26/06/2022
-----ডিজিটাল মার্কেটিং এর সুবিধা এবং লাভ-----
এবার আমরা সরাসরি ডিজিটাল মার্কেটিং এর লাভ এবং সুবিধা নিয়ে কিছুটা তথ্য জানার চেষ্টা করবো।
১. সহজে নির্ধারিত ভোক্তা (target audience) খুঁজে নেওয়ার সুবিধা
ডিজিটাল মার্কেটিং-এর আসল সুবিধাই হল, এটি খুব নিখুঁতভাবে আপনার ব্যবসাকে আপনার সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছে দেয়।
আপনি খুব সহজেই আপনার কাস্টোমারদের খুঁজতে পারলেন।
২. একসাথে অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব
সুপরিকল্পিত পরিকল্পনা না থাকলেও, বেশিরভাগ সময়ই নিউসপেপার বা টিভিতে দেওয়া বিজ্ঞাপন গুলো সময়মতো সব দর্শকের কাছে পৌঁছতে পারে না।
তাই, ব্যবসায়ীরা বুঝতে পারেন না, ঠিক কতগুলো দর্শক তাদের এই বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারলেন।
অন্যদিকে, ডিজিটাল মার্কেটিং, যেহেতু, ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে থাকে, তাই ইন্টারনেটের সাহায্যে, খুব সহজেই traffic (দর্শকের সংখ্যা) নির্ধারণ করা সম্ভব।
এছাড়াও, মার্কেটিং পরিকল্পনা পরিবর্তন করে আপনি অনেক মানুষের কাছে আপনার ব্যবসার তথ্য সহজেই ছড়িয়ে দিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে।
এছাড়া, আপনারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন উপাদান (প্রক্রিয়া) গুলো একসাথে কাজে লাগিয়ে যেকোনো জায়গা, শহর, দেশ, গ্রাম ইত্যাদিতে বসবাস করা অসংখক মানুষের কাছে নিজের ব্যবসার প্রচার করতে পারবেন।
৩. খুব সহজে ক্রেতাদের কাছে পৌঁছানো
এখনকার বেশিরভাগ মানুষ, ইন্টারনেট দুনিয়াতে সময় কাটাতে পছন্দ করেন।
সেই কারণে, আপনার ক্রেতারা এবং সম্ভাব্য ক্রেতারাও অর্ধেক সময় অনলাইনই থাকেন।
তারা আপনার সোশ্যাল মিডিয়া পেজ বা ওয়েবসাইট খুঁজে দেখে তবেই কোনো কিছু কেনার কথা ভাবেন।
তাই আবশ্যকভাবেই, আপনার ব্যবসা যদি অনলাইনে সক্রিয় থাকে, তাহলে আপনি সহজেই আপনার ক্রেতাদের কাছে অনেক সহজেই পৌঁছে যেতে পারবেন।
আপনি নিজের ঘরে বা দপ্তরে বসে বসে কেবল একটি smartphone বা laptop এর মাধ্যমে এই কাজ করতে পারবেন।
৪. কম খরচে লাভজনক মার্কেটিং পরিকল্পনার সুবিধা
কোম্পানি বা ব্যবসা হিসেবে আপনাকে অবশ্যই বিজ্ঞাপন বা মার্কেটিং-এর জন্যে কম-বেশি খরচা করতেই হবে যাতে দর্শকদের কাছে পৌঁছানো যায়।
তবে, টিভি, রেডিও, খবরের কাগজ বা ম্যাগাজিনে আপনি যেই খরচায় বিজ্ঞাপন দেন, তার থেকে অনলাইন প্ল্যাটফর্মে অনেক সস্তায় আপনি ব্যবসার প্রচার করতে পারেন।
এছাড়াও, এই অনলাইন মার্কেটিং-এ কম খরচাতে তুলনামূলক ভাবে অধিক বেশি গ্রাহকের সাথে সংযুক্ত হতে পারবেন।
একবার, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে কোনো একটি বিজ্ঞাপন দিলে, তা কোনোদিন হারিয়ে যায় না বা কনটেন্ট বার বার তৈরি করতে হয়না।
ফলে, এক কনটেন্ট থেকে ব্যবসায়ীরা বছরের পর বছর নতুন কাস্টমার পেতে পারেন।
৫. আডভার্টাইসমেন্ট ক্যাম্পেইন (ad campaign)
অনলাইন মার্কেটিং-এর প্রথম সুবিধাই হল, আপনি আপনার প্রয়োজন মতো, যখন খুশি তখন আপনার এডভার্টাইসমেন্ট তৈরী এবং সেখানে পরিবর্তনও করতে পারেন।
আপনি আপনার দর্শকদের কাছ থেকে কোনো মন্তব্য বা মতামত পেলে, সেগুলোর অনুযায়ী এড ক্যাম্পাইন গুলোতে বদল আনতে পারেন।
এতে, আপনি সহজেই বুঝতে পারেন, আপনার বিজ্ঞাপন বা প্রচারে কিছু পরিবর্তন দরকার কি দরকার নয়।
৬. Return on Investment বেশি
অনেক ব্যবসায়ীরা মনে করেন, যে অনলাইনে বিজ্ঞাপন থেকে বিনিয়োগের হার অনেক বেশি পরিমাণে পাওয়া যায়।
অনলাইন মিডিয়া হওয়ার জন্যে, ব্যবসায়ীরা অল্প পরিমাণ খরচেই প্রচুর ক্রেতাদের কাছে অনলাইনে পৌঁছে যান।
আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্স সম্বন্ধে নিশ্চিত থাকেন, তাহলে আপনি সহজেই আপনার অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে দর্শক দের গ্রাহকে পরিণত করতে পারবেন।
আপনার তৈরী করা প্রতিটি ad ক্যাম্পেইন থেকে কোনো ঝামেলা ছাড়াই আপনি সেই campaign-গুলোর ROI বা বিনিয়োগের হার দেখতে পারেন।
৭. ব্র্যান্ড (Brand) তৈরী
ব্র্যান্ড শব্দের অর্থ হল, একটি নির্দিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বারা তৈরী নির্দিষ্ট নামের পণ্য।
অর্থাৎ, আপনার ব্যবসা যখন আপনার পণ্যের পরিষেবা অনুসারে ব্যবসায় পরিচিত পায়, তখনই আপনার কোম্পানি ব্র্যান্ড-এ পরিণত হয়।
ডিজিটাল মিডিয়া মার্কেটিং ব্যবহার করে আপনি আপনার কোম্পানিকে ব্র্যান্ড-এর জায়গায় নিয়ে যেতে পারেন।
আপনি আপনার ব্যবসার স্বচ্ছতা বজায় রেখে, কাস্টোমারদের চাহিদার সাথে আপনার প্রোডাক্টের প্রয়োজনীয়তা মিলিয়ে দিতে পারলেই, অনলাইন মার্কেটিং আপনার কোম্পানিকে ধীরে ধীরে ব্র্যান্ড-এ পরিণত করতে সক্ষম।
৮. বড় বড় কর্পোরেশন কোম্পানির সাথে প্রতিযোগীতার সুযোগ
ব্যবসার জগতে প্রতিযোগিতা ছাড়া বেড়ে ওঠা অসম্ভব।
তবে, এই অনলাইন মার্কেটিং স্ট্রাটেজিগুলো ছোট হোক বা বড় যেকোনো বাণিজ্যিক কোম্পানিকে প্রচারের সমান সুযোগ দেয়।
তাই, এখানে কোনো অসম প্রতিযোগিতা থাকে না।
যেহেতু, আমাজন বা ওয়ালমার্ট, এই কোম্পানি গুলো হলো লিডিং ব্র্যান্ড (leading ব্র্যান্ড)।
এদের সাথে মাঝারি বা ছোট মাপের ব্যবসার তুলনা হয় না, কারণ এরা মানুষের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা অনেক আগে থেকেই তৈরী করে ফেলেছে।
তাহলে, ডিজিটাল মার্কেটিং কেন ছোট বা মাঝারি ব্যবসার ক্ষেত্রে জরুরি ?
তার কারণ হল, বড় কোম্পনির পাশাপাশি আপনার ব্যবসাও অনলাইন মার্কেটিং-এর সাহায্যে সেই কাস্টোমারদের পেতে সক্ষম।