27/11/2023
ডিজিটাল মার্কেটিং দুটো শব্দ মিলে একটি অর্থ বুঝায়, ডিজিটাল কথার অর্থ হলো অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসেস স্পর্শ না করে পছন্দ করা এবং ক্রয় করা বা বিক্রয় করা।
আর মার্কেটিং এর অর্থ তো আপনারা সবাই জানেন ? কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসেস এর প্রচার করাকে মার্কেটিং বলে ।
তবে ডিজিটাল মার্কেটিং কে সহজ করে বলতে গেলে ইন্টারনেটের মাধ্যমে যে বিজ্ঞাপন বা প্রচার করা হয় সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলে।
আগের সময়ে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রচার অনেক কম হতো কারণ আগে ইন্টারনেটের সুবিধা অনেক কম ও ব্যয়বহুল ছিল। তাই ব্যবসায়ীকে প্রোডাক্ট প্রচারে অনেক টাকা খরচ করতে হতো এবং লাভ ও অনেক কম হতো।
আপনি দেখবেন আজকে সময়ে বেশির ভাগ মানুষই ইন্টারনেট এবং সোসিয়াল মিডিয়া তে দিন রাত এক্টিভ থাকেন আর ভবিষ্যতে তা আরও বাড়বে, তাই সোসিয়াল মিডিয়া আর ইন্টারনেট একটি সেরা মাধ্যম হয়ে গেছে মার্কেটিং এর জন্য।
তাই আজকাল বেশির ভাগ কোম্পানি অফলাইন থেকে অনলাইন বিজনেস কে বেশি প্রাধান্য দিচ্ছেন ।
ডিজিটাল মার্কেটিং অনেক ধরণের হয়ে থাকে কিন্তু মেইনলি ৫ ধরন নিয়ে আমরা নিচে আলোচনা করবোঃ
১) ইমেইল মার্কেটিং
ইমেইল মার্কেটিং কি? ইমেইল মার্কেটিং হলো একটি সেরা ও এফেকটিভ ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম , কারণ বন্ধুগন আপনরা লক্ষ করেছেন কি? আজকাল সবারই একটি ইমেইল থাকে যেটা অফিসিয়াল কাজে হউক অথবা পার্সোনাল ব্যবহারের জন্য, অন্য সোসিয়াল মিডিয়াতে অনেকের ফেক অ্যাকাউন্ট থাকে ,কিন্তু ইমেইল মানুষের সঠিক থাকে ।
আপনার ফোন নম্বর ও ইমেইল আইডি সব অনলাইন কাজে ব্যবহার হয়। কারণ ফোন নম্বর বা ইমেইল ঠিকানা আপনার সাথে যোগাযোগ এর একটা সঠিক মাধ্যম হিসাবে চিহ্নিত।
ইমেইল মার্কেটিং করতে হলে আপনি প্রথমে ইমেইল আইডি কালেকশন করতে পারেন ইমেইল subscription এর মাধ্যমে বা আজকাল অনেক অনলাইন কোম্পানি ইন্টারনেট এ অনেক ইমেইল আইডি sale করে, তাদের সাথে যোগাযোগ করে ইমেইল লিস্ট তৈরি করতে পারেন এবং ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
২) কনটেন্ট মার্কেটিং
কনটেন্ট মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং যা আপনি কোনো প্রোডাক্ট বা পণ্যের গুন, সুবিধা ,প্রকার ইত্যাদি বর্ণনা করে ছবি বা ভিডিও বা বানার এর মাধ্যমে প্রচার করাকে কনটেন্ট মার্কেটিং বলে।
কনটেন্ট মার্কেটিং সাধারণত ব্লগ, বা ভিডিও এর মাধ্যমে করা হয় ।
৩) সোসিয়াল মিডিয়া মার্কেটিং
সোসিয়াল মিডিয়া মার্কেটিং মানে কি? আমরা ইন্টারনেট এর মাধ্যমে যে গুলো সোসিয়াল কানেকশন করি তাকে সোসিয়াল মিডিয়া মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং বলতে গেলে সোসিয়াল মিডিয়া একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে যেমন ফেসবুক,ইনস্টাগ্রাম , LinkedIn , Twitter ইত্যাদি কারণ আজকের সময়ে সোসিয়াল মিডিয়া অ্যাকাউন্ট কার নেই, বেশির ভাগ মানুষেরই সোসিয়াল মিডিয়া তে একাউন্ট আছে আর অনলাইন এক্টিভ থাকেন।
সোসিয়াল মিডিয়া মার্কেটিং করতে হলে আপনাকে প্রথম সোসিয়াল মিডিয়া তে কমিউনিটি বিল্ড করতে হবে । ফেসবুক এক্টিভ গ্রুপ বা পেজ বানিয়ে রেগুলারলি ভালো ভালো পোস্ট পাবলিশ করতে হবে যাহাতে আপনার এক্টিভ মেম্বার নুতন নুতন ভালো প্রোডাক্ট এর জন্য অপেক্ষায় থাকেন।
এটা কথা সত্যি এভাবে এক্টিভ কমিউনিটি বিল্ড করতে আপনার একটু সময় লাগবে কিন্তু এক্টিভ কাস্টমার বানানোর পর মার্কেটিং ও ইনকামের অভাব হবে না।
৪) এফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটি মার্কেটিং যা আপনি আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল দিয়ে কোনো কোম্পানির প্রোডাক্ট কমিশনের বিত্তিতে প্রমোট করে বিক্রি করে উপার্জন করাকে এফিলিয়েট মার্কেটিং বলে । আপনি আফিলিয়েট মার্কেটিং থেকে লক্ষ্য লক্ষ্য টাকা উপার্জন করতে পারবেন তাও একটাকা ও খরচ না করে।
কিন্তু এফিলিয়েট মার্কেটিং করে টাকা উপার্জন করত হলে আপনাকে ধর্য রাখতে হবে। একদিনেই আপনি লক্ষ্য লক্ষ্য টাকা উপার্জন করতে পারবেন না।
৫) সার্চ ইঞ্জিন অপটমাইজেশন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কে SEO বলা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কথার অর্থ হলো যখন আপনি সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং , ইয়াহু এর মত কোনো সার্চ ইঞ্জিন এ সার্চ করেন তখন সার্চ ইঞ্জিন আপনাকে যে সব উত্তর দেখাবে ওই সার্চ রেজাল্ট এর মধ্যে আপনার ব্লগ বা আর্টিকেল কে সার্চ ইঞ্জিন এর প্রথম পেজ এ নিয়ে আসাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বলে ।
আপনি যদি কোন একটি বিজনেস করেন ওয়েব সাইট বা ব্লগ এর মাধ্যমে তখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া সফল হতে পারবেন না । সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি প্রসেস যা বিজনেস কে এগিয়ে নিতে পারে।
ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব এবং কেন প্রয়োজনঃ
আপনি কি জানেন বিশ্বে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার কারীর সংখ্যা কত? এখন বিশ্বে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার কারীর সংখ্যা প্রায় ৩.৪ বিলিয়নের ও উপরে । আর এর সংখ্যা দিন দিন দ্রুত গতিতে বাড়তে চলেছে ।
আর যত অ্যান্ড্রয়েড ফোনের ইউজার বাড়ছে তত ডিজিটাল মার্কেটিং এর স্কোপ ও বাড়ছে ।
স্মার্ট ফোনের কথা তো বুঝলাম এখন হলো ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্ব পূর্ণ মাধ্যম সোসিয়াল মিডিয়া ।
বন্ধুগন আপনি কি জানেন বিশ্বে সোসিয়াল মিডিয়া ইউজার কত জন? বিশ্বে প্রায় ৩.৬ বিলিয়ন এর উপরে সোসিয়াল মিডিয়া ইউজার আছেন । তাই ভাবুণ ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কত বেশি।
আপনি কি জানেন বিশ্বে প্রায় ৫৫% মানুষ সোসিয়াল মিডিয়া বিজ্ঞাপন ফলো করে পণ্য ক্রয় করেন । বিশ্বে প্রায় ৮৩% ক্রেতা গুগল সার্চ করে ই কমার্স সাইট যেমন ফ্লিপকার্ট,আমাজন,Snapdeal ইত্যাদি সাইট এ এসে পণ্য ক্রয় করেন। একটি ধারণার মতে বিশ্বে প্রায় ৫১ শতাংশ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে পণ্য ক্রয় করে।
তাই এখনের সময়ে ডিজিটাল মার্কেটিং ছাড়া বিজনেসকে সাফল্য করার চিন্তা অনেক কঠিন। তাই এখন সময় হলো ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবার। আপনার প্রোডাক্টকে আরো সাফল্য ও পর্যাপ্ত বিক্রি বৃদ্ধি করতে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন।