26/09/2024
"একটি কন্টেন্ট তৈরিতে অনেকের মেধা, সৃজনশীলতা ও পরিশ্রম জড়িত থাকে। দেশের বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অনেক বিভাগ তাদের স্বীকৃতি পেলেও, পোস্টার ডিজাইনারদের কাজের স্বীকৃতি নেই, যদিও পোস্টারই কন্টেন্টের প্রথম পরিচয়। ডিরেক্টর, এডিটর, সাউন্ড ডিজাইনার, সিনেমাটোগ্রাফার এর মতোই পোস্টার ডিজাইনারও সৃজনশীল। পোস্টার দিয়েই একটা কন্টেন্ট প্রথমবারের মতো মানুষের সামনে নিজেকে আত্মপ্রকাশ করে। আর এই সব বড় এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেই পোস্টারের পেছনে যাদের শ্রম ও মেধা কাজ করে, তাদের জন্য কোনো ক্যাটাগরিই নেই। তাই, শিল্পের মূল্যায়ন সবারই হওয়া উচিত। বাংলাদেশের শিল্পসংস্কৃতি খাতের নীতি নির্ধারকদের কাছে একটাই চাওয়া-"ডিরেক্টর থেকে পোস্টার ডিজাইনার, সবার অবদানকে মূল্যায়ন করা হোক!"