Polygon Information Collector BD

Polygon Information Collector BD Electronics's and Clothes

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে শ্রীপুর মডেল থানা পুলিশ...
15/03/2025

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে শ্রীপুর মডেল থানা পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল-এর নেতৃত্বে এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সুজন কুমার পন্ডিত-এর তত্ত্বাবধানে নিরলস তদন্তের মাধ্যমে ১৪ মার্চ ২০২৫ তারিখে হত্যাকাণ্ডে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাতে রেজাউল করিম (৩৫), পিতা ইসহাক মুন্সি, গ্রাম দুর্গাশ্রম, থানা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোনা নামের এক পোশাক শ্রমিককে ছিনতাইকারীরা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় গামছা দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যায়। ৯ মার্চ ২০২৫, বিকাল ৪টায়, শ্রীপুর থানার ডিউটি অফিসার মোবাইল ফোনের মাধ্যমে হত্যাকাণ্ডের খবর পান। ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) সুজন কুমার পন্ডিত-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের অবস্থা বিবেচনায় ডিএনএ সংরক্ষণের আবেদন করা হয় এবং পরিচয় শনাক্তে নিখোঁজ জিডি পর্যালোচনা করে ১০ মার্চ নিহতের ভাগিনা রিমন লাশ শনাক্ত করেন। প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। ১৪ মার্চ পুলিশের চৌকস দল শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে (১) নুরুল ইসলাম, (২) শাহাদাত হোসেন শান্ত এবং (৩) জুলহাস-কে গ্রেফতার করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল এবং এসআই (নিঃ) সুজন কুমার পন্ডিত-এর কৌশলী ও পেশাদার তদন্তের ফলে হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটিত হয় এবং অপরাধীরা আইনের আওতায় আসে। ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, "শ্রীপুর মডেল থানা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।" শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে এলাকাবাসীকে যে কোনো অপরাধসংক্রান্ত তথ্য থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে শ্রীপুর মডে.....

ওসি আকবর আলী খানের সম্পদের পাহাড় সাভারে দেড় কোটি টাকায় কিনেছেন ১৫ কাঠা জমি আশুলিয়ার কাঁইচাবাড়িতে কোটি টাকায় কেনা জমিতে ব...
11/09/2024

ওসি আকবর আলী খানের সম্পদের পাহাড় সাভারে দেড় কোটি টাকায় কিনেছেন ১৫ কাঠা জমি আশুলিয়ার কাঁইচাবাড়িতে কোটি টাকায় কেনা জমিতে বাড়ি করে ভাড়া গাজীপুরের শ্রীপুর, কালিয়াকৈর, নবাবগঞ্জ, সাভার, আশুলিয়া ও গোপালগঞ্জের সাধারণ মানুষের দাবি- সঠিক তদন্ত হলে মিলবে আরও গোপন সম্পদ। গাজীপুরের শ্রীপুরের সর্বত্রই এখন আলোচনার বিষয় শ্রীপুর থানার সাবেক ওসি ও বর্তমানে সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ওসি আকবর আলী খান। তার অবৈধ সম্পদের হিসাব দাবি করেছেন নবাবগঞ্জ, সাভার, আশুলিয়া ও গোপালগঞ্জের সাধারণ মানুষ।অনুসন্ধানে বেরিয়ে আসছে অবৈধ সম্পদের নানান চমকপ্রদ তথ্য। তারা দাবি করেন, সঠিক তদন্ত করলে মিলবে আরও গোপন সম্পদ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মন্তব্য- সঠিক তদন্ত করলে ওসি আকবর আলী খানের থলে থেকে আরও বিড়াল (অবৈধ সম্পদ) বেরিয়ে আসবে।খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীপুর থানার সাবেক ওসি ও বর্তমানে সারদা পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ওসি আকবর আলী খান সাভার থানায় থাকাকালে সেখানেও তিনি অবৈধ অর্থ উপার্জনের বিশাল সিন্ডিকেট গড়ে তোলেন। পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেই তিনি পুলিশের পোশাককে অবৈধ অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে বেছে নেন। তার এমন কর্মকাণ্ড পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন ঢাকা জেলার একজন পুলিশ কর্মকর্তা।সাভারের ব্যাংক কলোনি এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করে যুগান্তরকে বলেন, ওসি আকবর আলী খানের দাপটে অনেকে নীরবে চোখের জল ফেলেছে। দুদকের উচিত তার অবৈধ সম্পদের অনুসন্ধান করে বিচারের আওতায় আনা। সাধারণ একজন পুলিশ কর্মকর্তার চাকরি করে এত অর্থবিত্তের মালিক হলেন কী করে, তা বোধগম্য নয়।পুলিশের ওসি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওসি আকবর আলী খান দু’হাতে টাকা উপার্জন করেন। তার অবৈধ উপার্জনের পরিমাণ প্রায় শতকোটি টাকা বলে ধারণা করছি।সরকারি দলের একজন সাবেক প্রভাবশালী মন্ত্রীর (গোপালগঞ্জের) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও বর্তমানে জেলহাজতে থাকা হাবিবুর রহমানের দোহাই দিয়েই তিনি সব অপকর্ম জায়েজ করে নিচ্ছেন।...

ওসি আকবর আলী খানের সম্পদের পাহাড় সাভারে দেড় কোটি টাকায় কিনেছেন ১৫ কাঠা জমি আশুলিয়ার কাঁইচাবাড়িতে কোটি টাকায় কেনা...

গ্রেফতারকৃত ডাকাত দল উদ্ধার হওয়া পিকআপের রেজিস্ট্রেশন নম্বর স্টাফ রিপোর্টারঃ গত বছরের ৮ মার্চ থেকে দেশে প্রথম করোনাভাইর...
05/09/2021

গ্রেফতারকৃত ডাকাত দল উদ্ধার হওয়া পিকআপের রেজিস্ট্রেশন নম্বর স্টাফ রিপোর্টারঃ গত বছরের ৮ মার্চ থেকে দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, এই মহামারিতে খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই ও দস্যুতার মতো কিছু অপরাধ বাড়তে পারে, সেটা কিছুটা অনুমিত ছিল। সেদিকে নজর রাখার জন্য পরামর্শও দেওয়া হয়েছিল পুলিশের বিভিন্ন ইউনিটকে। তাছাড়া করোনাকালে চুরি, ডাকাতি ও রাহাজানি বাড়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্ব ও আইজিপির বিচক্ষণতার কারণে সেভাবে বাড়েনি।...

গ্রেফতারকৃত ডাকাত দল উদ্ধার হওয়া পিকআপের রেজিস্ট্রেশন নম্বর স্টাফ রিপোর্টারঃ গত বছরের ৮ মার্চ থেকে দেশে প্রথম ....

প্রাইভেট কারে গরু চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার স্টাফ রিপোর্টারঃ অবিশ্বাস্যই বটে! প্রাইভেটকারের ভিতরে ০৪টি গরু চুরি। অ...
12/07/2021

প্রাইভেট কারে গরু চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার স্টাফ রিপোর্টারঃ অবিশ্বাস্যই বটে! প্রাইভেটকারের ভিতরে ০৪টি গরু চুরি। অভিনব কায়দায় গত ০৫/০৭/২০২১ ইং তারিখ রাত আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় কাপাসিয়া থানাধীন ভাকোয়াদী গ্রামের ফাইজুদ্দিন এর গোয়ালঘর হইতে অজ্ঞাতনামা চোরেরা ০৪টি গরু চুরি করিয়া প্রাইভেটকারের ভিতরে নিয়ে যাওয়ার সময় টংগীপূর্ব থানাধীন গাজীপুর মেট্রো পলিটন এলাকার গাজীপুরা বাঁশপট্রি নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর দুর্ঘটনা কবলিত হওয়ার পর অজ্ঞাতনামা চোর/চোরেরা প্রাইভেটকার ও গরু রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই দুইটি গরু মারা যায়।...

প্রাইভেট কারে গরু চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার স্টাফ রিপোর্টারঃ অবিশ্বাস্যই বটে! প্রাইভেটকারের ভিতরে ০৪টি গ.....

গাজীপুরের শ্রীপুরে সপ্তাহ না যেতেই আরো এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত পোশাক শ্রমিকের নাম ময...
29/06/2021

গাজীপুরের শ্রীপুরে সপ্তাহ না যেতেই আরো এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত পোশাক শ্রমিকের নাম ময়না খাতুন (৩০), শ্রীপুর থানা সূত্রে জানা যায় নিহত ময়না খাতুন পাবনা জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। উপজেলার গাড়ারন এলাকার নাজিম উদ্দিনের বাঁশ ঝাড়ের ভেতর থেকে গত ২৮শে জুন নিহত ময়নার (৩০) লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।...

গাজীপুরের শ্রীপুরে সপ্তাহ না যেতেই আরো এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত পোশাক শ্রমিক....

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে বাঁশ ঝাড়ের ভেতর থেকে ময়না (৩০) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা ...
29/06/2021

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে বাঁশ ঝাড়ের ভেতর থেকে ময়না (৩০) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত ময়না পাবনা জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের মো. আসাদ মিয়ার স্ত্রী। সে শ্রীপুর উপজেলার গাড়ারণ গ্রামের ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে শ্রীপুর পৌর এলাকার হ্যামস গার্মেন্টস কারখানার শ্রমিকের কাজ করতেন। …...

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে বাঁশ ঝাড়ের ভেতর থেকে ময়না (৩০) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপ.....

নিহত আইরিন গত ২৬শে জুন, শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।...
26/06/2021

নিহত আইরিন গত ২৬শে জুন, শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আইরিন (৩০) রংপুরের মিঠাপুকুর থানার তালতলা ভবানীপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে। তার স্বামীর নাম উজ্জ্বল মিয়া। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন বলেন, “নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন।”...

নিহত আইরিন গত ২৬শে জুন, শনিবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার...

নিহত আইরিন আক্তার স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে আইরিন (৩০) নামে এ...
26/06/2021

নিহত আইরিন আক্তার স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে আইরিন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে তার লাশটি উদ্ধার করা হয়েছে। আইরিন রংপুরের মিঠাপুকুর থানার তালতলা ভবানীপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে। তার স্বামীর নাম উজ্জল মিয়া। শ্রীপুর থানার এসআই মো. আরশাদ মিয়া জানান, দেড় বছর আগে আইরিন ও উজ্জলের বিয়ে হয়। প্রায় ৮ মাস আগে এ দম্পতি স্থানীয় গিলারচালা এলাকায় (গ্রেটওয়াল সিরামিক্স কারখানার পাশে) রতন মিয়ার বাড়িতে ভাড়ায় ওঠেন। এখানে থেকে আইরিন একটি পোশাক কারখানায় অপারেটর পদে এবং স্বামী উজ্জল মিয়া গ্রেটওয়াল সিরামিক্স কারখানার লোডার পদে চাকরি করেন।বিয়ের বছরখানেক পর স্ত্রী জানতে পারে উজ্জলের আরেকজন স্ত্রী রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয় এবং তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য নানা বিষয়াদি নিয়ে কলহ লেগেই থাকতো।ঘটনার দিন শনিবার দুপুরেও তাদের মধ্যে কলহ হয়। পরে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে প্রতিবেশীরা ঘরের ভেতরে খাটের ওপর আইরনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।...

নিহত আইরিন আক্তার স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে আইরিন (.....

24/05/2020

Address

Dhaka

Telephone

+8801919691380

Website

Alerts

Be the first to know and let us send you an email when Polygon Information Collector BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share