14/06/2023
আমার নিজস্ব ওয়েবসাইট বা ম্যানেজমেন্ট এপ্লিকেশন চাই। কিন্তু কেন?
বর্তমান সময়ে পৃথিবীতে বেচাকেনা থেকে শুরু করে নিজের পণ্য, কোম্পানির প্রচারণা, সেবা গহণ বা সেবা প্রদান সব ডিজিটাল মাধ্যমে বা অনলাইনে চলে গিয়েছে। এমনকি ডক্টর থেকেও কিন্তু পরামর্শ এখন আস্তে আস্তে ডিজিটাল প্লাটফর্মে চলে যাচ্ছে। কোভিড এর সময়টা পৃথিবীকে দেখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে ডিজিটাল প্লাটফর্ম গুলো ভবিষ্যতে রাজত্ব করবে।
এখন আপনি প্রশ্ন করতে পারেন তাতে আমার কেন নিজস্ব প্রচারণা বা ম্যানেজমেন্ট দরকার? আমার প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়া আছে, থার্ড পার্টির ওয়েবসাইটে আমি ERP, POS সুবিধা পাই খুবই অল্প খরচে।
এই তো কিছুদিন আগে ইলন মাস্ক টুইটার কিনলেন। এটুকু পর্যন্ত ঠিক ছিল। তিনি কিনেই ব্যাজ সহ ভেরিফাইড প্রোফাইলের জন্য ৮ ডলার করে চার্জ বসিয়ে দিলেন। সামনে এটি ২০ ডলার করার প্ল্যান চলছে। ঠিক এমন ঘটনা যদি ফেসবুক ঘটায় আগামীকাল থেকে? প্রতি পেইজের জন্য প্রতি মাসে ১০ ডলার? আপনি কি হটাত ব্যবসা গুটিয়ে ফেলতে পারবেন?
এত কিছু বাদ দেই। আপনার কোম্পানি বা আপনার পণ্যের কিন্তু নিজস্ব পরিচিতিরও ব্যপার আছে। কে না চায় নিজের মাধ্যমে, নিজের পরিচিতিতে প্রোডাক্ট বা কোম্পানিকে চিনুক।
এবার আসি ERP, POS সিস্টেমে। অন্যের সিস্টেমে ভাড়া নিয়ে কাজ চালাচ্ছেন, নিজের ডাটা কি সুরক্ষিত? আপনি নিজের অজান্তে ইউজারদের ডাটা, ব্যবসায়িক পার্টনারদের এড্রেস, গোপনীয় তথ্য প্রতিদ্বন্দ্বীদের হাতে তুলে দিচ্ছেন না তো? আবার হঠাৎ যদি আপনি যাদের সিস্টেম ব্যবহার করছে সেটা বন্ধ হয়ে যায়!
আপনাদের নিজস্ব পরিচিতি, নিজেদের ম্যানেজমেন্ট, ব্যবসায়িক দিক কে সহজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতিকে আরো জানান দিতে এগিয়ে এসেছে BongoTheme.
BongoTheme এ আমরা কাস্টম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টম ডিজাইন & ডেভেলপমেন্ট, ডোমেইন ও হোস্টিং রিলেটেড ফ্রি পরামর্শ এবং সাহায্য করে থাকি।
ওয়েবসাইট ক্যাটাগরিঃ
✅ ই-কমার্স
✅ রিয়েল এস্টেট
✅ রেস্টুরেন্ট
✅ বিজনেস
✅ মেডিকেল
✅ লিগ্যাল & ল
✅ ট্রাভেল এন্ড ট্যুরিজম
✅ পোর্টফোলিও
✅ এজেন্সি
✅ নিউজ এন্ড ব্লগ
✅ লাইফস্টাইল এন্ড ফ্যাশন
✅ এডুকেশন
✅ হেলথ
নিজের ব্র্যান্ডিং শুরু হোক আজ থেকেই!
আপনি কি ধরনের ওয়েবসাইট অথবা সফটওয়্যার চাচ্ছেন আমাদের বিস্তারিত জানান ইনবক্সে।
আপনার যে কোন ধরনের জিজ্ঞাসা বা সার্ভিসের জন্য যোগাযোগ করুনঃ
ফোনঃ 01966927688 / 01303160410
ওয়েবসাইটঃ https://bongotheme.com/