01/09/2025
নাপাক কাপড় কয়বার ধুতে হয়? তিনবার তাই না? কখনো চিন্তা করে দেখেছেন- গোছলখানার দরজা বন্ধ করে একটা নাপাক কাপড় আপনি তিনবার ধুচ্ছেন। হাতের পূর্ণ শক্তি দিয়ে প্রতিবার নিংড়াচ্ছেন। পানি পরিবর্তন করছেন। অনেক বেশি সতর্ক থাকছেন৷ কোমরে ও হাতে ব্যথা হচ্ছে। কিন্তু ঐ রুদ্ধদ্বার গোছলখানায় এত কষ্ট আপনি কার জন্য করছেন? আপনাকে তো কেউ দেখছে না আল্লাহ ছাড়া! তো আপনি এত কষ্ট লার জন্য করছেন? এটাই ঈমান ভাই ও বোনেরা! এটার নাম ঈমান। এটার নাম তাকওয়া!
নবীজি ﷺ বলেছেন-
কেবলমাত্র মুমিনের পক্ষেই পবিত্রতা রক্ষা করা সম্ভব।
[ মুসনাদে আহমাদ- ২২৪০৮ ]
আপনার অজু আছে না নাই, এটা কারও পক্ষে সহজে জানা সম্ভব না। তারপরেও আপনি সালাতের সময়, তিলাওয়াতের সময় অজু করেন। কার ভয়ে?
যাদের ঘরে শিশু আছে, তাদের অবস্থা চিন্তা করুন। কতটা পেরেশানিতে তারা থাকেন! না জানি কখন বিছানা, জামা, ফ্লোর নাপাক হয়ে যায়! কার জন্য?
একমাত্র আল্লাহর জন্যই এ পবিত্রতা! এ কারণেই ঈমানের একটা শাখা হল পবিত্রতা।
মাসুদ আলিমি।