29/05/2026
AI দিয়ে করা ডিজাইন দেখতে দেখতে আপনাদের কেমন লাগছে?
সত্যি বলতে, manually করা কোনো ভালো ডিজাইন দেখলে এখনো আমার স্ক্রোল থেমে যায়। আমি অন্তত এখনো হাতে করা ডিজাইনগুলো একটু সময় নিয়ে দেখি।
কিন্তু এই ঈদে একটা বিষয় খেয়াল করলাম। AI দিয়ে ডিজাইন করতে করতে অনেক ডিজাইনার যেন নতুন কিছু ভাবার অভ্যাসটাই হারিয়ে ফেলছে। একটা ইমেজ, একটা প্রম্পট, তারপর কপি-পেস্ট টাইপ আউটপুট। ফলে বেশিরভাগ কাজেই আলাদা কোনো চিন্তা বা সৃজনশীলতার ছাপ পাওয়া যায় না।
সমস্যা AI না। সমস্যা হলো AI-কে শুধু shortcut হিসেবে ব্যবহার করা। আমার মনে হয় AI ব্যবহার করলেও ডিজাইনারের নিজস্ব চিন্তা, art direction আর কিছু manual touch থাকা উচিত। কারণ শেষ পর্যন্ত মানুষ originality-ই খোঁজে।
আমি প্রায়ই বিভিন্ন special day-এর creative design collect করি inspiration-এর জন্য। কিন্তু দুঃখের বিষয়, গত দুই ঈদে খুব অল্প কয়েকটা কাজ ছাড়া এমন কোনো ডিজাইন পাইনি যেগুলো সত্যিই মনে দাগ কেটেছে।
আপনাদের কী মনে হয়? AI কি creativity বাড়াচ্ছে, নাকি ধীরে ধীরে সবাইকে একই ধরনের output-এর দিকে নিয়ে যাচ্ছে?
©️Mili