার কে শুধুমাত্র রেজিস্টার করানো আপনার এফিলিয়েট লিংক এ। এটাকে ইমেইল সাবমিট বলে।
এখানে আপনার কাষ্টমার রেজিস্টার কারার পর যদি পোডাক্ট/সার্ভিস নাও নেয় তাহলেও আপনি কমিশন পাবেন। কিন্তু এফিলিয়েট মার্কেট হচ্ছে ভিন্ন। এফিলিয়েট মার্কেটে যতক্ষন আপনার পোডাক্ট বিক্রি না হয় ততক্ষন আপনি কমিশন পাবেন না এবং এর কারনেই অনলাইন জুড়ে CPA marketing এতটা জনপ্রিয় হয়ে উঠেছে।
CPA মার্কেটিং এ কাজ করতে কি কি থাকতে হবে ?
CPA Marketing এ কাজ করতে হলে মাত্র আপনার দুটি জিনিসের প্রয়োজন।
⏩ (১) আপনার একটি পিসি অথবা ল্যাপটপ থাকতে হবে , মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং কাজ করা যায়না ।
⏩ (২) আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহতে পারে ব্রডব্যান্ড আথবা মডেম ।
সিপিএ মার্কেটিং থেকে কি রকম আয় করা সম্ভব?
এটা নির্ভর আপনার কাজ এর উপর। তবে নিয়মিত এবং নিয়ম মেনে কাজ করলে হাজার ডলার এর উপর আয় করা সম্ভব মাসে। নিয়ম মেনে কাজ না করলে এক টাকাও আয় সম্ভব না। সিপিএ তে যারা এক্সপার্ট মার্কেটার তাদের ইনকাম প্রতিমাসে লাখ টাকার উপরে। এমনও মার্কেটার আছেন যারা প্রতি দিন ১ লাখ টাকা ইনকাম করছেন, মানে প্রতি মাসে ৩০ লাখ টাকা। শুনতে খুব অবাক লাগতে পারে, কিন্তু এটা বাস্তব সত্য। আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে আপনিও প্রতি মাসে লাখ টাকার বেশি আয় করতে পারবেন।
সিপিএ তে কি কি অফার পাওয়া যায় ?
সিপিএ তে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে :
Pay per download :
এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড ইত্যাদি।
Pay per lead :
এ ধরনের অফার গুলো হয় সাইন আপ, ইমেইল সাবমিট ইত্যাদি।
Pay per sale :
এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি।
এছাড়া আরও বিভিন্ন অফার রয়েছে। যেমন: Financial, Casual Dating, Health, and Beauty, Gaming, PIN Submit, Survey, Mobile App, Travel, Ecommerce ইত্যাদি।
CPA মার্কেটিং এর কিছু শব্দ পরিচিতি
Advertiser: এটা হল সেই সাইট বা ব্যক্তি যারা CPA নেটওয়ার্ক এর মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপণ দিয়ে থাকে। হতে পারে সে রিটেইলার, অনলাইন রিটেইলার অথবা মার্চেন্ট।
Publisher:
publisher হল সেই ব্যাক্তি যারা কমিশনের জন্য cpa থেকে কোন প্রোডাক্ট বা সার্ভিস প্রোমোট করে, সহজ কথায় এখানে আপনি, আমিই সেই পাবলিশার।
PPL (Pay-Per-Lead):
সহজ ভাষায় আপনাকে প্রতিটা লিড এর জন্য পে করা হবে।ধরুন- আপনি কোন এডভার্টাইজার এর প্রোডাক্টের বিজ্ঞাপণ করলেন অনলাইনে ১০০ জন CANADA এর নাগরিকের কাছে। পরবর্তিতে এর মধ্যে ধরি ১০ জন নাম ও ইমেল এড্রেস দিয়েএকটি ফর্ম পুরন করল। তার মানে আপনি ১০টি লিড পেয়ে গেলেন এবং আপনাকে এই ১০টি লিডের জন্য পে করা হবে।(এক্ষেত্রে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা আবশ্যিক নয়, শুধুমাত্র রেজিষ্টেশন নয় ফরম পুরনের জন্য আপনাকে পে করা হবে).PPL Offer গুলোতে সাধারনত $.50 থেকে শুরু করে $50 ডলার পর্যন্ত কমিশন দেওয়া হয়।
PPS (Pay-Per-Sell):
অনলাইনে অনেক Website বা সার্ভিস রয়েছে যেখানে সাইনাপ করতে টাকা দিতে হয়, এধরনের অফারকে বলা হয় PPS Offer। এ ধরনের অফারে আপনার এফিলিয়েট লিংক থেকে কেও সাইনআপ করলে আপনাকে কমিশন দেওয়া হবে । PPS Offer গুলোতে সাধারনত $10 থেকে শুরু করে $250 ডলার পর্যন্ত কমিশন দেওয়া হয়।
কোন ধরনের ব্যক্তি সিপিএ মার্কেটিং শিখতে পারবেন ?
১। ইন্টারনেট সম্পর্কে যার নুন্যতম জ্ঞান রয়েছ
২। যিনি অনলাইন থেকে আয় করতে ইচ্ছুক
৩। যিনি কম্পিউটার এ ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে পারবেন প্রতিদিন
৪। যিনি লেগে থাকতে পারবেন কমপক্ষে ১ বছর
কোথায় পাবেন সিপিএ অফার গুলোঃ
বিশ্বে অনেক সিপিএ নেটওয়ার্ক আছে। তবে সব সিপিএ নেটওয়ার্ক বিশ্বস্ত নয়। অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যাদের ভালো কোন অফার নেই। এখানে ভালো অফার বলতে যে অফার গুলো সত্যিকার অর্থে কারো উপকারে আসবে না। যেমন কোন সিপিএ নেটওয়ার্ক একটি অফার আছে স্টুডেন্ট লোনের ব্যাপারে। কিন্তু তারা আদৌ কাউকে লোন দেয় না। আবার এমন কিছু অফার তারা পাবলিশ করে যা বেশিদিন থাকে না। সুতরাং সিপিএ নেটওয়ার্ক নির্বাচনের ক্ষেত্রে একটু হিসেব করে নির্বাচন করা দরকার। বর্তমানে সেরা সিপিএ নেটওয়ার্ক গুলোর মধ্যে ৩ টি নিচে উল্লেখ করা হল। এই নেটওয়ার্ক গুলোতে আপনি ইনস্টান্ট এপ্রোভাল পাবেন। এরকম কয়েকটি নেটওয়ার্ক হল
১. CPAgrip: Sign up
২. Adworkmedia: SIGN UP
৩. CPALead: SIGN UP
কয়েকটি মোবাইল সিপিএ নেটওয়ার্ক হলো YeahMobi, Matomy, ClicksMob, Avazu, Private, ClickDealer, GoWide, Exchange (APX),
এছাড়াও আপনারা Affpaying.com থেকে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক এর Reviews দেখে বিভিন্ন সিপিএ নেটওয়ার্ক বাছাই করতে পারেন।
সিপিএ নেটওয়ার্ক এ রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
উপরে দেয়া তিনটি সিপিএ মার্কেটপ্লেস থেকে যেকোনো একটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করা খুবই সহজ এবং কোনো টাকা ও লাগে না, আপনার নাম ঠিকানা ও ইমেইল আইডি দিয়েই রেজিস্ট্রেশন করতে হয় এবং প্রায় সব সিপিএ নেটওয়ার্ক সাইটে সাইনআপের সময় আপনার প্রোমশন মেথড অথবা প্ল্যান সম্পর্কে জানতে চায়, মানে কিভাবে আপনি তার অফারগুলো প্রমোট করবেন তার একটি বিস্তারিত বর্ণনা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা নিচে দেয়া এই লেখাটুকু কপি-পেস্ট করে দিন।
“I am planning to advertise my links and earning money by creating websites, youtube videos, and also advertising with PPC and PPV(bing ads, Facebook ads, and lead impact). I plan on making a website for each niche I have and also plan on doing some SEO to get it high on the Google ranking system. I will dedicate and spend a few hours of my day for achieving this. I hope to be earning from your website soon.”
যদি বলে- Incentive Traffic: Yes/No. আপনি No দিবেন। ইনসেনটিভ ট্রাফিক মানে আপনি আপনার পরিচিত মানুষদের দিয়ে ট্রাফিক আনবেন কি না সেটা।
আপনাকে একটি ওয়েবসাইট লিংক ও দিতে হবে, সেক্ষেত্রে আপনি youtube.com দিয়ে দিতে পারেন।
কিভাবে সিপিএ অফার গুলো প্রোমট করবেন ?
সবার প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট টপিক বেছে নিতে হবে সিপিএ অফার প্রমোট করার জন্য। এতে করে আপনি কিছু টার্গেটেড অডিয়েন্স পেয়ে যাবেন এবং চাইলে নিজেও আপনার টার্গেট অডিয়েন্স তৈরি করতে পারবেন। যেমন ধরুন আপনি health and fitness টপিক নিয়ে কাজ করলেন। সেক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্স হলো তারা যারা তাদের ওজন কমাতে চায় অথবা তাদের শরীর কে ফিট রাখতে চায়। আপনি চাইলে ফেসবুকে এই রিলেটেড একটি গ্রুপ খুলে সেখানে আস্তে আস্তে মেম্বার এড করতে পারেন এবং খুব সহজেই তাদের কাছে আপনার অফার গুলো প্রমোট করতে পারেন। যত দিন যাবে তত আপনার অডিয়েন্স ও বাড়বে এবং ইনকামও বাড়বে। এভাবেই এক্সপার্ট মার্কেটার রা এত ভালো ইনকাম করেন।
আপনি যখন কোন সিপিএ নেটওয়ার্ক সাইটে এপ্রোভাল পাবেন তখন সেই সাইটে লগিন করলে আপনার ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে গিয়ে আপনার পছন্দমত অফার বাছাই করবেন। সেই অফারে আপনার লিংকটি পাবেন। সেই লিংকটিই আপনি প্রোমট করবেন। ধরুন, আপনার পছন্দ গেম নিয়ে কাজ করা। তাহলে আপনি গেমিং অফার বাছাই করবেন। এরপর গেম রিলেটেড জায়গায় আপনার লিংকটি প্রোমট করবেন।
বর্তমান সময়ে বড় বড় মার্কেটাররা সিপিএ নিয়ে উঠেপরে লেগেছেন। তারা পেইড ক্যাম্পেইন করে অফারগুলো প্রোমট করছেন। আবার অনেক সফল মার্কেটার আছেন যারা এখনো ফ্রি ট্রাফিক বা ভিজিটর এর কাজ করে যাচ্ছেন। সুতরাং আপনিও শুরু করতে পারেন ফ্রি ট্রাফিক দিয়ে এবং নতুনদের জন্য ফ্রি ট্রাফিকই রিকমেন্ড করা হয়। ফ্রি ট্রাফিক সোর্সের মধ্যে রয়েছে- ইউটিউব ভিডিও মার্কেটিং, ব্লগ টিউমেন্টটিং, ফোরাম টিউনিং, আর্টিকেল মার্কেটিং এবং সোস্যাল মিডিয়া মার্কেটিং যেমন- ফেসবুক, টুইটার পিন্টারেস্ট ইত্যাদি। তবে অবশ্যই স্প্যাম করে নয়। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। তবে বর্তমান সময়ে ইউটিউব ভিডিও মার্কেটিং খুবই জনপ্রিয়। সংক্ষেপে ইউটিউব ভিডিও মার্কেটিং- আপনার অফার রিলেটেড ভিডিও বানান, ইউটিউবে চ্যানেল তৈরি করুন, সেখানে ভিডিওটি আপলোড করুন, ভালো একটি টা্ইটেল দিন, ডিস্ক্রিপশন লিখুন এবং সেখানে আপনার অফারের লিংক দিন। এরপর আপনার ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করুন। তবে ইউটিউব এর ডিফল্ট শেয়ার গুলোই যথেষ্ট বলে আমি মনে করি। ইউটিউব ভিডিও মার্কেটিং এ আরেকটা বোনাস হলো গুগল এডসেন্স থেকে আয়। সুতরাং একসঙ্গে আপনি দুইটা উপার্জন করতে পারছেন। ইউটিউব এবং অন্যান্য ফ্রি ট্রাফিক নিয়ে একটু পড়াশোনা করুন।
আশা করি আপনি কথা গুলো বুঝতেপেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ
নতুন রা সিপিএ মার্কেটিং শুরু করার মাথায় রাখবেন যে এইটিতে দরকার প্রচণ্ড ধৈর্য ও সততা। এই ২টি জিনিস ছাড়া যদি আপনি সিপিএ মার্কেটিং করতে আসেন তাহলে কখনই সফল হতে পারবেন না। তাই ধৈর্য ধরুন ও কাজ করতে থাকুন একসময় দেখবেন সফলতা ঠিকি আপনার হাতে ধরা দিবে। তখন আপনিও হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। একবার ইনকাম শুরু হলে সেটা ধিরে ধিরে বারতে থাকবে।