17/06/2022
উদ্যোক্তা হিসেবে প্রয়োজনীয় স্কিলসেট:
এখন এই টেকনোলজির সময়ে বিজনেস ওনার হিসেবে বেশ কিছু স্কিল আয়ত্ব করা খুবই জরুরি। তাই আপনাদের জন্য কিছু স্কিলের লিস্ট।
১. টাইপিং। এখনকার সময়ে অনেকে এটাকে স্কিলই মনে করেন না। কারন বিজনেস জগতে আছে আর টাইপিং জানে না এ হয় নাকি! আসলে আপনার অনেক সময় বাচাবে এই স্কিল। দ্রুত ও নির্ভুল টাইপিং এক সময়ে আপনার অনেক বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে।
২. মাইক্রোসফট এক্সেল বা গুগল স্প্রেডশিট। এটি আপনার হিসেব হতে শুরু করে ডাটা সংরক্ষণে অনেক সাহায্য করবে।
৩. পাওয়ার পয়েন্ট। এর সফটওয়্যারে দক্ষতা অনেক জরুরী। কারন, বিজনেস ওনার হিসেবে আপনি যখন আরও প্রফেশনাল হবেন, তখন আপনাকে নানা কারনে নানান মানুষের সামনে প্রেজেন্টেশন দিতে হবে। তখন তো আর প্রেজেন্টেশনের এক দিন আগে পাওয়ার পয়েন্ট শেখার সময় পাবেন না। তাই আগেই শিখে নেয়া ভাল।
৩. ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার যুগে এই স্কিলের গুরুত্ব বোঝানোর জন্য কিছু লেখার প্রয়োজন আছে বলে মনে হয় না।
৪. কমিউনিকেশন। মানুষের সাথে কী করে কথা বলতে হয়। আচ্ছা মানুষের সাথে কী করে কথা বলতে হয় তাও কী শিখতে হবে?
হ্যাঁ, অবশ্যই । এবং এই শেখার কোন শেষ নেই। আর তাছাড়া এটি এমন একটি স্কিল যাতে শেখার কোন শেষ নেই।
৫. সেলস। বেচা বিক্রির নানান কৌশল। আপনি যেই বিজনেসে থাকুন, যেই পদে থাকুন এই স্কিলটি আপনার অবশ্যই আয়ত্ব করা উচিত। অনেক স্কিল ঠিক কবে পর্যন্ত কাজে লাগবে তা বলা যায়। কিন্তু এই স্কিল যতদিন বিজনেসে আছেন ততদিন লাগবে।