04/09/2022
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহকগণ, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।
আপনারা জেনে খুশি হবেন যে ফোন লাইব্রেরি পুনরায় তাদের অপারেশন শুরু করছে, খুব দ্রুতই আমাদের নতুন দোকান নেওয়া হবে।
অতীতের কিছু ভুল ত্রুটি কাটিয়ে আমরা পুনরায় আমাদের যাত্রা শুরু করায় বদ্ধ পরিকর।
এই যাত্রায় আমাদের দরকার আপনাদের সাপোর্ট, আপনারা জানেন আমরা পুর্বের কিছু রিফান্ড + ডেলিভারি এখনো করে আসছি, কিন্তু এর মধ্যে আমাদের নানান সমস্যায় পরতে হচ্ছে।
সিরিয়াল অনুযায়ী রিফান্ড করতে চাইলেও আমরা নানানভাবে বাধা গ্রস্থ হচ্ছি, যেটা খোলাভাবে বলাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছেনা।
এমতাবস্থায় আমাদের কে প্রতিনিয়ত নানান ভাবে হেয় প্রতিপন্ন, হুমকি দেওয়া হচ্ছে, যদি আমরা সঠিক ভাবে সব কিছু পরিচালনা না করতে পারি এতে করে বৃহত্তর জনগোষ্ঠী ক্ষতির সমুক্ষিন হবে।
আমরা চাই না এমন কিছু হোক, তাই আমাদের অনুরোধ প্লিজ আমাদের ঘুরে দাঁড়াতে বাধা না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আমরা চাই আপনাদের দায়দেনা মিটিয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক ভাবে ব্যাবসা পরিচালনা করি।
এত এত মানুষের দ্বায়দেনা গুলো মেটানোর সুযোগ আমাদের কে দেওয়া হোক, এতো প্রেশার দিয়ে আমাদের শুন্য হাতে রেখে দিলে আমরা সবাইকে তাদের দেনা গুলো পরিশোধ করতে পারবোনা।
আমাদের অনুরোধ অনুগ্রহ করে আমাদেরকে কিছুটা সময় দিয়ে সুযোগ করে দিন, আমরা ব্যাবসার মাধ্যমে + লোনের মাধ্যমে দ্রুত সবার দ্বায় মিটিয়ে দিবো ইনশাআল্লাহ।
পরিশেষে বলতে চাই আপনাদের ফোন লাইব্রেরি আছে এবং থাকবে।
আমরা এখন থেকে নতুন অর্ডার রিসিভ করবো, ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।