28/08/2024
#শুনেন ⚠️
হিন্দু মুসলিম তুলনা করে যারা পোস্ট করছেন
" দেখো তোমরা আমাদের সাথে কি করেছো আমরা কি করেছি" টাইপের পোস্ট করছেন তাদের বলছি ,
কোনো ধর্মই কখনো সহিংসতা , হিংসা , মিথ্যা শেখায় না ।
-
বিদায় হজ্জের ভাষনে স্পষ্টতই বলা আছে , " সাবধান! ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না; কেননা, তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে।" (সিরাতুন নবী (সা.), ইবনে হিশাম (র.), খণ্ড ৪, পৃষ্ঠা ২৭৩-২৭৭)।
-
আমার এটা মনে হয় না কখনোই , যে একজন প্রকৃত মুসলিম যার ইসলাম এর ব্যাপারে মোটামুটি জ্ঞান আছে সে কখনো গিয়ে হিন্দুদের মন্দির ভাংতে যাবে । আর একই ব্যাপার সনাতন ধর্মাম্বলিদের ক্ষেত্রেও একই আমার মনে হয় । ধর্মীয় জ্ঞানের অভাব এমন ফালতু কাজের জন্ম দেয় ।
-
একটা সুবিধাবাদী মহল এসব দাঙ্গা হাঙ্গামা করে নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য । এদের মার্ক করেন । এরপর জিজ্ঞাসা করেন এই সহিংসতা ছড়ানোর হুকুম কোন ধর্ম তাদের দিয়েছে ?
_
উত্তর গুলো খোজেন , নিজেকে জিজ্ঞাসা করেন ,
ফেইসবুকে এসব ধর্ম নিয়ে তুলনা মুলক পোস্ট করে কখনো সমস্যার সমাধান আনতে পারবেন ?
-
আপনাকে দেখে যদি কেও মনে করে । আপনার কাছে তার ধর্মের মানুষ নিরাপদ নয় তাহলে আপনি আসলে ধর্ম নয় নিজের প্রবৃত্তির ইগো চর্চা করছে্ন। কারণ আগেই বলেছি , পৃথিবীর কোনো ধর্মই কখনো সহিংসতা , হিংসা , মিথ্যা শেখায় না !
-
তাই নিজ ধর্মের সৌন্দর্য ফুটিয়ে তুলুন আপনার চরিত্রে ফেইসবুকে তুলনা করে কাওকে আঘাত করে নয় ।🔻
©️ Nazmul Huda Hridoy