Rangrup

Rangrup Make your life easier.

৩৪% নিশ্চিত ছাড়ে মায়ামৃগ বইটি অর্ডার করতে যোগাযোগ করুন পেজের ইনবক্সে। ডেলিভারি চার্জ প্রযোজ্য।সারাদেশে হোম ডেলিভারির সুব...
01/04/2023

৩৪% নিশ্চিত ছাড়ে মায়ামৃগ বইটি অর্ডার করতে যোগাযোগ করুন পেজের ইনবক্সে।

ডেলিভারি চার্জ প্রযোজ্য।
সারাদেশে হোম ডেলিভারির সুবিধা।

বইঃদ্বিখণ্ডিতালেখিকাঃশারমিন আঞ্জুমপ্রকাশনীঃবইবাজার প্রকাশনীরংরূপ মূল্যঃ ৬৮০৳সুবহা পর্দা ফাঁকে দেখলো সে চামচ দিয়ে ধীরে ধী...
09/03/2023

বইঃদ্বিখণ্ডিতা
লেখিকাঃশারমিন আঞ্জুম
প্রকাশনীঃবইবাজার প্রকাশনী
রংরূপ মূল্যঃ ৬৮০৳

সুবহা পর্দা ফাঁকে দেখলো সে চামচ দিয়ে ধীরে ধীরে ভাত মুখে দিচ্ছে। আঘাতপ্রাপ্ত হাতে খেতে বেগ পেতে হচ্ছে। নতুন পরিচারিকা মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে; ঠোঁটে মিটিমিটি হাসি, চোখে মুগ্ধতা । অল্পবয়সী মেয়েটার ঠিক পর্দারও অভ্যাস নেই। তরুণ সুপুরুষ মুনিবের আশেপাশে ঘুরঘুর করছে।চোখাচোখি হতেই তাকে ইশারায় ডেকে নিল, মেয়েটার উৎসাহ বেড়ে গেল নিজেই হড়বড় করে বলল

" দেখেন না ম্যাডাম আমাকে পাকেরঘরে ঢুকতেও দেন না, নিজে রেঁধে সকালে বের হন। খাবার ঠান্ডায় জুড়ায় গেছে, এখন গরমও করতে দিলেন না"

সুবহা বিস্ময় সাবধানে লুকালো " খাবার কি তুমি বেড়ে দিয়েছ?"

মেয়েটার হাসি প্রসারিত হলো,

" বেড়ে দিতে চেয়েছিলাম ম্যাডাম, স্যার আপনার অবশিষ্টটাই নিজের দিকে টেনে নিলেন। বললেন এটাই খাবেন, আর লাগবে না "

, ‘আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম। তারপর আমি যেখানে মুখ রাখতাম আল্লাহর রাসুল (সা.) সেখানে তার মুখ রাখতেন। অথচ তখন আমি ঋতুমতী ছিলাম। আমি পাত্র থেকে পানি পান করতাম। তারপর তিনি সে স্থানে মুখ রাখতেন, যেখানে আমি মুখ রাখতাম। অথচ আমি তখন ঋতুমতী ছিলাম।’ (নাসায়ি শরিফ, হাদিস : ৭০)

স্বামী-স্ত্রীর সাথে একপাত্রে খাদ্যগ্রহণ সুন্নত।
পরম প্রেমময় সুন্নত --সুবহানাল্লাহ

অর্ডার করতে এখনই ইনবক্সে নক করুন।

*ছবি সংগ্রহীত*

নারী দিবস উপলক্ষে আজ সারাদিন ২ এর অধিক সংখ্যক বই অর্ডার করলেই ডেলিভারি চার্জ মাত্র ৮ টাকা।আর ১৫০০+ টাকার অর্ডার করলে চার...
08/03/2023

নারী দিবস উপলক্ষে আজ সারাদিন ২ এর অধিক সংখ্যক বই অর্ডার করলেই ডেলিভারি চার্জ মাত্র ৮ টাকা।
আর ১৫০০+ টাকার অর্ডার করলে চার্জ ফ্রি।

06/03/2023

প্রিয় লেখক কে?

 #প্রি_অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি।সাথে থাকছে আকর্ষণীয় বুকমার্ক।বইটি নিতে ইনবক্স করুন।বই- প্রেমান্দোলনলেখক- নাবিলা ...
05/03/2023

#প্রি_অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি।
সাথে থাকছে আকর্ষণীয় বুকমার্ক।

বইটি নিতে ইনবক্স করুন।

বই- প্রেমান্দোলন
লেখক- নাবিলা ইস্ক
মুদ্রিত মূল্য- ৩৮০৳
প্রি-অর্ডার মূল্য- ২৬৬৳

01/03/2023

বইমেলা তো শেষ হয়ে গেছে।
মেলা কেমন কাটলো?
নিজের সংগ্রহের তালিকায় কি কি নতুন বই যুক্ত করলেন?❤️

বইয়ের নাম : ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছরলেখক : রশিদ খলিদিঅনুবাদ : কামরুজ্জামান অমিতজনরা : রাজনৈতিক দ্বন্দ্ব, যুদ্ধবিগ্রহ ও ...
28/02/2023

বইয়ের নাম : ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর
লেখক : রশিদ খলিদি
অনুবাদ : কামরুজ্জামান অমিত
জনরা : রাজনৈতিক দ্বন্দ্ব, যুদ্ধবিগ্রহ ও গণহত্যা

মুদ্রিত মূল্য : ৫২০ টাকা
বিক্রয় মূল্য : ৩১২ টাকা মাত্র!

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ তো কেবল পত্রিকার শিরোনামের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পেছনে আছে লাখ লাখ পরিবারের ত্যাগের গল্প। সুদূর বেলফোরের ঘোষণা থেকে হালের ট্রাম্পের ডিল অব দ্য সেঞ্চুরি, প্রতিটি পরাশক্তির কূটচালের শিকার নিজ ভূমে পরবাসী এই ফিলিস্তিনিরা। বিংশ শতাব্দীতে বিশ্ব জুড়ে যখন উপনিবেশায়নের সমাপ্তি ঘটছিল, তখন নাকবার ঘটনায় ফিলিস্তিনিদের হতে হয়েছে দেশান্তরী।

লেবানন যুদ্ধে শরণার্থী অবস্থায় থেকেও প্রাণ দিতে হয়েছে তাদের। প্রাণ দিতে হয়েছে দুই ইন্তিফাদায়। এই সংকটকে অবলম্বন করে ফায়দা নিয়েছেন কিসিঞ্জার, রিগ্যান, ট্রাম্প, কুশনার থেকে শুরু করে আরব স্বৈরশাসকরাও। কিন্তু ফিলিস্তিনি জনগণদের কেবল অপমান আর লাঞ্ছনাই সইতে হয়েছে।

ফিলিস্তিন যুদ্ধের শত বছরের ইতিহাসে ছয়টি বড় যুদ্ধে এরকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের। এই আত্মত্যাগ, সংগ্রাম আর প্রতিরোধের লড়াই নিয়েই "ফিলিস্তিন যুদ্ধের ১০০ বছর"।

 #মায়ামৃগ_রিভিউ•ভ্রমণ কাহিনী: হীরাকান্ত দ্বীপপরীক্ষা আর পড়ালেখার চাপে হৃদপিণ্ড যখন চিড়ে-চ্যাপ্টা, নিশ্বাস-প্রশ্বাসের অস্...
23/02/2023

#মায়ামৃগ_রিভিউ
•ভ্রমণ কাহিনী: হীরাকান্ত দ্বীপ
পরীক্ষা আর পড়ালেখার চাপে হৃদপিণ্ড যখন চিড়ে-চ্যাপ্টা, নিশ্বাস-প্রশ্বাসের অস্বাভাবিক উত্থান-পতনে রূহ যখন হাস-ফাঁস, তখন ভাবলাম, "আর কত প্যারা খেয়ে ট্যারা হতে থাকবো!"
ঠিক সেই মুহূর্তে ইলমাপু সন্ধান দিলো এক মায়ারাজ্যের। আর কি বসে থাকা যায়!
সব ব্যবস্থা ইলমাপু-ই করে দিলেন, তারপর আমি রওনা হলাম। পা বাড়ালাম হীরাকান্ত দ্বীপে।

প্রতিটি পদক্ষেপ ছিলো রোমাঞ্চকর। অদ্ভুত নেশা ছড়িয়ে ছিলো হীরাকান্তের ছোট্ট ঘাসে, শিশিরকণায়, বাতাসে, ঝরণা ধারায়, প্রতিটি প্রাণে। প্রথমেই দেখা হয়ে গেল ফ্লোরা আর টোটোর সঙ্গে। ফ্লোরা– অপূর্ব সৌন্দর্য রহস্যের আবরণে লুকিয়ে রেখেছে সে।
আর টোটো, সে তো ফুটফুটে সুন্দর(😁)
ঝর্ণার পাড়ে কিছুক্ষণ বসে থাকার ইচ্ছে ছিলো। কিন্তু মায়ার টানে সামনে এগুতে থাকলাম। এরপরে দেখা হলো– শিরিন, গফুর, জুহাদ, তালেবুল চাচা, সুলেমানের সঙ্গে। এদের মধ্যে জুহাদকে আমার বেশি ভালো লেগেছে তার বই পড়া স্বভাবের কারণে। একটা সময় বই পড়ার জন্য সে বকা খায় আর আমার মনে হয় আমাকেই বকা দেয়া হচ্ছে। অ্যানাকোন্ডা দেখতে যাওয়ার জন্য আমিও তার পক্ষে ছিলাম কিন্তু সুলেমান ভাইয়ের ধমকের ভয়ে আর কিছু বললাম না।

সবকিছু ছাপিয়ে আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রইলো শিলাছড়ি পাহাড়। এই আকর্ষণ পাহাড়ের সাথে আত্মিক সম্পর্কের কারণে নাকি তার রহস্যের শেষ দেখার কারনে বুঝতে পারিনি।

এরপরে ঘটনার মোড় ঘুরতে থাকে একের পর এক। আমার সময় খুব ভালো কাটতে থাকে সেখানে। কিন্তু হুট করে একটা সময় উপলব্ধি করলাম, এখানেই শেষ পথচলা... তবে অনেক সুন্দর সময় কাটিয়েছি, কখনো ভুলবোনা হীরাকান্তের মায়াময়তা!
________________

ইলমাপুর প্রথম বই সেদিকে আর কথা না বাড়াই, সবাই তো বলেই ফেলেছে। আমি বলি, ইলমাপু দেশসেরা ১০ জনের মধ্যে থাকার যোগ্য এবং অচিরেই সেই স্থানে আমরা তাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই বইটিতে বেশ কয়েকটি স্থানে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, যেটা খুবই ভালো লেগেছে আমার। আবার কিছু কিছু অংশে এসে এমন মনে হয়েছে "আরেহ, এই জিনিসে তো আমি খেয়ালই দেইনি।" মানে পড়ার সময় মনে হবে অতি সাধারণ কিছু, নিত্যনৈমিত্তিক ঘটনা এদিকে অত ধ্যান দেবার প্রয়োজন নেই। কিন্তু কয়েক পৃষ্ঠা উল্টালেই অবাক হবেন যে, লেখিকা পরিকল্পিতভবে অতিসাধারণ জিনিসটাকেই অসাধারণ করে তুলেছেন। অনায়াসেই ১০/১০ দেয়া যায়।

★তবে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে টাইপিং মিস্টেক—
১)সে "লক্ষ" করে
২)সে গাছের "শিখরে" বসল।(এই লাইন পড়ে দুই সেকেন্ড ভাবছিলাম যে তার বসার জন্য গাছের শিখরে কেন উঠতে হবে! অর্থাৎ, ওটা শিকড়)
৩)"সেড়ে" যাবে
৪) শক্তিশালী "পেশিবহুল" দ্বারা
৫) "মনুষ্য মানব" ও সাপ
আশা করি পরবর্তী মুদ্রণে সংশোধিত হবে।
___________

লেখিকা হওয়ার স্বপ্ন পুষি। আর আমার জন্য সবচেয়ে বড় মোটিভেশান, ইন্সপায়রেশান হলেন ইলমা আপু।
ইলমা আপুর কল্পনার সীমা নেই, কিন্তু আমার কল্পনা একটা পর্যায়ে সীমাবদ্ধ। কোন একদিন, আমার কল্পরাজ্যের সীমান্তের প্রাচীরগুলো ধ্বসে পড়ুক!
আর ছবিতে বইয়ের সাথে আমার বানানো "মায়ামৃগ চা" গ্রুপবাসীর জন্য। সবাই এক চুমুক করে খেয়ে ডুব দিন হীরাকান্তে।

Love you a lot Elmapu
✍️জাফরান তানিন।

বইটি অর্ডার করুন Rangrup এ
ডেলিভারি চার্জ মাত্র ২৩৳

প্রতিটি মানুষের দিনশেষে একজন জীবনসঙ্গীর প্রয়োজন পড়ে। যার কাছে গোপন করার কিছু থাকে না। জীবনের প্রতিটি ব্যর্থতার গল্প নিঃস...
21/02/2023

প্রতিটি মানুষের দিনশেষে একজন জীবনসঙ্গীর প্রয়োজন পড়ে। যার কাছে গোপন করার কিছু থাকে না। জীবনের প্রতিটি ব্যর্থতার গল্প নিঃসংকোচে বলা যায়। যার কাছে হেরে যাওয়ার গল্প বলতে গিয়ে কান্না করা যায়। মানুষ যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতাধর হোক একজন 'আমার' বলার মতো মানুষ ছাড়া সে শূন্য।
~ মায়ামৃগ

অর্ডার করুন Rangrup এ
ডেলিভারি চার্জ মাত্র ২৩৳

বই: এখনো ঘোড়ার চাল বাকি (শেষ ভাগ) [রি-প্রিন্ট]লেখক: রিফাত হাসানজনরা: থ্রিলারপ্রচ্ছদ: সজল চৌধুরীমলাট মূল্য: ৪০০ টাকাপ্রি-...
20/02/2023

বই: এখনো ঘোড়ার চাল বাকি (শেষ ভাগ) [রি-প্রিন্ট]
লেখক: রিফাত হাসান
জনরা: থ্রিলার
প্রচ্ছদ: সজল চৌধুরী
মলাট মূল্য: ৪০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ২৬০ টাকা

পাঠক, দাবা খেলতে বসে কিছু বুঝে ওঠার আগেই আপনি দেখলেন একে একে আপনার সব ঘুঁটি কাটা পড়েছে প্রতিপক্ষের হাতে। শুধু একটা ঘোড়া দিয়েই এখন বাজিমাত করতে হবে আপনাকে। পারবেন?
সেই ভয়ঙ্কর রাতের কথা মনে আছে আপনার? সেই যে শালবনের গভীর জঙ্গলে প্রেরণাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিল ইফতেখার।
ডা. জামান সারওয়ারকে মনে আছে আপনার? নৃশংসভাবে হ ত্যা করে ধানমণ্ডি লেকে ফেলে রাখা হয়েছিল যার লা শ।
ব্রিগেডিয়ার আকরাম খান, আফ্রিকার মাসাদিও হায়দারা, কিংবা রহস্যময় পিটার বুন। কী সম্পর্ক ছিল তাদের দুই হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা জেরুজালেমের মৃ৷ ত প্রেতাত্মাদের সাথে?
পাঠক, যে রহস্যের শুরু হয়েছিল দুই হাজার বছর আগে জেরুজালেমে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ঘুরে সে রহস্য আজ আপনার সামনে। তাহলে আর দেরি কেন? চলুন বের হয়ে পড়ি অন্ধকার জগতের গোপন অলিগলিতে, সে রহস্যের সমাধান করতে।
দাবা খেলাটা এবার শেষ করতে হবে তো।
**

 #প্রি_অর্ডার #অ্যাজটেক_মিথলজি বইয়ের নাম : অ্যাজটেক মিথলজি আদি থেকে অন্তলেখক : এস এম নিয়াজ মাওলাজনরা : পুরাণ ও মিথপ্রকাশ...
19/02/2023

#প্রি_অর্ডার
#অ্যাজটেক_মিথলজি

বইয়ের নাম : অ্যাজটেক মিথলজি আদি থেকে অন্ত
লেখক : এস এম নিয়াজ মাওলা
জনরা : পুরাণ ও মিথ
প্রকাশনী : জাগৃতি প্রকাশনী
ধরন : হার্ডকভার
মুদ্রিত মূল্য : ৩০০০ টাকা

🔴 প্রি-অর্ডার মূল্য : ২১০০ টাকা মাত্র!

#কাহিনী_সংক্ষেপ

নতুন বিশ্বে যে কয়েকটি মহান সভ্যতা গড়ে উঠেছিল, সেগুলোর মধ্যে তিনটি সভ্যতা রয়েছে, যা সবচেয়ে উল্লেখযোগ্য এবং শক্তিশালী হিসাবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে প্রথমটি ছিল মায়া সভ্যতা, যা প্রথম সহস্রাব্দের প্রারম্ভিক সময়ে বিভিন্ন কারণে পতনের পূর্ব পর্যন্ত বহু শতাব্দী ধরে মেক্সিকো এবং মধ্য আমেরিকায় আধিপত্য বিস্তার করেছিল। দ্বিতীয়টি ছিল শক্তিশালী ইনকা সাম্রাজ্য, যারা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশ জুড়ে একটি বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করেছিল, এবং আন্দিজে একটি মহান সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। নতুন বিশ্বের সভ্যতাগুলোর মধ্যে তৃতীয় এবং সর্বাধিক পরিচিত সভ্যতা ছিল অ্যাজটেক সভ্যতা, আধুনিক মেক্সিকোতে বসবাসকারী আদিবাসীদের একটি দল, যারা ইউরোপীয়দের আগমনের পূর্বে আমেরিকার সবচেয়ে চিত্তাকর্ষক সাম্রাজ্যগুলোর মধ্যে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।

এই তিনটি সভ্যতার মধ্যে দুটি সভ্যতাই গড়ে উঠেছিল মেসোআমেরিকায়। মেসোআমেরিকান সভ্যতা বলতে সেই বৈচিত্র্যময় সভ্যতাগুলোকে বোঝায়, যেগুলো আধুনিক সময়কালের রাষ্ট্র মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস, বেলিজ, এল সালভাদর, নিকারাগুয়া এবং কোষ্টারিকার অন্তর্ভুক্ত ভৌগলিক অঞ্চলে প্রায় একই আক্রমণের কারণে, যা ১৫১৯ সালে শুরু হয়েছিল, তাঁদের (অ্যাজটেকদের) শাসনের অবসান ঘটেছিল।

 #প্রিঅর্ডারলেখক রিফাত হাসানের তৃতীয় উপন্যাস "একটি মৃত ঘাসফড়িঙের ব্যবচ্ছেদ" এর প্রি-অর্ডার করুন ৩৫% ছাড়ে!বই: একটি মৃত ঘা...
18/02/2023

#প্রিঅর্ডার

লেখক রিফাত হাসানের তৃতীয় উপন্যাস "একটি মৃত ঘাসফড়িঙের ব্যবচ্ছেদ" এর প্রি-অর্ডার করুন ৩৫% ছাড়ে!

বই: একটি মৃত ঘাসফড়িঙের ব্যবচ্ছেদ
লেখক: রিফাত হাসান
প্রকাশনী: ভূমিপ্রকাশ
মুদ্রিত মূল্য: ৩০০৳
প্রি-অর্ডার মূল্য:১৯৫৳

একটি জানালাবিহীন বদ্ধ কুঠুরি। দূরদেশে বেড়াতে যাওয়া পুঞ্জ পুঞ্জ মেঘেরা কখনো যে কুঠুরিতে পৌঁছায় না। সোডিয়াম লাইটের নিচে আলো ঝলমলে শহরটা আসলে এক মৃ ত শহর। এ শহরের মিতুরা কখনো ভালোবাসতে পারে না।

তবুও এক আচমকা ঝড়ে মৃ ত শহরটাই জেগে ওঠে একদিন। নিস্তরঙ্গ দিঘীর জলে হঠাৎ বি স্ফো রণে জেগে ওঠে এক জনসমুদ্র। হাজার বছর শান্তিতে ঘুমানোর পর যেমন জেগে ওঠে ভিসুভিয়াস। স্বৈরাচার নিপাত যাক!!!

জানালাবিহীন বদ্ধ কুঠুরিতে ব্যবচ্ছেদ হয় স্বপ্নের। তিলে তিলে একটু একটু করে জমানো মধ্যবিত্তের লালিত স্বপ্ন। অথর্ব পিতা ঘুমিয়ে থাকে হাসপাতালের বিছানায়। ঘাতকের বু লে টে থেঁ ত লে যায় কিশোরের মাথার মগজ। প্রেমহীন শহরের দেয়ালগুলো উপহাস করে নিরন্তর।

আগ্নেয়গিরির তীব্র ক্রোধে সবকিছু চুরমার করে বিজয় আসে একদিন। কিন্তু কী হবে মধ্যবিত্তের স্বপ্নগুলোকে নিরন্তর ব্যবচ্ছেদ করে পাওয়া এই বিজয় দিয়ে?

কী লাভ মৃ ত ঘাসফড়িঙের খ ণ্ডিত দেহে মিছেমিছি রং খুঁজে?

Address

Nawabganj
Dhaka
1320

Alerts

Be the first to know and let us send you an email when Rangrup posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rangrup:

Share