01/12/2025
রাত ৩টা বাজে।
অথবা ভোর সকাল।
ঘুম থেকে উঠেছেন।
মনে হচ্ছে, দুনিয়ায় শুধু আমিই মনে হয় আলুভর্তা দিয়ে পান্তাভাত খাচ্ছি। বাকী সবাই এগিয়ে যাচ্ছে।
এসব দেখে আপনার উদাস মন আপনাকে বলে ওঠে, কী করলাম জীবনে?
দুনিয়ার সবাই তো রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে, আমি কি তাহলে জ্যামে আটকে পড়া লোকাল বাসের মতো স্থির হয়ে গেলাম?
এই ফিলিংসটা শুধু আপনার না, এটা এখনকার জেনারেশনের জাতীয় সমস্যা।
ফ্যান্সি ভাষায় একে বলে FOMO (Fear of Missing Out)।
তবে আসল কথা হচ্ছে, আপনি জাস্ট বাফারিং মোডে পড়ে গেছেন।
বাফারিং শুধু ভিডিও লোডের সময়েই হয় না।
আপনার জীবনে আসে যেসব কারণে:
👉 ১. Speed vs Velocity
ছোটবেলায় ফিজিক্স পড়েননি? একটা হচ্ছে দ্রুতি, আরেকটা হচ্ছে বেগ।
আপনার বন্ধু হয়তো মাসে ২ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু সে হয়তো এমন একটা রাস্তায় দৌড়াচ্ছে যেখানে তার কোনো গ্রোথ নাই।
আর আপনি হয়তো এখন মাসে ১০ হাজার টাকাও কামাচ্ছেন না, কিন্তু আপনি এমন একটা স্কিল শিখছেন যেটা পরে আপনাকে ভালো রিটার্ন দেবে।
সবাই দৌড়াচ্ছে মানেই এই না যে সবাই সঠিক ডিরেকশনে দৌড়াচ্ছে। আপনি ভুল রাস্তায় ১৫০ কিমি স্পিডেও গাড়ি চালালে গন্তব্যে পৌঁছাবেন না। তার চেয়ে সঠিক রাস্তায় ১০ কিমি স্পিডে হাঁটাও বেটার।
👉 ২. চাইনিজ বাঁশ গাছের থিওরি
চাইনিজ ব্যাম্বু ট্রি-এর বীজ লাগানোর পর প্রথম ৫ বছর মাটির উপরে কিচ্ছু দেখা যায় না। কিন্তু ৫ম বছরের মাথায়, মাত্র ৬ সপ্তাহের মধ্যে এই গাছটা হঠাৎ করে ৮০-৯০ ফুট লম্বা হয়ে যায়!
এখন প্রশ্ন হলো, গাছটা কি ৬ সপ্তাহে বড় হয়েছে?
না, গাছটা গত ৫ বছর ধরে মাটির নিচে তার শিকড় শক্ত করছিল। যাতে ৮০ ফুটের ওজনটা সে নিতে পারে। আপনার এখনকার সময়টা হলো সেই শিকড় গজানোর সময়। বাইরে থেকে মনে হচ্ছে আপনি স্থির, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজেকে তৈরি করছেন।
👉 ৩. অন্যের হাইলাইটস vs আপনার বিহাইন্ড দ্য সিন
সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনের হাইলাইট রিল। কেউ ফেসবুকে লেখে না, "আজকে বসের ঝাড়ি খাইলাম"। সবাই শুধু সাকসেস স্টোরি দেয়।
আপনি আপনার জীবনের বাজে সময়ের সাথে অন্যের জীবনের হাইলাইট রিল তুলনা করছেন। এটা তো ফেয়ার না! অন্যের সাথে তুলনা বন্ধ করুন।
👉 ৪. আপনি কি ল্যাপটপ আপডেট দিচ্ছেন?
মাঝেমধ্যে উইন্ডোজ আপডেট নিতে সময় নেয় না? তখন পিসি কোনো কাজ করে না। তার মানে কি নষ্ট?
না! পিসি নিজেকে আপগ্রেড করছে যাতে পরের ভার্সনে আরও ফাস্ট কাজ করতে পারে।
আপনার এই স্থির সময়টা হলো সেই সিস্টেম আপডেটের সময়। নিজেকে স্কিল দিয়ে, ধৈর্য দিয়ে, নলেজ দিয়ে আপডেট করছেন। আপডেট শেষ হতে দিন!
✅ তাহলে এখন কী করবেন?
১. ব্লাইন্ডার লাগান : ঘোড়ার চোখে যেমন ঠুলি পরানো থাকে যাতে সে ডানে-বামে না তাকায়, আপনিও নিজের ফোকাসে ঠুলি লাগান। কে কী করল, দেখুন, দেখা উচিত। কিন্তু প্যানিক না করে ড্যাম কেয়ার ভাব ধরে রাখুন!
২. নিজের রেস, নিজের পেস: লাইফ একটা ম্যারাথন। কেউ ২৫ বছরে সিইও হয় আবার ৫০ বছরে গিয়ে মারা যায়। কেউ ৫০ বছরে বিজনেস শুরু করে ৯০ বছর পর্যন্ত রাজত্ব করে।
৩. একটুখানি আগান: একদম স্থির হয়ে না থেকে প্রতিদিন অন্তত ১% ইম্প্রুভ করুন।