05/12/2016
পাকিস্তানের একজন বিশ্বখ্যাত চিকিৎসকপ্রফেসর ডাঃ ইশান খান।তিনি নিউরো মেডিসিন (মস্তিষ্ক) বিশেষজ্ঞ।মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসায় তারখ্যাতিবিশ্বজোড়া।একবার ডাঃ ইশান বিমানে চড়ে পাকিস্তানেরকরাচী থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন।কিছু দূরেযেতেই বিমান ঝড়ে কবলিত হলো। কোন উপায়নাদেখেপাইলট বিমানের জরুরী অবতরণ করালেন দূরেরছোট্টএকটি বিমান বন্দরে।বিমান থেকে সব যাত্রীরা নেমে বাহিরেদাডালো, ডাক্তারইশানও নামলেন।তিনি পাইলটকে জিজ্ঞাসা করলেন অন্য কোনভাবে ঐ শহরে যাওয়া যাবে কিনা। কারন ডাঃসাহেবের ঐশহরে যাওয়াটা খুব জরুরী।কোন না কোন ভাবে ডাক্তার ইশান এর জন্য তিনচাকার একটিগাড়ীর ব্যবস্থা করা হলো।ডাক্তার সাহেব গাড়িতে রওয়ানা করলেন মূলসড়কে গিয়ে গাড়িধরার জন্য।অচেনা গ্রামের মেঠো পথে আকা বাকা হয়েগাড়ীচলছে।তখন গভীর রাত, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, যেনোআকাশের সব মেঘ আজ ধরার বুকেনামার প্রতিক্ষায় প্রহর গুনছে।নাহ, এ পরিস্থিতে আর এই ভ্যানগাড়ীতে বসেথাকা সম্ভবনয়।ডাঃ ইশান বড্ড ভয়ও পাচ্ছেন। দূরে একটা ছোট্টকুটির দেখাযাচ্ছে, সেখানে নিভু নিভু আলো জ্বলছে, ডাঃইশান দৌড়েগেলেন ঘরেরদিকে। একবৃদ্ধা দরজা খুললেন,ডাঃ তাকে সব ঘটনা খুলে বললেনএবং রাতে থাকার আশ্রয় চাইলেন।বৃদ্ধা ডাঃ কেআপ্যায়ন করলেন,ওজু নামাজেরব্যবস্থা করলেন।নামাজের বিছানার পাশে দেখলেন একটিঅসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে।ডাঃ সাহেব বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এইশিশুটি কে এবং তার কিহয়েছে?বৃদ্ধা উত্তর করলেন এ শিশুটি আমার নাতি, তার মাবাবা মারা গেছে।সে খুব অসুস্থ, তার চিকিৎসা এ দেশে কোনডাক্তারইকরতে পারছেনা,তবে একজন বিশেষজ্ঞ পারবেন বলে সবাই পরামর্শদিচ্ছেন।আমরা ডাঃ সাহেবের সাথে দেখা করার জন্য যখনচেষ্টাকরলাম তখন তারা আমাদের ৬মাস পরের সিরিয়াল দিয়ে দেখা করতে বলেছেন।আমি প্রতি ওয়াক্ত সালাতের শেষে আল্লাহরকাছে বলিওগো দয়াময় এ শিশুটি এতিম, ওভয়াবহ রোগে আক্রান্ত , তোমার কুদরতী তাজাল্লীদিয়ে আমাদের সাহায্য করো।ডাঃ সাহেবের সাথে আমার দেখা করার পথ সহজকরো।প্রসেসর ডাঃ ইশান বললেনঃমা সে ডাক্তারের কি নাম?বৃদ্ধা উত্তরে বললেনঃ ডাঃ ইশান!এবার ডাক্তার অঝর ধারায়চোখের পানি ফেল কাদেন আর বলছেন“মাগো আমিই ডাক্তার ইশান”এখন বুঝেছি কেনআমার প্লেননষ্ট হলো, কেন এতো ঝড়তুফান নেমে এলো, কেনইবা আমি এ বাড়িতে আশ্রয়নিলাম।বৃদ্ধা দুহাত তুলে অতঃপর মহান রবের সেজদায়চিৎকার করেকাদতেলাগলেন।বাহিরে অঝর ধারায় বারি প্রবাহিতহচ্ছে, আর জীর্ণকুটিরে চোখের পানিতেনামাজের মুসাল্লা ভিজিয়ে দিচ্ছেন বিশ্বেরসবচেয়ে নামীচিকিৎসক ডাঃ ইশান।.শিক্ষাঃ মুসলিম ভাইয়েরা কখনো আপনার রবেরক্ষমতাকেসামান্য ভাববেননা,মনে রাখবেন, আল্লাহর জন্য অসম্ভববলে কিছুই নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ-আল্লাহর রহমতথেকে নিরাশ হয়োনা। আপনি যত বড় পাপী হননাকেন,আল্লাহ্ তায়ালা আপনার ডাকে।সাড়া দিবেনই, যদি আপনিপরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ্তায়ালাকে ডাকতে পারেন।