12/07/2026
Yesterday was the 81st DMC Day at Dhaka Medical College, attended by the Honorable Prime Minister of Bangladesh, Tarique Rahman, and his esteemed wife, Dr. Zubaida Rahman.
Dhaka Medical College Hospital (DMCH) is usually the last line of hope for healthcare in Bangladesh. Running a hospital at that scale puts real pressure on whatever software sits underneath it. Here's what our systems handle there on an average day:
- 7,000+ OPD registrations through the outdoor automation modules
- 6,500+ diagnostic reports processed across pathology and radiology
- 4,500+ lab reports generated through BinduHealth's laboratory information system
- Hospital-wide inventory and store management across all stores
Numbers like these are less about the software and more about the people running the wards, labs, and counters who keep feeding it good data at volumes most systems are never designed for. Thanks to the DMCH Director and his team, who have been genuinely engaged in making this work rather than just signing off on it.
Good day to be reminded who this is actually for.
গতকাল ঢাকা মেডিকেল কলেজের ৮১তম ডিএমসি ডে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH) অনেক সময়ই মানুষের শেষ আশ্রয়স্থল। প্রতিদিন এত বিশাল পরিসরের একটি হাসপাতাল পরিচালনা করা শুধু দক্ষ জনবল নয়, নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামোরও বড় একটি পরীক্ষা। বর্তমানে আমাদের সিস্টেমগুলো প্রতিদিন গড়ে পরিচালনা করছে—
• ৭,০০০+ বহির্বিভাগ (OPD) রোগীর নিবন্ধন
• ৬,৫০০+ প্যাথলজি ও রেডিওলজি ডায়াগনস্টিক রিপোর্ট প্রসেসিং
• ৪,৫০০+ ল্যাব রিপোর্ট, যা BinduHealth-এর Laboratory Information System-এর মাধ্যমে প্রস্তুত হয়
• হাসপাতালের সকল স্টোরজুড়ে সমন্বিত ইনভেন্টরি ও স্টোর ব্যবস্থাপনা
তবে এই সংখ্যাগুলো কেবল সফটওয়্যারের সক্ষমতার গল্প নয়; বরং প্রতিদিন ওয়ার্ড, ল্যাব এবং বিভিন্ন সেবা কাউন্টারে নিরলসভাবে কাজ করা সেই মানুষগুলোর আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন, যাঁরা ধারাবাহিকভাবে বিপুল পরিমাণ তথ্য সঠিকভাবে সিস্টেমে সংযুক্ত করছেন।
এই সফল বাস্তবায়নের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয় এবং তাঁর পুরো টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তাঁরা শুধু একটি প্রকল্প অনুমোদন করেননি, বরং শুরু থেকে বাস্তবায়ন ও উন্নয়নের প্রতিটি ধাপে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকেছেন।
এমন একটি দিনে আবারও মনে পড়ে—প্রযুক্তির আসল উদ্দেশ্য মানুষের সেবা নিশ্চিত করা, বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা সবচেয়ে বেশি প্রয়োজনের মুহূর্তে একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর ভরসা করেন।