The Knowledge Squad

The Knowledge Squad The Knowledge Squad is a community of future leaders.

দি নলেজ স্কোয়াড বাংলাদেশের একটি ভিন্নধর্মী আইটি প্রতিষ্ঠান যা শুধু মাত্র একটি ট্রেইনিং সেন্টার নয় বরং শিক্ষক ও শিক্ষার্থীদের একটি কমিউনিটি। তাই স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আইটি ইনডাস্ট্রির সফল ও দক্ষের সাথে সক্ষ্যতা গড়ার ও সরাসরি তাদের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।

''পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির 'মহানায়ক' যখন একজন বাঙালি''পূর্ববঙ্গীয় বাংলা সিনেমার প্রথম 'সুপারস্টার', অভিনেতা রহমানকে।...
30/07/2023

''পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির 'মহানায়ক' যখন একজন বাঙালি''

পূর্ববঙ্গীয় বাংলা সিনেমার প্রথম 'সুপারস্টার', অভিনেতা রহমানকে। যাঁকে বলা হতো 'ঢালিউডের উত্তমকুমার'। উপাধিটা দিয়েছিলেন পরিচালক এবং প্রযোজক এহতেশাম।

পুরো নাম আব্দুর রহমান। ১৯৩৭ সালের ২৭শে ফেব্রুয়ারি বর্তমান পঞ্চগড় জেলার আটওয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন এই মহান অভিনেতা।

পরিচালক, প্রযোজক এহতেশামের হাত ধরে ১৯৫৯ সালে উদীয়মান ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অভিষেক ঘটে খলনায়ক চরিত্রের মধ্য দিয়ে 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রে। এরপর, ১৯৬০ সালে প্রথম - নায়ক হিসেবে 'রাজধানীর বুকে'তে নবাগতা শবনমের বিপরীতে অভিনয় করেন এহতেশামের পরিচালনায়, প্রযোজনায়। এভাবেই শুরু হয় তাঁর 'নায়কোচিত' চলচ্চিত্র-যাত্রা! এরপর শবনম-রহমান জুটি 'হারানো দিন', 'নতুন সুর', 'জোয়ার ভাটা'র মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দেন। উর্দু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রহমানের অভিষেক ঘটে ১৯৬২ সালে ঢাকাই-উর্দু ফিল্ম (ঢাকায় নির্মিত উর্দু ভাষায় চলচ্চিত্রকে 'ঢাকাই-উর্দু ফিল্ম' সম্বোধন করা হতো) 'চান্দা'র মাধ্যমে। এটাও এহতেশাম প্রযোজিত।

নবাগতা শবনম-তরুণ 'হ্যান্ডসাম' রহমান জুটির এই ছবি নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গেলো সাবেক পশ্চিম পাকিস্তানে, বিশেষ করে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রি - ললিউডে। ধীরে ধীরে তৎকালীন সমগ্র পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির 'মহানায়ক' হয়ে ওঠেন রহমান। ঢাকা, করাচি এবং লাহোরে বাংলা-উর্দু-পশতুতে সাফল্যের সাথে অভিনয় করেছেন ১৯৮২ সাল পর্যন্ত। উর্দুতে 'উত্তারাণ', 'তালাশ', 'ইন্ধান', 'প্রীত না জানে রীত', 'মিলান', 'গোরি', 'যাহাঁ বাজে শেহনাই', 'দার্শান', 'কাঙ্গান', 'পিয়াসা', 'চালো মান্ গ্যায়ে'র মতো যুগশ্রেষ্ঠ চলচ্চিত্র উপহার দিয়েছেন লাহোর এবং করাচিকে।

দুঃখজনকভাবে, ১৯৬৩ সালে মাসুদ চৌধুরী পরিচালিত ঢাকাই-উর্দু ফিল্ম 'প্রীত্ না জানে রীত্' সিনেমার শ্যুটিং শেষে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় রহমানের বাম পা বেশ ক্ষতিগ্রস্ত হয়, যা তাঁকে শেষ বয়সে 'ফেলে' দিতে হয়।

১৯৬৭ সালে জীবনের প্রথম উর্দু ফিল্ম - 'দার্শান' পরিচালনা করেন রহমান - নায়কের চরিত্রে তিনি স্বয়ং এবং বিপরীতে নায়িকা শবনম, যা তাঁর জীবনের প্রথম 'সিলভার জুবিলী' এবং গোটা পাকিস্তানে 'তুমুল' সাড়া ফেলে। গায়ক, গীতিকার, সুরকার ( বশির আহমেদ) এবং অভিনয়ে মুখ্যচরিত্রে অভিনেতাগণ (ফতেহ্ লোহানী, শবনম এবং রহমান) সকলেই তৎকালীন পূর্ববঙ্গের!

মহান মুক্তিযুদ্ধের পরেও, রহমান পাকিস্তানে অভিনয় করতে থাকেন। 'দোস্তি (১৯৭১), 'নাদান (১৯৭১), 'চাহাত (১৯৭৪)', 'মিলান (১৯৭৪), 'দো সাথি (১৯৭৫)', 'তুম সালামাত রাহো (১৯৭৬)', 'দো তাসভিরেঁ (১৯৭৭)', 'দো রাহা (১৯৭৮)', 'ধামাকা (১৯৭৯)', 'হান্ড্রেড রাইফেলস (১৯৮১)'।

১৯৮২ সালে পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রিকে চিরকালের জন্য বিদায় দিয়ে রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এবং, সে'বছর 'দেবদাস'এ পার্শ্বচরিত্রে অভিনয় করে 'বাচসাস চলচ্চিত্র পুরস্কার - ১৯৮২' লাভ করেন।

২০০৫ সালের ১৮ই জুলাই এই মহান অভিনেতার পরলোকগমন হয়। নিজ জন্মস্থানের পঞ্চগড়ের মাটিতে সমাহিত হন।

তথ্যসূত্রঃ সংগ্রহীত।



-জানুন

(ছবিতে - রহমান এবং পাকিস্তানি অভিনেত্রী নাসিরা ফিল্ম শ্যুটিংয়ে। সময়- ১৯৬৬ সাল)

01/01/2023
Notice from :The Knowledge Squad
16/11/2022

Notice from :

The Knowledge Squad

The Knowledge Squad এর “মাস্টারিং অন ডিজিটাল মার্কেটিং” কোর্স আপনার ক্যারিয়ারকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। এক সিলে...
26/10/2022

The Knowledge Squad এর “মাস্টারিং অন ডিজিটাল মার্কেটিং” কোর্স আপনার ক্যারিয়ারকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিবে। এক সিলেবাসে সারাজীবন নয় বরং আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের টপিকস ডায়নামিক অর্থাৎ প্রতিনিয়ত নতুন ট্রেন্ড ও আপডেটেড টার্মসগুলো কোর্সে সংযোজিত হয়। সুতরাং সাম্প্রতিক জব মার্কেটের সাথে ক্যারিয়ার এ আপডেটেড থাকতে আমাদের কোর্স আপনাকে সব সময় এগিয়ে রাখবে।

📌 ডিজিটাল মার্কেটিং কোর্সটি করে যা যা শিখবেনঃ

১। মার্কেটিং স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক ও ফানেল সম্পর্কে জানতে পারবেন।
২। ডাটা ড্রাইভেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে পারবেন।
৩। স্যোশাল মিডিয়া মার্কেটং এর বেসিক টু এডভান্সড সব কিছু শিখতে পারবেন।
৪। এসইও এর বেসিক টু এডভান্সড এবং ওয়েবসাইট অডিট সম্পর্কে শিখতে পারবেন।
৫। ওয়েবসাইট তৈরি এবং পরিচালনার সব কিছু শিখতে পারবেন।
৬। গুগলের মার্কেটং প্লাটফর্ম এর সকল টুলস গুলো নিয়ে কাজ করতে শিখবেন।
৭। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ কিভাবে কাজ করতে হয়, কিভাবে ক্লাইন্ট/বায়ার হ্যান্ডেল করতে হয় তা শিখেন।
৮। ব্রান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে এবং কিভাবে অনলাইনে নিজের দক্ষতার পরিচয় তুলে ধরতে হয় তা শিখতে পারবেন।
৯। কনটেন্ট রাইটিং ও মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন।

এছাড়াও পাবেন ক্যারিয়ার গাইডলাইন, কাজ না পাওয়া পর্যন্ত সাপোর্ট, পোর্টফলিও এবং সিভি তৈরি, জবের জন্য ইন্টারভিউ প্রস্তুতি আরও অনেক কিছুই।

🎯 সকল কোর্সে বিশেষ ছাড় পেতে ফর্মটি পূরণ করুনঃ https://forms.gle/v3vzuoayhBNnF3jS6

আমাদের যে কোনো কোর্স ও ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে বা এডমিশনের জন্য পেজে 📩 ইনবক্স করুন অথবা কল করুনঃ

📲 +8801308990945,
☎ +8802224415461

অফিসঃ বাড়ি #৩১৩/এ, ফ্ল্যাট #৩বি,রোড #২১, মহাখালী নিউ ডিওএইচএস, ঢাকা-১২০৬।

24/10/2022

Address

House 313/A Flat 3B, DOHS
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when The Knowledge Squad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Knowledge Squad:

Share