Tech&IT Guru

Tech&IT Guru Hello, Tech & IT Guru makes IT easy and interesting in unchallenging way also has focused on new things.

সিলিকা জেলের এসব প্যাকেট আপনার জন্য এক বড় উপহারসিলিকা জেলের এসব প্যাকেট আপনার জন্য এক বড় উপহারছবি: আনস্প্ল্যাশঅনলাইনে নত...
07/04/2026

সিলিকা জেলের এসব প্যাকেট আপনার জন্য এক বড় উপহার
সিলিকা জেলের এসব প্যাকেট আপনার জন্য এক বড় উপহারছবি: আনস্প্ল্যাশ
অনলাইনে নতুন জুতা কিনলেন কিংবা ওষুধের বাক্স খুলতেই ভেতরে ছোট্ট সাদা প্যাকেট নিশ্চয়ই চোখে পড়েছে? প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা থাকে ‘THROW AWAY, DO NOT EAT’। মানে, ফেলে দিন, খাবেন না। ব্যস। এটুকুই আমাদের কাছে প্যাকেটটির পরিচয়।

আমরা ভাবি, এটি হয়তো বিষাক্ত কোনো জিনিস বা আবর্জনা। তাই দেরি না করে সরাসরি ডাস্টবিনে ফেলে দিই।

কিন্তু এসব প্যাকেট আপনার জন্য এক বড় উপহার। রান্নাঘর থেকে শুরু করে আলমারি, এমনকি শখের গ্যাজেটটি ভালো রাখতে এই ছোট্ট প্যাকেট জাদুর মতো কাজ করতে পারে।

কিন্তু কেন এসব প্যাকেট সবকিছুর সঙ্গে দেওয়া হয়? আর কেনইবা এসব ফেলে না দিয়ে যত্ন করে রাখা উচিত? চলুন, জেনে নেওয়া যাক সিলিকা জেলের ছোট্ট প্যাকেটের বড় কারসাজি।

সিলিকা জেল প্যাকেটের ভেতরে কী থাকে
সিলিকা জেল আদতে একধরনের বালু। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিলিকন ডাই-অক্সাইড। কোয়ার্টজ পাথর যে উপাদান দিয়ে তৈরি, এটিও সেই একই জিনিস।

নামের শেষে জেল থাকলেও এসব আদতে জেলের মতো নরম নয়, বরং ছোট ছোট কাচের দানার মতো শক্ত পুঁতি। পুঁতিগুলোর গায়ে হাজার হাজার সূক্ষ্ম ছিদ্র থাকে।

এসব ছিদ্র দিয়েই এরা বাতাস থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প শুষে নিতে পারে। এতটাই যে জেলগুলো নিজেদের ওজনের প্রায় ৪০ শতাংশ পর্যন্ত পানি শুষে নিতে সক্ষম।

সিলিকা জেল আদতে একধরনের বালু। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিলিকন ডাই-অক্সাইড
সিলিকা জেল আদতে একধরনের বালু। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সিলিকন ডাই-অক্সাইডছবি: উইকিমিডিয়া কমনস
একে ঘরে তৈরি একটি ছোট ডিহিউমিডিফায়ার অর্থাৎ বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প বা আর্দ্রতা কমানোর ‘যন্ত্র’ বলা যেতে পারে।

আর এ কারণেই কোনো শুকনা জিনিসকে আর্দ্রতা থেকে বাঁচাতে এটি ব্যবহার করা হয়। তবে বাতাস থেকে প্রচুর পানি শুষে নেওয়ার পর এই শক্ত দানাগুলো কিছুটা জেলের মতো নরম হয়ে যায়। এ জন্য এটার নাম সিলিকা জেল।

Let’s understand step-by-step in simple RF engineering terms.📡 1. SAR vs Power Density (Main Difference)✅ SAR (Specific ...
25/02/2026

Let’s understand step-by-step in simple RF engineering terms.

📡 1. SAR vs Power Density (Main Difference)

✅ SAR (Specific Absorption Rate)

📌 Definition

SAR is the amount of RF power absorbed by the human body.

📊 Units

👉 Watt per kilogram (W/kg)

📱 Used for

Mobile phones

Devices kept close to body

📌 Formula

SAR = \frac{\sigma E^2}{\rho}

Where:

σ = conductivity of tissue

E = electric field strength

ρ = mass density of tissue

---

✅ Power Density

📌 Definition

Power density is RF power per unit area in free space.

📊 Units

👉 Watt per square meter (W/m²)

📡 Used for

Mobile towers

Antennas

Far-field radiation measurement

---

🔑 Main Differences Table

Feature SAR Power Density

Measures Power absorbed by body Power in free space
Units W/kg W/m²
Used for Mobile phones Mobile towers
Depends on Tissue properties Distance from antenna
Safety Limit (India) 1.6 W/kg 4.5 W/m²

---

📡 2. Radiation Pattern of Mobile Tower Antenna

Mobile tower antennas are highly directional.

---

✅ Horizontal Radiation Pattern (Top View)

Max Signal

← ← ← ANTENNA → → →


👉 Signal spreads like a fan shape (about 120° per sector)

---

✅ Vertical Radiation Pattern (Side View)

Weak

|
Strong → ANTENNA → Strong
|

Very Weak

👉 Most power goes horizontally, not downward.

This is why radiation at ground is low.

---

📡 3. Types of Antennas Used in Mobile Towers

✅ 1. Sector Antenna (Most Common)

📌 Features

Rectangular panel shape

Covers 60°–120° area

Used for cellular base stations

👉 Usually 3 antennas per tower = 360° coverage.

---

✅ 2. Omni Directional Antenna

📌 Features

Radiates in all directions

Used in small cells & WiFi towers

Pattern shape:

Circular radiation

---

✅ 3. MIMO Antennas (Modern 4G/5G)

📌 Features

Multiple elements

Increase data speed

Beamforming capability

---

✅ 4. Massive MIMO (5G)

Uses 64–128 antenna elements

Electronically steerable beams

---

📡 4. How Mobile Tower Antenna Works

Step-by-Step Working

1️⃣ RF Signal Generation

Base station generates RF signal.

---

2️⃣ Power Amplification

Signal amplified to: 👉 20 W – 40 W per carrier.

---

3️⃣ Feeding Antenna

Signal travels via:

Coaxial cable

Waveguide

4️⃣ Radiation Process

Inside antenna:

Current flows in metal elements

Produces electromagnetic waves

Waves propagate into space

5️⃣ Direction Control

Using:

Antenna array design

Electrical tilt

Beamforming

📡 5. Why Towers Are Safe

Because:

✔ Energy directed horizontally
✔ Rapid free-space loss
✔ Large distance from people
✔ Strict safety limits

📡 6. Simple Comparison Diagram

PHONE → SAR matters
TOWER → Power density matters

বিদেশে পড়াশোনা, চিকিৎসা খরচ বা হঠাৎ কোনো ইমার্জেন্সিতে বড় অঙ্কের টাকা দরকার? মানুষের কাছে হাত না পেতে, ঘরে বসেই এই ৮টি আ...
01/02/2026

বিদেশে পড়াশোনা, চিকিৎসা খরচ বা হঠাৎ কোনো ইমার্জেন্সিতে বড় অঙ্কের টাকা দরকার? মানুষের কাছে হাত না পেতে, ঘরে বসেই এই ৮টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চেষ্টা করতে পারেন।
কারণ যদি সত্যি ও জেনুইন হয়, তাহলে এখান থেকে লক্ষ ডলার পর্যন্ত ফান্ড রেইজ করাও সম্ভব।
একটা বিষয় পরিষ্কার করে নিই। ফান্ডিং বা ডোনেশন শুধু চাইলে পাওয়া যায় না। নিজের গল্পটা বিশ্বাসযোগ্যভাবে, মানুষের মনে ছোঁয়ার মতো করে তুলে ধরতে হয়। নিচে ক্যাটাগরি অনুযায়ী সেরা ওয়েবসাইটগুলো এবং কীভাবে কাজ করে, সেটা সংক্ষেপে দেওয়া হলো।

→ GoFundMe (সবচেয়ে জনপ্রিয়)
বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম। চিকিৎসা, পড়াশোনা বা যেকোনো ব্যক্তিগত জরুরি প্রয়োজনে এখানে ফান্ড তোলা যায়। এটা পুরোপুরি ফ্রি মানি না, কিন্তু আপনার গল্প যদি মানুষকে নাড়া দেয়, তাহলে বিশ্বের যেকোনো জায়গা থেকে ডোনেশন আসতে পারে।
লিংক: gofundme.com

→ Modest Needs (ছোট বিপদের সময় ভরসা)
হঠাৎ করে আর্থিক চাপে পড়েছেন? যেমন বাসা ভাড়া, বিদ্যুৎ বিল বা জরুরি ডাক্তার দেখানোর টাকা নেই? এই প্ল্যাটফর্ম শর্ট-টার্ম সমস্যায় গ্রান্ট দিয়ে সাহায্য করে। এটা লোন না, ফেরত দিতে হয় না।
লিংক: modestneeds.org

→ Kiva (মাইক্রো লোনের জন্য)
এটা ডোনেশন নয়, বরং ক্ষুদ্র ঋণ। আপনি যদি ছোট ব্যবসা শুরু করতে চান কিন্তু ব্যাংক লোন না দেয়, তাহলে Kiva ভালো অপশন। এখানে দাতারা মাইক্রো লোন দেয়, যা সময় নিয়ে শোধ করতে হয়। মূলত সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের জন্য।
লিংক: kiva.org

→ NeedHelpPayingBills (তথ্যের ভাণ্ডার)
এই সাইট সরাসরি টাকা দেয় না। তবে কোথা থেকে কীভাবে সাহায্য পাওয়া যায়, তার পুরো গাইড দেয়। বিল পরিশোধ, সরকারি সহায়তা বা লোকাল রিসোর্স খুঁজতে দারুণ কাজে আসে।
লিংক: needhelppayingbills.com

→ Indiegogo (ফ্লেক্সিবল ফান্ডিং)
Kickstarter-এর মতোই, তবে নিয়ম একটু সহজ। নতুন ব্যবসা, টেক আইডিয়া বা ইনোভেটিভ প্রজেক্টের জন্য ভালো প্ল্যাটফর্ম। এখানে ‘Flexible Funding’ আছে, মানে টার্গেট পূরণ না হলেও যত টাকা উঠবে, সেটা তুলতে পারবেন।
লিংক: indiegogo.com

→ Fund My Travel (ভ্রমণ বা স্টাডি ট্যুর)
ভলান্টিয়ারিং, স্টাডি ট্যুর বা কোনো মিনিংফুল ট্রাভেলের জন্য টাকা দরকার? এখানে মানুষ কালচারাল এক্সচেঞ্জ ও ভ্রমণের উদ্দেশ্যে ডোনেট করে।
লিংক: fundmytravel.com

→ Kickstarter (ক্রিয়েটিভ প্রজেক্টের জন্য)
ফিল্ম, মিউজিক, আর্ট বা নতুন কোনো ইনভেনশনের আইডিয়া আছে? Kickstarter আপনার জায়গা। এখানে টাকা তুলতে হলে প্রজেক্টের পরিষ্কার প্ল্যান বা ডেমো দেখাতে হয়।
লিংক: kickstarter.com

→ Cash App Giveaways (বোনাস টিপস)
মাঝে মাঝে সোশাল মিডিয়ায় Cash App গিভঅ্যাওয়ে দেখা যায়। কিছু কোম্পানি প্রমোশনের জন্য করে। তবে সাবধান থাকবেন, স্ক্যামারও কম না। অফিসিয়াল সোর্স ছাড়া কাউকে বিশ্বাস করবেন না।
লিংক: cash.app

এই তথ্যগুলো দরকারি মনে হলে অন্যদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিন। কারও না কারও কাজে লাগবেই।

Address

Chittagong
4100

Telephone

+8801817712989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech&IT Guru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share