Be Designer Monir

Be Designer Monir A full-time Inbound Certified Graphic Designer in Bangladesh

07/08/2023

02/07/2023
আসুন একটা অঙ্ক করি একসাথে। ধরুন আপনার বেতন ১ লাখ টাকা। আপনার পরিবারে স্বামী স্ত্রী ২ জন ই আয় করেন এবং আপনারা ঠিক করলেন, ...
28/05/2023

আসুন একটা অঙ্ক করি একসাথে।

ধরুন আপনার বেতন ১ লাখ টাকা। আপনার পরিবারে স্বামী স্ত্রী ২ জন ই আয় করেন এবং আপনারা ঠিক করলেন, এক জন এর ১ লাখ টাকা বেতন এর ৩০% সঞ্চয় হবে।

প্রতি মাস এ সঞ্চয় তাহলে ৩০ হাজার টাকা বা বছরে সঞ্চয় 360,000 BDT

এই সঞ্চয় তো আপনি বালিশ এর নিচে রাখবেন না - ধরলাম আপনি রেলেটিভলি সেফ কোথাও ফেলে রাখলেন।

ধরুন সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট টাইপ কিছু তে রাখছেন যেটায় এভারেজ ইন্টারেস্ট ৫%

মাস এ ১ লাখ টাকা বেতন সাধারণত ফ্রেশ গ্র্যাজুয়েট রা পায় না - ধরলাম আপনি গ্র্যাজুয়েট করেছিলেন ২৫ বছর বয়স এ এবং ৩০ বছর এ যেয়ে আপনি ১ লাখ পাওয়া শুরু করেছেন বেতন।

১০ বছর পরে যখন আপনার বয়স ৪০ - তখন ঐ ইনভেস্টমেন্ট টা বেড়ে হবেঃ ৪৭ লাখ টাকার মত

১৮ বছর পরে যেয়ে যখন আপনার বয়স ৪৮ বছর - তখন আপনার এই ইনভেস্টমেন্ট একাউন্ট টায় ১ কোটির মত টাকা জমবে।

উপরের হিসাবে আপনার কোটিপতি হতে সময় লাগছে প্রায় ১৮ বছরের মত - এবং অনেক গুলা জিনিস আমরা ইগনোর করছি (যেমন দেশের ইকোনমি, ইন্টারেস্ট রেট ৫% থাকা, আপনার ৩০% সঞ্চয় করতে পারা, বড় কোন এক্সিডেন্ট এ টাকা চলে না যাওয়া ইত্যাদি)

৪৮ বছর বয়স এ যেয়ে কোটিপতি হওয়া খারাপ ডিল না - ভাল ডিল - কিন্তু এখানে একটা সমস্যা আছে।

উপরের সেম হিসাব টা এবার আমরা ইনফ্লেশন ধরে করি।

মার্চ ২০২৩ এ বাংলাদেশ ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে আমাদের ইনফ্লেশন 9.33%

উপরের এই ইনফ্লেশন নাম্বার টা সহ যদি আমরা আবার একই অঙ্কটা করি - তাহলে এবার ৪৮ বছর বয়সে আপনার ঐ সঞ্চয় টা হবে ২০ লাখ টাকার একটু বেশি।

১ কোটি থেকে কমে কিভাবে এটা ২০ লাখ হয়ে গেল?

এটাই ইনফ্লেশন এর পাওয়ার এবং টাকার মান কমে যাওয়ার ভূমিকা একটা ইকোনমি তে।

কাগজে কলমে আপনার কাছে ৪৮ বছর বয়সে ঐ একাউন্ট টায় ১ কোটি টাকাই থাকবে - কিন্তু টাকার ভ্যালু কমে যাওয়ার কারণে আগে ২০ লাখ টাকায় যা পাওয়া যেত তা কিনতে তখন ১ কোটি টাকা লাগবে!

তার মানে হল কাগজে কলমে আপনি কোটিপতি হবেন - কিন্তু আপনার জীবনযাত্রার মান আসলে তেমন বাড়বে না।

উপরের এই ইকুয়েশন টা সব পূর্ণবয়স্ক মানুষ দের পড়ানো উচিত, বোঝানো উচিত -

কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম পিথাগোরাস এর উপপাদ্য আপনার মুখস্ত হয়েছে নাকি এটা ২০ বার পরীক্ষা নিয়ে টেস্ট করবে - কিন্তু বেসিক ইকোনমিক্স যা আপনার সারাজীবন কাজে লাগবে তা আপনি পারেন নাকি বা শিখছেন নাকি - তার কোনদিন খোজ ও নেবে না।

That's just sad.

13/05/2023

যেভাবে সবাই বলছে ফ্রীলান্সিং করলেই লাখপতি, বস্তবতা এর চেয়ে অনেক দূরে। পরিসংখান বলছে যারা এই সেক্টরে আসে বা আসতে চায় তাদের প্রতি ১০০ জনে ৬৮ জন কোন টাকা আয় না করেই বা ব্যার্থ হয়ে এখান থেকে চলে যায়, ১৮% লোক কোন ভাবে ১০০ ডলার আয় করতে পারে এবং এদের ৫০% এর চেষ্টা না করেই চলে যায়। ৯% এর ও কম আছে যারা ১০০০ ডলার এর আসে পাশে আয় করে। ৭% ১০০০ থেকে ৫০০০ ডলার আয় করতে পারে আর ২% আছে যারা এর চেয়ে বেশি আয় করে। তাই টিভির নিউজ দেখেন আর ইউটিউবের কাহিনী শুনেন কোনো কিছুতেই কিছু করা সম্ভব না যদি না তা আপনার পছন্দের কাজ হয়। দুনিয়াতে সবাই যদি এক রকমের হয় তাহলে তো আর কোনো ভিন্নতা থাকতো না। তাই পড়ালেখা বা চাকরি ছেড়ে দিয়ে ফ্রিলান্সিং না করে এর পাশাপাশি করতে পারলে করেন আর না পারলে আপনার পছন্দের কিছু করেন।

এই মুভিটা বিশাল এক প্রবাগান্ডা উপর বেসড করে তৈরি করা। কেরেলার মাত্র ৩ জন নন মুসলিম মেয়ে যারা পরে মুসলিম হয় এবং আই এস এস ...
11/05/2023

এই মুভিটা বিশাল এক প্রবাগান্ডা উপর বেসড করে তৈরি করা। কেরেলার মাত্র ৩ জন নন মুসলিম মেয়ে যারা পরে মুসলিম হয় এবং আই এস এস এ জয়েন করে তাদের নিজের ইচ্ছায় সেখানে এই মুভিতে দেখানো হয়েছে মুসলমানরা কিভাবে লাভ জিহাদের নামে কেরেলাম নন মুসলিম মেয়েদের (প্রায় ৩৬০০০) মুসলিমে কনভার্ট করে আইএসএস এর সদস্য বানিয়েছে। এই যে যেই লাভ জিহাদ এইটা ও একটা বিশাল প্রবাগান্ডা । কারণ ইন্ডিয়ান রিপোর্ট অনুসারে সে দেশের কেউ এখন পর্যন্ত লাভ জিহাদ নামে কোন মামলা করে নাই ইভেন এমন ও কোনো রিপোর্ট করে নাই যে তাকে জোর করে তার ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট করেছে।

আসলে এই মুভিতে বা লাভ জিহাদ নিয়ে যে মিথ্যা তৈরি করা হয়েছে তার সাথে গত ১০০ বছর আগের হিটলারের লেখা "মাইন ক্যাম্ফ (আমার সংগ্রাম)" এই বইটা পড়তে হবে। এখানে হিটলার একটা টেকনিকের কথা বলেছে যার নাম “বিগ লাই বা বড় মিথ্যা”। হিটলার বলে: “লোকদের উসকানি দিতে এত বড় এত বড় মিথ্যা বল যে মানুষের মনে হয় তার ভিতর কিছু না কিছু সত্য তো অবশ্যই আছে।” আর এই থিওরির ওপর বেসড করে ইন্ডিয়ায় চলছে ৩ জনের কাহিনীকে নিয়ে ৩৬০০০ জন মেয়ে বানানো “দ্যা কেরেলা স্টোরি” তার সাথে যুক্ত হয়েছে লাভ জিহাদ।

বইটি পড়ছে চাইলে পিডিএফ লিংক এখানে : https://drive.google.com/file/d/1t7PgPZhIjrb2DHXZ8s2mCjP2HdqDwzOR/view

আলহামদুলিল্লাহ,    হজ্জ্ব  যাএীদের জন্য সুখবর,🇧🇩বাংলাদেশ থেকে হজ্জ্ব এ যাওয়ার জন্য সাশ্রয়ী খরচে, ২০২৪ সাল থেকে আধুনিক বি...
10/05/2023

আলহামদুলিল্লাহ,
হজ্জ্ব যাএীদের জন্য সুখবর,
🇧🇩বাংলাদেশ থেকে হজ্জ্ব এ যাওয়ার জন্য সাশ্রয়ী খরচে, ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ১৮ তালা জাহাজ চলাচল শুরু হচ্ছে,
চট্টগ্রাম -জেদ্দা নৌরুটে,৮ দিনে যাবে মক্কা , মদিনায়।। ইনশাআল্লাহ।।
সবাই দোয়া করেন যেন আমরা সবাই হজ্জ্ব করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জ্ব করার তৌফিক দান করেন। আমিন 🤲🤲🤲

07/05/2023
06/05/2023

ধরুন আমি ঠিক করলাম আমি এভারেস্ট জয় করতে চাই।
কিন্তু আমি জীবনে কোনদিন পাহাড়ে উঠি নি।
এভারেস্ট কোন দেশে এটাও আমি জানি না।
এখন আমার কি আজকে থেকে টেনশন শুরু করা উচিত যে এভারেস্ট এর লাস্ট ১ মাইলে যে অনেক মানুষ মারা যায় - ঐ মাইল টায় না মরে যেয়ে কিভাবে আমি চূড়ায় উঠবো?
না!
কারণ এটা অনেক পরের একটা স্টেপ।
এই স্টেপ নিয়ে এখন ভেবে কোন লাভ নাই - খামাখা সময় নষ্ট।
এই ট্র্যাপ টায় আমরা অনেকে পড়ে যাই।
একজন গ্রাফিক ডিজাইন শিখছে - এখনো হাত কাঁপে কিছু করতে গেলে - সে সারাদিন কাজ না শিখে বসে বসে চিন্তা করে এ আই আসলে কি হবে!
আপনার ইমিডিয়েট ৩-৪ টা হার্ডেল / স্টেপ বাদ দিয়ে - অনেক দূরের প্রব্লেম এর কথা আগেই ভাবা শুরু করা কোন কাজের বিষয় না।
আপনি যখন একচুয়ালি ঐ প্রব্লেম পর্যন্ত যাবেন, ততদিন এ আপনার স্কিল + দুনিয়ার অবস্থা + মার্কেট সব অনেক বদলে যাবে এবং আজকের ভেবে রাখা সলিউশন তখন কাজ না করার চান্স ই বেশি।
এটা করা যাবে না 🙂
এবং আরেকটা জিনিস করা যাবে না তা হল চিন্তা করা বা প্ল্যান করা টাকে একটা এচিভমেন্ট ভাবা।
এগুলা কুইক ডোপামিন রিলিজ এর কাজ কর্ম।
যে কারণে একটা ২ ঘণ্টার মোটিভেশনাল ভিডিও দেখা আসলে কোন কাজ না - এক ই কারণে একটা ৫০ স্টেপ এর প্ল্যান সাজানো আসলে কোন কাজ না।
কাজ হবে তখন যখন আপনি ঐ ৫০ স্টেপ এর স্টেপ ১ টা শুরু করবেন।
তার আগ পর্যন্ত সব ই নিজের সাথে নিজের ঢং 🙁
ঢং বাদ দিয়া রং করা শুরু করেন ফটোশপ বা ইলাস্ট্রেটর এ তাতে কাজে লাগবে।
ধন্যবাদ

04/05/2023

আজকে দুপুর ৪:৪০ এ মোবাইল টা ব্যাক দিলাম যে ডেলিভারি দিয়েছিলো তার কাছে। এখন অপেক্ষা.......

01/05/2023

Address

Madaripur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Be Designer Monir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Be Designer Monir:

Share