Easy Bangla Tutorial

Easy Bangla Tutorial টেক দুনিয়াকে সহজ বাংলায় বুঝুন!
ফ্রিতে প্রযুক্তি টিপস, টিউটোরিয়াল ও গাইড পেতে আমাদের সাথেই থাকুন!

31/05/2026

অনেকেই ফ্রিল্যান্সিং শুরু করেই ঝরে পড়েন। এর পেছনে প্রধান ৩টি ভুল কারণ আজ শেয়ার করছি, যা এড়িয়ে চলা উচিত:

❌ ১. স্কিল ছাড়া কাজে নামা: ল্যাপটপ কিনেই কাজ খোঁজা শুরু করবেন না। আগে যেকোনো একটি কাজে (যেমন: গ্রাফিক্স, এসইও বা কোডিং) অন্তত ৩-৬ মাস সময় দিয়ে দক্ষ হন।
❌ ২. রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা: ফ্রিল্যান্সিং কোনো লটারি নয়, এটি একটি নিয়মিত জবের মতোই পেশা। এখানে ধৈর্য আর কঠোর পরিশ্রমই শেষ কথা।
❌ ৩. কমিউনিকেশন স্কিলকে অবহেলা করা: আপনি কাজে যতই এক্সপার্ট হন না কেন, বায়ারের সাথে যদি ইংরেজিতে ঠিকমতো কথা বলতে বা কাজ বুঝিয়ে দিতে না পারেন, তবে কাজ পাওয়া কঠিন হবে।

ভুলগুলো শুধরে নিয়ে সঠিক নিয়মে এগিয়ে যান, সফলতা আসবেই। 🎯

30/05/2026
24/05/2026

ডিগ্রি আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু 'স্কিল' বা দক্ষতা আপনাকে ক্যারিয়ারে সবার চেয়ে এগিয়ে রাখবে। ২০২৬ সালের এই ডিজিটাল যুগে এসেও যদি নতুন কিছু না শেখেন, তবে পিছিয়ে পড়বেন নিশ্চিত।

আজ থেকেই নিজেকে ১% হলেও উন্নত করার চেষ্টা করুন। নতুন কিছু শিখুন, নিজেকে দক্ষ করে তুলুন। শুভ রাত্রি।

24/05/2026

ডিজাইনিং শেখার এবং ফ্রি রিসোর্স পাওয়ার জন্য সেরা ৫টি ওয়েবসাইট যা আপনার জানা অত্যন্ত জরুরি:

Freepik – আনলিমিটেড ভেক্টর এবং স্টক ইমেজের জন্য।

Canva – সহজে এবং দ্রুত যেকোনো সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের জন্য।

Flaticon – হরেক রকমের প্রিমিয়াম ও ফ্রি আইকন ডাউনলোডের জন্য।

Pexels / Unsplash – হাই-কোয়ালিটি কপিরাইট ফ্রি রিয়েল ছবির জন্য।

Behance – বড় বড় ডিজাইনারদের কাজ দেখে আইডিয়া নেওয়ার জন্য।

Local client tips.
09/05/2026

Local client tips.

News site Best SEO practice.
07/05/2026

News site Best SEO practice.

whatsapp new feature!!!!!!!!!!
06/05/2026

whatsapp new feature!!!!!!!!!!

বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া একমুহূর্তও কল্পনা করা কঠিন। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইন ক্লাস, বাজার করা কিংবা...
29/04/2026

বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া একমুহূর্তও কল্পনা করা কঠিন। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইন ক্লাস, বাজার করা কিংবা বিদ্যুৎ-গ্যাস বিল দেওয়া—সবকিছুই এখন মোবাইলের মাধ্যমে করা হয়।

সারাদিনই হাতের মুঠোয় থাকে ফোন, রাতেও অনেক সময় চার্জে দিয়ে রেখে ঘুমানো হয়। কিন্তু কখনো কি ভেবেছেন, সারাক্ষণ সচল থাকা এই ডিভাইসটিরও প্রয়োজন হয় ‘বিশ্রামের’?

বিশেষজ্ঞরা বলছেন, ফোনে যেমন নিয়মিত চার্জ দেওয়া জরুরি, তেমনি ফোনকে সপ্তাহে অন্তত একবার বন্ধ করে রাখাও জরুরি। মাত্র এক মিনিটের জন্য হলেও ফোন রিস্টার্ট করলে এর আয়ু বেড়ে যায় এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন?
বাসার ওয়াইফাই স্লো? স্পিড বাড়ানোর ৫ উপায় জেনে নিন
কেন ফোনকে বিশ্রাম দেওয়া দরকার?

১. ব্যাটারির স্বাস্থ্য রক্ষায়

ফোন সারাক্ষণ চালু থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে, অতিরিক্ত গরম হয় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায়। সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে ব্যাটারি ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং দীর্ঘদিন ভালো থাকে।

২. ফোনের পারফরম্যান্স উন্নত হয়

ফোন চালু থাকলে অনেক সময় অ্যাপস বন্ধ হওয়ার পরও কিছু র‍্যাম ব্যবহার করে যায়, যাকে বলা হয় মেমোরি লিক। এতে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। সপ্তাহে একবার রিস্টার্ট করলে এসব সমস্যা কমে গিয়ে ফোন দ্রুত কাজ করে।

৩. নেটওয়ার্ক সমস্যা মেটে

বিশেষ করে পুরোনো ফোনগুলোতে অনেক সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এক্ষেত্রে ফোন রিস্টার্ট করলেই নেটওয়ার্ক আবার নতুনভাবে কানেক্ট হয়। ফলে ইন্টারনেট ব্যবহারেও ঝামেলা থাকে না।

৪. অপ্রয়োজনীয় ক্যাশ ডাটা মুছে যায়

দীর্ঘদিন ফোন চালু রাখলে ক্যাশড ডাটা জমে গিয়ে ফোনকে স্লো করে দেয়। রিস্টার্ট করলে এসব অপ্রয়োজনীয় ডাটা মুছে গিয়ে ফোনের গতি বেড়ে যায়।

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণে থাকে

অনেক সময় ফোন বন্ধ না করলেও ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলতেই থাকে, যা ব্যাটারির খরচ বাড়ায় এবং র‍্যাম দখল করে রাখে। সপ্তাহে একবার রিস্টার্টের পাশাপাশি এই অ্যাপগুলো বন্ধ করে দিলে ফোনের কর্মক্ষমতা বাড়ে।

কতবার রিস্টার্ট করবেন?

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার ফোন সম্পূর্ণভাবে বন্ধ করে এক মিনিটের জন্য বিশ্রাম দেওয়া উচিত। এতে ফোন ও এর ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে। তবে কেউ যদি অনেক বেশি ফোন ব্যবহার করেন বা পুরোনো ফোন ব্যবহার করেন, তাহলে সপ্তাহে ২–৩ বার রিস্টার্ট করলে আরও ভালো ফল পাওয়া যাবে।

শেষ কথা

স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে বটে, তবে এরও নিয়মিত যত্ন প্রয়োজন। যেমন চার্জ দিয়ে ফোন সচল রাখি, তেমনি মাঝে মাঝে বন্ধ করে বিশ্রাম দেওয়া উচিত। সপ্তাহে একবারের এই ছোট্ট অভ্যাস শুধু ফোনের আয়ু বাড়াবে না, ব্যবহারকারীরও অযাচিত ঝামেলা কমাবে।

সকলেই শুরু করতে পারি। একটা স্কিল শিখে কাজে লেগে পড়ুন। না বুঝলে জানাবেন যতটুকু পারি সহায়তা করব (ফ্রিতে)।
29/04/2026

সকলেই শুরু করতে পারি। একটা স্কিল শিখে কাজে লেগে পড়ুন। না বুঝলে জানাবেন যতটুকু পারি সহায়তা করব (ফ্রিতে)।

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০ হালাল ব্যবসা

Thanks..
25/03/2026

Thanks..

মাধ্যমিক পাসেই টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরির সুযোগ

Address

Kawran Bazar, Tejgaon
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Easy Bangla Tutorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share