22/10/2026
সোশ্যাল মিডিয়ায় কি রাজকীয় অর্জন বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার জয়ের খবর দেখে কখনো ভেবেছ, তুমিও কীভাবে এই ধরনের মর্যাদাপূর্ণ স্বীকৃতি তোমার প্রোফাইলে যোগ করতে পারো?
বিশেষ করে, তুমি যদি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বা যুক্তরাষ্ট্রের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবেদনের প্রস্তুতি নাও, তবে নিশ্চয়ই জানো একটি শক্তিশালী Awards & Honors সেকশন তৈরি করা কতটা জরুরি। কিন্তু সঠিক সুযোগ কোথায় পাবে, কীভাবে অংশ নেবে এবং নিজের প্রস্তুতিকে কীভাবে নিখুঁত করবে?
RAIST-এর পক্ষ থেকে তোমার জন্যই রয়েছে এর সমাধান। এই প্রতিযোগিতায় বিজয়ের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন স্ট্র্যাটেজির আলোকে আমরা তৈরি করেছি সম্পূর্ণ নতুন এক মাস্টারক্লাস গাইড।
Queen’s Commonwealth Essay Competition (QCEC) তরুণ লেখকদের জন্য বিশ্বের অন্যতম প্রাচীন ও prestigious আন্তর্জাতিক প্রবন্ধ প্রতিযোগিতা। এখানে নিজের সৃজনশীলতা ও মৌলিক চিন্তা তুলে ধরার সুযোগ রয়েছে, যা তোমার সিভি বা কমন অ্যাপ্লিকেশনের অর্জন তালিকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
সবচেয়ে বড় কথা, QCEC-এর জন্য প্রবন্ধ লেখার এই যাত্রায় যে দক্ষতাগুলো তুমি অর্জন করবে, তা তোমার ইউএস ইউনিভার্সিটির কমন অ্যাপ এসেই (Common App Essay) এবং সাপ্লিমেন্টাল এসে লেখার ক্ষেত্রেও দারুণভাবে কাজে লাগবে।
তবে শুধু প্রতিযোগিতা সম্পর্কে জানলেই হবে না; প্রয়োজন সঠিক রোডম্যাপ ও কৌশল। এ কারণেই RAIST নিয়ে এসেছে একটি এক্সক্লুসিভ গাইড, যার মধ্যে থাকছে—
QCEC-এর নিয়মাবলি ও অংশগ্রহণের সঠিক দিকনির্দেশনা
উইনিং স্ট্র্যাটেজির আলোকে প্রবন্ধ লেখার কৌশল
ধাপে ধাপে প্রস্তুতি নেওয়ার সম্পূর্ণ গাইডলাইন
তোমার লেখাকে আরও মৌলিক ও প্রভাবশালী করে তোলার কার্যকর টিপস
তুমি যদি নিজের অ্যাকাডেমিক প্রোফাইল সমৃদ্ধ করতে চাও এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের পথ মসৃণ করতে চাও, তবে এই গাইডটি তোমার প্রস্তুতিকে এগিয়ে রাখবে এক ধাপ।
তাহলে আর দেরি কেন? QCEC-এর প্রস্তুতি শুরু হোক আজ থেকেই।
সম্পূর্ণ গাইডটি পেতে কমেন্টে লিখো “QCWEC”। আমরা এটি তোমার ইনবক্সে পৌঁছে দেব।