31/05/2022
MERN একটি ওপেন সোর্স ওয়েব এপ্লিকেশন ফ্রেমওয়ার্ক যা ব্যবহৃত হয় ওয়েব এবং হাইব্রিড মোবাইল এপ্লিকেশন তৈরিতে। MERN Stack একটি জাভাস্ক্রিপ্ট স্ট্যাক যা ফুলস্ট্যাক ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেসেকে আরো সহজ এবং ফাস্টার করে।
MERN Stack মূলত চারটি টেকনোলজি দ্বারা গঠিত। MongoDB, ExpressJS, ReactJs, NodeJs. মঙ্গডিবি ডাটাবেজ হিশেবে কাজ করে, অর্থাৎ, ডেটাগুলো স্টোর করে। NodeJs, ExpressJS - এই দুটো টেকনোলজি সার্ভার হিশেবে কাজ করে। এক্সপ্রেস জেএস হলো নোডজেএস এর একটি ফ্রেমওয়ার্ক। আর, রিয়েক্ট ইউজার ইন্টারফেস বা ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে।
বর্তমান টেকনোলজির দুনিয়ার রিয়েক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স লাইব্রেরি। ফেসবুক, ইন্সটাগ্রামের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর ওয়েব এপ্লিকেশন তৈরি করা হয়েছে 'রিয়েক্ট জেএস ব্যবহার করে'।
MERN এক নজরেঃ
MongoDB: An open-source, document-based database.
Express: A minimalist web framework for Node.js known for its speed.
React: A front end JavaScript library for creating user interfaces.
Node.js: A JavaScript runtime that operates on Chrome’s V8 JavaScript engine and brings JavaScript to the server.
Monocubed দশটি বেষ্ট ফ্রেমওয়ার্কের লিস্ট তৈরি করতে গিয়ে রিয়েক্টকে সবার ওপরে স্থান দিয়েছে। (https://www.monocubed.com/blog/best-front-end-frameworks/)
রিয়েক্ট শেখার কয়েকটি কারণ যদি বলা হয় -
১। রিয়েক্ট ফ্লেক্সিবল। একবার রিয়েক্ট শিখে নিলে এই জ্ঞান ব্যাবহার করে বিভিন্ন প্লাটফর্মে এটি ব্যবহার করা যাবে মানসম্মত ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য। রিয়েক্ট একটি লাইব্রেরি, কোনো ফ্রেমওয়ার্ক নয়। লাইব্রেরি হওয়ার কারণে এটি অসাধারণ টুলে বিকশিত হতে পারে। রিয়েক্টের জন্ম হয়েছিলো - ওয়েব এপ্লিকেশন্সের জন্য কম্পোনেন্টস বানানোর লক্ষ্যে। কিন্তু রিঅ্যাক্টের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এর ইকোসিস্টেমও বেড়েছে এবং এটিকে এখন বিভিন্নভাবে ব্যবহার করা যায়।
আপনি Gatsby এর মত টুল ব্যবহার করে React দিয়ে একটি স্ট্যাটিক সাইট তৈরি করতে পারেন। আপনি মোবাইল অ্যাপ তৈরি করতে রিঅ্যাক্ট নেটিভ ব্যবহার করতে পারেন। এমনকি আপনি ইলেক্ট্রনের মতো একটি টুল ব্যবহার করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, যা React.js প্রযুক্তির সাহায্যে ম্যাক এবং উইন্ডোতে চলতে পারে। React এছাড়াও Next.js এর মত টুল ব্যবহার করে এর কম্পোনেন্ট গুলোর সার্ভার রেন্ডারিং সমর্থন করে।
২। রিয়েক্ট খুব ভালো একটি ডেভেলপার এক্সপেরিয়েন্স প্রদান করে থাকে। ডেভেলপাররা যখন রিয়েক্টে কোড করবে, তখন তারা এই লাইব্রেরিটির প্রেমে পড়ে যাবে। রিয়েক্টের এপিআই খুবই সিম্পলি শেখা যায়। এবং, রিয়েক্টে মাত্র অল্পকিছু কনসেপ্টস শিখতে হয়।
৩। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ফাস্ট হলেও ডম আপডেট করতে গিয়ে এর পারফরম্যান্স স্লো হয়ে যায়। এই সমস্যাটা রিয়েক্টে থাকছেনা।
৪। বর্তমান টেকনোলজির দুনিয়ায় জাভাস্ক্রিপ্টের যেসব ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বর্তমান, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রিয়েক্ট। এবং, চাকরির বাজারে এর চাহিদা অন্যগুলোর চেয়ে অনেক অনেক বেশি।
একজন মার্ন স্ট্যাক ডেভেলপার হওয়ার রোডম্যাপ
HTML > CSS > JS > ES6 > Start With React > React Router > Implement Authentication System in React App > NodeJS > ExpressJs > MongoDB
একজন মার্নস্ট্যাক ডেভেলপারের স্যালারী কেমন হতে পারে?
বাংলাদেশে এভারেজ ১৫ থেকে ৩০হাজারের মত হয়ে থাকে একজন জুনিয়র ওয়েব ডেভেলপারের জন্যে। এক বছর পর স্কিলের ওপর ভিত্তি করে এর পরিমাণ দ্বিগুণ পর্যন্ত হতে পারে।
MERN বর্তমানে সবচেয়ে এক্সপান্ড হওয়া ডেভেলপমেন্ট ট্র্যাক। এটার ভবিষ্যৎ সামনে আরো বড় হবে বলে আশা রাখা যায়।
এই স্ট্যাক সম্পর্কে আরো জানা যাবে, https://www.mongodb.com/mern-stack