05/09/2026
ঘরে পড়ে থাকা পুরনো ল্যাপটপটা ফেলে দেওয়ার আগে থামেন! এনভিডিয়া আজকে যা রিলিজ দিল, দেখলে চোখ কপালে উঠে যাবে।
এনভিডিয়া সম্পূর্ণ ফ্রিতে নতুন একটি টুল নিয়ে এসেছে - নাম NVIDIA PAIR (Personal AI Router)
সহজ কথায় বলি, আপনার বাসা বা অফিসে যদি একটা গেমিং পিসি, একটা অফিসের ডেস্কটপ আর একটা পুরনো ল্যাপটপ থাকে, পেয়ার সেগুলোকে এক সুতোয় বেঁধে আপনার নিজের একটি ছোট এআই নেটওয়ার্ক বানিয়ে দিবে!
আমরা সাধারণত একটা পিসিতেই কাজ করি, বাকিগুলো দিনের বেশিরভাগ সময় এমনিই ফেলে রাখা থাকে। পেয়ার ঠিক এই অলস পড়ে থাকা হার্ডওয়্যারগুলোকেই কাজে লাগায়।
এখন আসি সবচেয়ে mind-blowing অংশে।
আপনি যখন কোনো ভারী এআই মডেল চালাবেন, পেয়ার নিজে থেকেই মনিটর করবে আপনার কোন ডিভাইসের জিপিইউ (GPU) বা সিপিইউ (CPU) ফ্রি আছে।
ধরেন, আপনি গেমিং পিসিতে গেম খেলছেন বা ভারি রেন্ডার দিচ্ছেন, তখন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা ভিডিও ট্রান্সক্রিপশন বা কনটেন্ট জেনারেশনের কাজটা স্বয়ংক্রিয়ভাবে আপনার পুরনো ল্যাপটপে শিফট হয়ে যাবে।
মানে একটা মেশিনে লোড বেশি পড়লে অন্য মেশিন সাথে সাথে ব্যাকআপ দিতে চলে আসবে!
আগে লোকাল এআই চালাতে গেলে লাখ টাকা দিয়ে নতুন পিসি কিনতে হতো, না হলে ক্লাউড সার্ভারের চড়া মাসিক বিল গুনতে হতো।
এনভিডিয়া বলছে, আমেরিকাতেই ৫০%-এর বেশি পরিবারে দুই বা তার বেশি পিসি এমনিই অলস পড়ে থাকে। সেখানে আমাদের দেশের কথা চিন্তা করলে তো এটা এক বিশাল আশীর্বাদ।
বিশ্বের বড় বড় টেক জায়ান্টরা যেখানে হাজার কোটি টাকার ডাটা সেন্টার বানাচ্ছে, এনভিডিয়া ঘরের পুরনো পিসি জুড়ে লোকাল সুপার কম্পিউটার বানিয়ে দিচ্ছে - প্রযুক্তি যে গতিতে সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসছে, ক্লাউড কোম্পানিগুলোর হিসাব তো এবার দুধভাত!
সাথে আরও দারুণ কিছু আপডেট এসেছে - llama.cpp আর vLLM-এর নতুন অপটিমাইজেশনের কারণে লোকাল এআই এখন আগের চেয়ে প্রায় ১.৯ গুণ দ্রুত চলবে, আর Hermes Agent বা OpenClaw-এর মতো টুলে এখন এক ক্লিকেই লোকাল মডেল সেটআপ করা যাচ্ছে।
লিস্টটা দেখে আমি নিজেই থ মেরে গেছি ভাই!
তবে
টুলটি বর্তমানে Windows, macOS আর Linux-এ বেটা হিসেবে চালু হয়েছে। এটি কাজ করার জন্য আপনার সিস্টেমে অন্তত NVIDIA RTX 20 Series বা তার পরের জিপিইউ, RTX PRO কিংবা অ্যাপলের M4 বা নতুন সিলিকন থাকতে হবে।
মানে একদম প্রাচীন যুগের পিসিতে হয়তো চলবে না, কিন্তু ২০১৮ সালের পরের যেকোনো জিপিইউ থাকলেই অনায়াসে এই ক্লাস্টার বানানো সম্ভব।
এআই এখন আর শুধু দূরের কোনো ক্লাউড সার্ভারে বন্দি নেই ভাই, সরাসরি আপনার টেবিলের ডিভাইসে নেমে আসছে। যে নিজের পুরনো হার্ডওয়্যার কাজে লাগিয়ে লোকাল সিস্টেম দাঁড় করাতে শিখবে, সে কোনো বাড়তি খরচ ছাড়াই সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হবে।
ভবিষ্যতে নিজের পিসিতে সেটআপ করার সুবিধার জন্য পোস্টটি এখনই Save করে টাইমলাইনে রেখে দিন।
এনভিডিয়ার অফিশিয়াল ঘোষণার ডিরেক্ট লিংক প্রথম কমেন্টে দিয়ে রাখলাম।
আমার তো মনে হচ্ছে পুরনো ল্যাপটপগুলোকে কাজে লাগানোর এর চেয়ে চমৎকার সুযোগ আর হতে পারে না। আপনার কাছে অতিরিক্ত কয়টা পিসি এমনি পড়ে আছে? কমেন্টে জানান তো দেখি!