28/09/2026
Face to win or face to fail.
আমাদের বয়স যখন দশ থেকে বিশ বছর থাকে তখন আমরা কাজ করার সময় অনেক ভয় ও লজ্জা পেয়ে থাকি।
তাই এই সময়ে কোন কাজ সহজে সাহসের সাথে করতে পারি না। এই বয়সে যেকোনো কাজ করতে আমরা আগ্ৰহ হারিয়ে ফেলি কারণ এই বয়সে আমরা মানুষের সাথে কথা বলতে ভয় ও লজ্জা পেয়ে থাকি।
তাই এই বয়সের বর্তমান যুবকদের জন্য আমার পরামর্শ হলো কাজ করতে ভয় ও লজ্জা পাওয়া যাবে না। এই বয়সে যেকোনো কাজ শুরু করুন অর্থাৎ face করুন চেষ্টা করুন। আপনি face করা শুরু করেন , মনে মনে এমন চিন্তা করবেন যে কাজ আগে শুরু করি, হয় জয় লাভ করবো , না হয় হেরে যাবো। আপনি মনে রাখবেন হেরে গেলেও আপনার অভিজ্ঞতা হবে।
পরবর্তীতে আবার face করবেন, আবার চেষ্টা করবেন, দেখবেন আপনি একদিন জয় লাভ করেছেন।
কিন্তু আপনি যদি face না করেন, চেষ্টা না করেন , তাহলে কোন দিনো জয় লাভ করতে পারবেন না।
এই বয়সের সকল ভাই ও বোনদের বলছি face করুন, চেষ্টা করুন, যেকোন বিষয়ে যেকোনো কাজ।
ধরেন আপনি একটি পন্য অতিরিক্ত ক্রয় করে বাসায় এনেছেন কিন্তু আপনার বাসায় এটা প্রয়োজন নেই।
আপনাকে অতিরিক্ত পন্যটি ফেরত দিতে হবে, কিন্তু আপনি ফেরত দিতে যাইতে লজ্জা ও ভয় পাচ্ছেন,যে দোকানদার কি থেকে কি যে বলেন,ফেরত নেন কি না এই ভয়ে face করতে চাচ্ছেন না।
কিন্তু লজ্জা ও ভয় না করে face করুন, চেষ্টা করুন, মনে মনে ভাবুন একবার চেষ্টা করি বা একবার face করি, পন্য ফেরত নিক বা না নিক ।
আপনি যখন face করবেন যেকোনো দুটি একটি রেজাল্ট পাবেন হয়তো face to win অথবা face to fail.
তাই এই বয়সের সকল ভাই ও বোনদের বলছি কাজ শুরু করুন face করুন, চেষ্টা করুন, ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনি একদিন বিশ্ব জয় করবেন আশা করি।
কলমে
মোঃ আতাউর রহমান
প্রশিক্ষক (মাইক্রোফাইন্যান্স ) ESDP
TMSS (IES education Sector)
Time.9.10pm 28/09/26