ASR Grafixy

ASR Grafixy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ASR Grafixy, Graphic designer, Dhaka.

একটি কবুল কৃত একদম ফ্রী কুরবানী করার ফযীলত পেতে সকলেই আজকে সন্ধার আগেই মাথার চুল,নখ এবং অন্যান্য যাবতীয় লোম কেটে পরিষ্কা...
19/06/2023

একটি কবুল কৃত একদম ফ্রী কুরবানী করার ফযীলত পেতে সকলেই আজকে সন্ধার আগেই মাথার চুল,নখ এবং অন্যান্য যাবতীয় লোম কেটে পরিষ্কার করুন এবং ইয়াওমুন নহর অর্থাৎ কুরবানী উনার দিন পর্যন্ত (ঈদুল আদ্বহার দিন পর্যন্ত) নখ,চুল,লোম কাটা থেকে বিরত থাকুন।

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছেন-
عن ام سلمة رضى الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من راى هلال ذى الحجة واراد ان يضحى فلا ياخذ من شعره ولا من اظفاره.
অর্থ: উম্মুল মু’মিনীন হযরত উম্মে সালমা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি বলেন,
যে ব্যক্তি যিলহজ্জ মাসের চাঁদ দেখলো এবং কুরবানী করার নিয়ত করলো, সে যেন (কুরবানী না করা পর্যন্ত) তার শরীরের চুল, নখ ইত্যাদি না কাটে
(মুসলিম শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে প্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ মুবারক করেন-
عن عبد الله بن عمرو رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم امرت بيوم الاضحى عيدا جعله الله لـهذه الامة قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم ارايت ان لم اجد الا منيحة انثى افاضحى بـها قال لا ولكن خذ من شعرك واظفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام اضحيتك عند الله.
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে আমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইরশাদ মুবারক করেন- আমি কুরবানী উনার দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করার জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ পাক উক্ত দিনটিকে উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করলো,
ইয়া আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি যদি একটি মাদী মানীহা (উটনী) ব্যতীত অন্য কোন পশু কুরবানী উনার জন্য না পাই, তাহলে আপনি কি আমাকে অনুমতি দিবেন যে, আমি উক্ত মাদী মানীহাকেই কুরবানী করবো। জবাবে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি বললেন, না। তুমি উক্ত পশুটিকে কুরবানী করবে না। বরং তুমি কুরবানী উনার দিনে তোমার চুল ও হাত-পায়ের নখ কাটবে। তোমার গোঁফ খাটো করবে এবং তোমার নাভির নিচের চুল কাটবে, এটাই আল্লাহ পাক উনার নিকট তোমার পূর্ণ কুরবানী অর্থাৎ এর দ্বারা তুমি আল্লাহ পাক উনার নিকট একটি পরিপূর্ণ কুরবানী করার পূর্ণ ছওয়াব পাবে
"সুবহানাল্লাহ"
(আবু দাউদ শরীফ)

উক্ত হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় উল্লেখ আছে যে, যারা কুরবানী করবে না, তাদের জন্যও যিলহজ্জ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানী করার আগ পর্যন্ত নিজ শরীরের চুল, নখ ইত্যাদি না কাটা মুস্তাহাব। আর যে ব্যক্তি তা কাটা থেকে বিরত থাকবে, সে একটি কুরবানী করার পরিপূর্ণ ছওয়াব পাবে
"সুবহানাল্লাহ"
(দলীলসমূহ: নাসায়ী, মিশকাত, শরহে নববী, বজলুল মাযহুদ, মিরকাত, লুময়াত, আশয়াতুল লুময়াত, শরহুত ত্বীবী, তা’লীকুছ ছবীহ, মুযাহেরে হক্ব ইত্যাদি)

বিঃদ্রঃ আজকে দিবাগত সন্ধায় চাঁদ উঠার সম্ভাবনা রয়েছে। তাই আজ সন্ধার আগেই সবাই সবার নখ,চুল ইত্যাদি কেটে পরিষ্কার করুন এবং ইয়াওমুন নহর পর্যন্ত এসব কাটা থেকে বিরত থাকুন একটি পরিপূর্ণ কুরবানী করার ফযীলত লাভ করুন

Include This Offer1. 5+ 3D Mockup2. 5+ Smart Mockup•Technology•Print•Packaging•Apparel•Home & living•SeasonalPrice: 1000...
17/02/2023

Include This Offer
1. 5+ 3D Mockup
2. 5+ Smart Mockup
•Technology
•Print
•Packaging
•Apparel
•Home & living
•Seasonal
Price: 1000/- TK BDT

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASR Grafixy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share