Splendor IT

Splendor IT Web Design & Development, SEO, Freelance IT Training and Software Solutions with us.

It is a fast growing IT company that develops high-end internet portals and websites used by hundreds of thousands of people around the world. This firm aspires for delivering effective, creative website site designs and application development for its clients. Splendor IT emerges with a single source for IT industry knowledge, expertise, resource and product. Its professional technical support is

to solve your IT problems and maintain your IT systems. It offers a full menu of services to help companies manage and satisfy all IT needs. This innovative IT firm will meet its clients varied needs and enable them to maximize their investment in IT.

16/12/2015

৩১ ডিসেম্বর এর মধ্যে ৩০০ টাকার বেশি কেনাকাটা করলেই নিশ্চিত গিফটসহ বুফে ডিনার জেতার সুযোগ! পেইজটি লাইক করে আপডেটেড থাকুন আকর্ষণীয় সব অফার সম্পর্কে! দেশের শীর্ষস্থানীয় এবং বিশ্বস্ত অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকমের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে রয়েছে ফ্রি ডেলিভারি।

PriyoShop has pivoted to become a B2B marketplace with embedded finance, transforming the way micro and small retailers operate.

Internet security to keep you safe from all threats! Your PC and its information are precious. Kaspersky rigorously prot...
26/06/2013

Internet security to keep you safe from all threats! Your PC and its information are precious. Kaspersky rigorously protects your files and identity from cyber criminals and the latest malware attack.

Essential antivirus - protection, performance, peace of mind. Best defense against 125,000 new malicious programs appearing every single day. This effective antivirus is easy to manage.

Click on http://priyoshop.com/StoreInformation/StoreWiseProductInformation.aspx?StoreID=14

We all see the same things, just with different eyes...
26/06/2013

We all see the same things, just with different eyes...

26/06/2013

অনলাইন মার্কেটপ্লেসগুলোতে যে পরিমান কাজ রয়েছে তারমধ্যে তুলনামূলকভাবে ওয়েব ডেভেলপমেন্ট কাজের পরিমান বেশি। জনপ্রিয় মার্কেটপ্লেস ওডেস্কে প্রায় সবসময়ই ওয়েব ডেভেলপমেন্ট সংশ্লিষ্ট ১৫ হাজারের অধিক কাজ থাকে। ওডেস্কে প্রতি ঘন্টায় ১৫০ ডলারের বেশি রেটে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করছেন এমন অনেকেই রয়েছেন। তবে এই আয়ের পরিমান নির্ভর করে ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে কতটা স্কিল করতে পারছেন তার উপর। একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে হলে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভাস্কিপ্ট, জেকোয়ারি, মাইএসকিউএলসহ সংশ্লিষ্ট আরো বিষয় ভালভাবে জানতে হবে।
আপনি কি ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়তে চান? তাহলে অংশ নিতে পারেন স্প্লেন্ডর আইটি আয়োজিত সার্টিফায়েড ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯২৬৬৯১২৮১, ০১৯২৬৬৯১২৮৪।

Married people know this better :P
26/06/2013

Married people know this better :P

26/06/2013

:: মোবাইল অপারেটররা আনছে ওয়াইফাই সার্ভিস ::

বাংলাদেশে বর্তমানে ওয়াইম্যাক্স ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলেও এখনও জনপ্রিয় হয়ে উঠতে পারেনি ওয়াইফাই সার্ভিস। যদিও ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর মধ্যে সাদৃশ্য থাকলেও রয়েছে নানা পার্থক্য, এর মধ্যে নেটওয়ার্ক এর ব্যাপ্তি এবং ব্যবহারের মাধ্যম প্রধান। তবে আই কানেক্ট এর মতন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা ওয়াইফাই সার্ভিস প্রদান করে থাকে ব্যাপক পরিসরে। তবে ওয়াইফাইকে আরও জনপ্রিয় করতে এবং ব্যবসায়িক দিক বিবেচনা করে ইতিমধ্যে গ্রামীনফোন স্বল্প পরিসরে বনানীতে “Wi-Fi Blue Zone” নামে ওয়াইফাই সার্ভিস প্রদান করছে এবং তা আই কানেক্ট এর সহযোগে। অন্যান্য মোবাইল কোম্পানিও এই সুবিধা প্রদানের কথা বিবেচনা করছে। যার মধ্যে বাংলালিঙ্ক এবং রবি অন্যতম। আর এরই প্রেক্ষিতে বাংলাদেশ টেলিকমিশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) একটি খসড়া দিকনির্দেশনা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে।

দিকনির্দেশনা অনুসারে, কোন মোবাইল কোম্পানি এককভাবে সার্ভিস প্রদান করতে পারবে না। তাদের কোনও একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) সাথে মিলিত হয়ে সুবিধাটি প্রদান করতে হবে। এরই প্রেক্ষিতে গ্রামীনফোন আই কানেক্ট এর সাথে মিলিত হয়ে সুবিধাটি প্রদান করা শুরু করে। অন্যান্য মোবাইল অপারেটর ও ইতিমধ্যে আইএসপিদের সাথে কাজ করার জন্য যোগাযোগ করা শুরু করে দিয়েছে এবং আইএসপিগুলোও বিটিআরসি কাছ থেকে এ ব্যাপারে অনুমতি পেয়েছে। আইএসপিদের মোবাইল কোম্পানির সাথে কাজ করতে তাদের মার্কেটিং, ডিস্ট্রিবিউটিং এবং নেটওয়ার্ক শেয়ারের জন। বিটিআরসির ওয়েবসাইট অনুসারে রবি ও আই কানেক্টের মধ্যেও এই ব্যাপারে চুক্তি ও প্যাকেজ প্ল্যান নির্ধারণ করা হয়ে গেছে। জুন ১৬ তারিখ ফাইবার অপটিক নেটওয়ার্ক সল্যুশনস বাংলাদেশ লিমিটেড ওয়াইফাই সার্ভিস চালু করার পারমিশন পেয়ে গেছে। বাংলালিঙ্ক ও খুব শীঘ্রই তাদের ওয়াইফাই সার্ভিস চালু করতে যাচ্ছে। তারা বর্তমানে দুটো আইএসপি কোম্পানিকে বাছাই করেছে এর জন্যে।

বিটিআরসির নির্দেশ অনুসারে রবি ৬জিবি এর মাসিক প্যাকেজের জন্য সর্বোচ্চ ৬০০টাকা (ভ্যাট ছাড়া)নিতে পারবে। এ হিসেবে অন্যান্য মোবাইল কোম্পানির প্যাকেজ মূল্য এর কাছাকাছি হবে তা ধারনা করা যায়। এখন মোবাইল কোম্পানির এই নতুন সার্ভিস ইন্টারনেট ব্যবহারে নতুন মাত্রা যোগ করতে পারে কিনা তা দেখার বিষয়।

26/06/2013

দেশীয় ব্র্যান্ড তৈরিতে আইটি ফোরাম -

বর্তমানে দেশে প্রায় আড়াই হাজার কোটি টাকার তথ্যপ্রযুক্তির বাজার। তবে এ খাতে বিশ্ববাজারের পরিমাণ ৪০ হাজার কোটি ডলার। দেশে এ খাতে ৭০ হাজার শিক্ষিত জনবল কাজ করছে। সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক নয়। এজন্য আইটি পণ্য ও সেবাকে ব্র্যান্ড হিসেবে বিপণনে সম্যক ধারণা ও দক্ষতার অভাব রয়েছে। এ সীমাবদ্ধতা অতিক্রম করে তথ্যপ্রযুক্তি বিশ্বে দেশের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস [বেসিস] আয়োজন করতে যাচ্ছে ' আইটি মার্কেটিং ফোরাম'। আগামী ৮ জুলাই ঢাকার র‌্যাডিসন হোটেলে দিনব্যাপী এ ফোরাম অনুষ্ঠিত হবে। গতকাল রাজধানীর কাওরান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর, জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, জিপিআইটির করপোরেট সম্পর্ক বিভাগের প্রধান রনি রিয়াদ রশীদ, আইটি মার্কেটিং ফোরামের আহ্বায়ক ও বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, একই সঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পকে বিদেশি বিনিয়োগকারীদের সামনে সঠিকভাবে উপস্থাপনের কৌশলও জানতে হবে। তবে এক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আর এ ধরনের আয়োজনের মাধ্যমে এ সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব। অনুষ্ঠিতব্য ফোরামে বিপণন বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

এতে আইটি শিল্পের জন্য বিপণন ও যোগাযোগ, বিপণন : বিনিয়োগ নাকি ব্যয়, আইটি ব্র্যান্ডের শক্তি ও বাংলাদেশ নেক্সট : ব্র্যান্ডিং প্রেক্ষিত বিষয়ে পৃথক আলোচনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গুগল, ইয়াহু, ক্যাসপারস্কি, জিপি আইটি, এয়ারটেল, বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন।

26/06/2013

ফিচার ফোনই হবে স্মার্টফোন !!!

বর্তমান সময়ের স্মার্টফোনের মতোই কাজ করতে পারবে পুরোনো যুগের ফিচার ফোন। সম্প্রতি ইসরায়েলের গবেষকেরা ফিচার ফোন বা ইন্টারনেট সংযোগ ছাড়া ফোনগুলোর জন্য স্মার্টফোনের সুবিধা যুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ফলে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন ফিচার ফোনে ইন্টারনেট ছাড়াই চালানো যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
ইসরায়েলের প্রযুক্তি-উদ্যোক্তা প্রতিষ্ঠান ভাস্কোডের গবেষকেরা এ ফিচার ফোনকে স্মার্টফোনে রূপান্তরের প্রক্রিয়াটি উদ্ভাবন করেছেন। গবেষকেরা জানান, এ পদ্ধতিতে মুঠোফোনে শর্ট মেসেজ সার্ভিস বা এসএমএসের মতো টেক্সটভিত্তিক আনস্ট্রাকচারড সাপ্লিমেনটারি সার্ভিস ডেটা বা ইউএসএসডি পদ্ধতি ব্যবহূত হয়। ভাস্কোডের ক্লাউডভিত্তিক সেবা থেকে এ অ্যাপ্লিকেশন ফিচার ফোনে যুক্ত করতে পারবেন মুঠোফোন নির্মাতারা। ব্যবহারকারীদের এ অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। ফেসবুক, জিমেইল, এসএমএস, টুইটার, উইকিপিডিয়ার মতো বেশ কিছু স্মার্টফোন অ্যাপ ফিচার ফোনে যুক্ত থাকবে যা থেকে এসএমএসের মতো করে ব্যবহার করা যাবে। অবশ্য ব্যবহারকারীরা এ অ্যাপ্লিকেশনগুলো সাদা-কালোয় দেখতে পাবেন।

ভাস্কোডে কর্তৃপক্ষ জানিয়েছে, ইউএসএসডি পদ্ধতিতে ইন্টারনেটের প্রয়োজন পড়ে না বরং এতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহূত হয়। এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হচ্ছে এক গুচ্ছ ফাংশনের সমষ্টি।
ভাস্কোডের প্রধান নির্বাহী ডোরন মোটেস জানিয়েছেন, বিশ্বের ৮৩ শতাংশ মুঠোফোনই সাধারণ ফিচার ফোন, যেগুলোতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা নেই। পৃথিবীতে ৪০০ কোটি মানুষ মুঠোফোনে ইমেইল ব্যবহার করতে পারেন না। মুঠোফোনে মেইল করার সুবিধা যুক্ত হলে বিশ্বে বিশাল পরিবর্তন আনা সম্ভব হবে।
ব্রাজিল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোতে ফিচারফোনে ইমেইল ব্যবহারের সুবিধা বড় পরিবর্তন আনতে পারবে বলেই ধারণা করছে ভাস্কোডে।

26/06/2013
25/06/2013

গুগল > নিয়োগের ক্ষেত্রে জিপিএ মূল্যহীন !!!

গুগলের পিপল অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট ল্যাজলো বক নিউ ইয়র্ক টাইমসের এক ইন্টারভিউতে বলেছেন, "GPA's are worthless as a criteria for hiring, and test scores are worthless."

বক এর মতে, মূল্যায়ন করতে হবে ডাটা, অসংখ্য ডাটা, বিগ ডাটা। গুগল বেশ কিছুদিন ধরেই তাদের কর্মচারীদের মধ্যে চালিয়েছে একটি ডাটা ট্র্যাকিং প্রোগ্রাম।

ফলাফল: সবচেয়ে দক্ষ ও উদ্ভাবনী এবং সুখী কর্মচারীরা কোম্পানীটিকে আপন মনে করে এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী পরিকল্পনার চিন্তা মাথায় রাখে।

এতদিন যাবত গুগল স্যাট ও অ্যাকাডেমিক জিপিএ স্কোর দেখে কর্মচারী নিয়োগ করে আসছিল। গুগল বিখ্যাত হয়ে গিয়েছিল সকলের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও জিপিএ স্কোর মূল্যায়ন করার দিক দিয়ে।কিন্তু এখন থেকে এটা আর হবে না। এই কথা বলেছেন স্বয়ং বক।

25/06/2013

লটারি জেতার মেইল থেকে সাবধান !

বিশাল অঙ্কের লটারি জিতেছেন জানিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যদি আপনার ইনবক্সে মেইল আসে, আশান্বিত না হয়ে সতর্ক হন। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার জন্য এ মেইলগুলো এড়িয়ে চলাই শ্রেয়। যদিও এসব অজানা প্ররোচনামূলক মেইলের অধিকাংশই ফিল্টার হয়ে চলে যায় স্প্যামবক্সে, তবু সিস্টেমকে ধোঁকা দিয়ে কিছু মেইল আপনার ইনবক্সে চলে আসতে পারে। অনলাইনে লটারি জিতেছেন বলে আপনার কাছে পাঠানো এসব অজানা মেইলে বিশ্বাস না করার পরামর্শই দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অনলাইনে লটারি জেতার মেইল হতে পারে ডিজিটাল প্রতারণার পাতা ফাঁদ। বড় কোম্পানিতে মোটা বেতনে চাকরির সুযোগ, পুলিশের বড় কর্মকর্তার ব্যক্তিগত যোগাযোগের বার্তা, উকিল নোটিশ, ঘনিষ্ঠ বন্ধুর বিশেষ অফার, সম্পত্তির ভাগ, দরিদ্রকে সাহায্য—এরকম নানা ছুতোয় আপনার ইনবক্সে জমা হওয়া ই-মেইলে মারাত্মক ভাইরাস বা ক্ষতিকারক সফটওয়্যার লুকিয়ে থাকতে পারে।

কম্পিউটার নিরাপত্তাপ্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সাইবার-অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরি করতে এখন নানা সুবিধার কথা জানিয়ে, নানা কৌশলে ই-মেইল করছে। এসব মেইল খোলার বিষয়ে সাবধান থাকুন। এসব মেইলে যেসব লিংক দেওয়া থাকে তাতে ক্লিক করবেন না। কারণ, এগুলো কম্পিউটারের ক্ষতিকারক মারাত্মক ভাইরাস আনতে পারে, যা আপনার কম্পিউটারের নানা তথ্য চুরি করতে সক্ষম।

সিমানটেকের গবেষকেরা জানিয়েছেন, এশিয়া অঞ্চলে ই-মেইল স্ক্যাম বেড়েছে।

স্ক্যাম থেকে সতর্ক থাকতে পাঁচ পরামর্শ :
১. আপনার ইনবক্সে ক্ষতিকারক এ ধরনের মেইল এলে তা নির্বাচন করে স্প্যাম বলে চিহ্নিত করুন।
২. অনলাইনে অপ্রয়োজনে মেইল অ্যাকাউন্ট দেওয়া থেকে বিরত থাকুন।
৩. ই-মেইল পড়ে অর্থ উপার্জন, ই-মেইল ব্যবহার করে অনলাইন জরিপ, ক্লিক করে আয়—এ বিষয়গুলোতে সতর্ক থাকুন।
৪. ই-মেইল ক্লিক করার আগে এ সম্পর্কে ধারণা করে তবেই ক্লিক করুন।
৫. ফিল্টার ব্যবহার করুন।

Amazing Microsoft Office! Microsoft employees pull up a seat around this large touchscreen tablet table.
25/06/2013

Amazing Microsoft Office! Microsoft employees pull up a seat around this large touchscreen tablet table.

Address

40 North Road, Vuter Goli, Near Kalabagan Police Station, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Splendor IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share