Mitho Computer Point

Mitho Computer Point Online Support & All type of data entry

সকল প্রকার খাদ্য ব্যবসায় রেজিস্ট্রেশন গ্রহণ এর আবেদন ফর্ম। #রেজিস্ট্রেশন এর মেয়াদকাল- ৩ বছর #রেজিস্ট্রেশন  ফি- বিনামূল্য...
27/10/2026

সকল প্রকার খাদ্য ব্যবসায় রেজিস্ট্রেশন গ্রহণ এর আবেদন ফর্ম।
#রেজিস্ট্রেশন এর মেয়াদকাল- ৩ বছর
#রেজিস্ট্রেশন ফি- বিনামূল্য
রেজিস্ট্রেশন এবং লাইসেন্স বিষয়ে জানতে ভিজিট করুন
https://bfsa.gov.bd/pages/laws
#নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬

আপনার পরিচিত কেউ কি ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত?...
24/10/2026

আপনার পরিচিত কেউ কি ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত? সরকার তাদের জন্য এককালীন ১০০০০০/- (এক লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
আপনার পাশের কোনো অসহায় শ্রমজীবী মানুষ কে আবেদনটি পূরণ করতে সহযোগিতা করুন। দরিদ্র মানুষের সরকারি সহায়তা পেতে আপনার একটু সহযোগিতা তার কষ্ট লাঘবে ভূমিকা রাখবে।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে নিম্নলিখিত শর্ত ও কাগজপত্র প্রয়োজন:
১. রোগীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অপ্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ।
২. রোগী এবং প্রযোজ্য ক্ষেত্রে আবেদনকারী বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি।
৩. নমিনির প্রয়োজনীয় তথ্য।
৪. রোগী বা আবেদনকারী বা অভিভাবকের ব্যাংক হিসাবের তথ্য এবং ব্যাংকের চেক বইয়ের কভার পাতার ফটোকপি।
৫. চিকিৎসকের সর্বশেষ ব্যবস্থাপত্রের ফটোকপি।
৬. সংশ্লিষ্ট রোগ শনাক্তকরণের পরীক্ষার রিপোর্টের সত্যায়িত ফটোকপি। সাধারণভাবে রিপোর্ট এক বছরের বেশি পুরোনো হওয়া যাবে না।
রোগভেদে প্রয়োজনীয় পরীক্ষার নিচের রিপোর্টগুলো সংযুক্ত করা লাগবে:
১। ক্যান্সার: বায়োপসি, হিস্টোপ্যাথলজি, সাইটোপ্যাথলজি, বোন ম্যারো বা প্রযোজ্য অন্যান্য রিপোর্ট।
২। কিডনি রোগ: ইউরিয়া ও ক্রিয়েটিনিন পরীক্ষার রিপোর্ট এবং ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনসংক্রান্ত প্রমাণপত্র।
৩। লিভার সিরোসিস: লিভারের আল্ট্রাসনোগ্রাম, ফাইব্রোস্ক্যান ও অন্যান্য প্রযোজ্য রিপোর্ট।
৪। প্যারালাইসিস: MRI/CT Scan রিপোর্ট অথবা রোগের প্রমাণযোগ্য ছবি।
৫। হৃদরোগ: এনজিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম ও অন্যান্য প্রযোজ্য রিপোর্ট।
৬।থ্যালাসেমিয়া ও লিউকেমিয়া: হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বা অন্যান্য প্রযোজ্য পরীক্ষার রিপোর্ট।
আবেদন করবেন যেভাবে:
প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনের স্বাক্ষরিত প্রিন্টকপি, সর্বশেষ ব্যবস্থাপত্র এবং পরীক্ষার রিপোর্টের সত্যায়িত কপি সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়, শহর সমাজসেবা কার্যালয়, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে।
নির্ধারিত শর্ত পূরণ এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা সহায়তা পাবেন। একই অর্থবছরে একজন আবেদনকারী একবার এবং জীবদ্দশায় সর্বোচ্চ তিনবার এ সহায়তা পেতে পারেন।

28/04/2026
14/04/2026

Address

Dak Banglo More
Dhaka
8000

Opening Hours

Monday 09:30 - 20:00
Tuesday 09:30 - 20:00
Wednesday 09:30 - 20:00
Thursday 09:30 - 08:00
Saturday 10:00 - 18:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801554742133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitho Computer Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mitho Computer Point:

Shortcuts

Share