08/08/2021
আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়, এতটুকু সময়ের ভেতর জন্নতের জন্য উপযুক্ত করে নিজেদের গড়ে তুলতে হবে নিজেকে ইনশাআল্লাহ।এই অল্প সময়ে প্রতিটি কাজ ই য়েন আল্লাহর তায়ালার হুকুম, নবীর করিম সঃ তরিকায় করতে পারি সেই চেষ্টায় করতে হবে।ছোট বড় সকল বিষয়েই ভাবতে হবে,আমার কোন কাজটি আল্লাহর হুকুমের বাইরে, নবীর তরিকার বাইরে হচ্ছে বা সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা খুব খেয়াল করতে হবে।দৈনন্দিন বিভিন্ন কর্ম যেমন টয়লেটে বা পা আগে দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় ডান পা আগে বের করতে হবে।।খানা খাওয়ার সময় দু হাত ধৌত করতে হবে,যেকোনো কাজ বিসমিল্লাহ বলে ডান পাশ থেকে শুরু করতে হবে। ডান পা আগে দিয়ে ঘরের বাইরে বেরুতে হবে, কর্মস্থলে ডান পা আগে দিয়ে ডুকতে হবে,মসজিদে ডান পা আগে দিয়ে ঢুকতে হবে,মসজিদ থেকে বাম পা আগে দিয়ে বের হতে হবে।হালাল পথে আয় করতে হবে,হালাল পথে ব্যয় করতে হবে,হারাম পথে ব্যয় করা যাবে না।মা বাবা, ভাই বোন, বিবি,সন্তান সকলের হক আদায় করিতে হবে। আত্নীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। হিংসা, অহংকার করা যাবে না।সঠিকভাবে সঠিক সময়ে সলাত আদায় করতে হবে।রমজান মাসে সিয়াম পালন করতে হবে।সাধ্যমত মানুষের সহযোগিতা করতে হবে।ইসলামের যাবতীয় অনুশাসন,আল্লাহর হুকুম পালন করবার সাথে সাথে আল্লাহর নিষেধ মান্য করতে হবে।এভাবে একটা একটা আমল পালন করবার পর ধীরে ধীরে আমরা জান্নতের উপযুক্ত করে নিজেদের গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। জীবনে কুরআন হাদিসের আলোকে সঠিকভাবে আমলের চেষ্টাই আামাদের লক্ষ্যে পৌঁছানোর একমাত্র পাথেও।কুরআন হাদিসে নাই নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেন নি এমন কাজ থেকে দুরে থাকবো।যেটি করেছেন,করতে উৎসাহ দিয়েছেন সেই আমলটি বেশি বেশি করতে চেষ্টা করবো।আামাদের সমাজে প্রচলিত এমন অনেক কিছুই রয়েছে যেগুলি ইসলামের পরিপন্থী। সেগুলো খুজে খুঁজে বাদ দিব।যেমন মিলাদ পড়া,মৃত মানুষের জন্য খাওয়ানো বা চল্লিশা,একসাথে হাত তুলে মোনাজাত করা ইত্যাদি। কুরআনের একটি হরফ উচ্চারণ করলে দশ নেকি,সুতরাং দৈনন্দিন জীবনে সেই সব আয়াত শব্দের ব্যবহার করতে চেষ্টা করবো যেন নেকি হাসিল হয়।যেমন সবেবরাত কুরআনের শব্দ নয় হাদিসেও নেই নবীজি ও ব্যবহার করেননি অথচ আমাদের সমাজে প্রচলন রয়েছে, নবীজি নিস্পে সাবান বলেছেন অর্থ মধ্য সাবানের মধ্য রত্রি।এই শব্দটি কুরআনের আংশ আমরাা এটাই ব্যবহার করবো। সবেবরাত,নামাজ, রোজা এগুলো ফারসি শব্দ, নিস্পে সাবান,সলাত,সিয়াম এগুলো কুরআনের আংশ আমরা এই কুরআনের শব্দ বা আয়াত ব্যবহার করবো ইনশাআল্লাহ। আখের জন্নতী হব ইনশাআল্লাহ। ফিহআমানিল্লাহ।আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।