SoftRithm It Limited

SoftRithm It Limited Web, Software & Mobile Apps Development Company.

সফটরিদম আইটি লিমিটেড (SoftRithm IT Limited) একটি তথ্যপ্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা সরবরাহকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান। সাধারণ যেসব পণ্য ও সেবা আমরা সরবরাহ করে থাকি-

১. ওয়েব সাইট নির্মাণ ও ব্যবস্থাপনা (Website Development and Maintenance)
২. ইউজারের চাহিদামাফিক ইআরপি সফটওয়্যার (Customized ERP Software)
৩. ক্লাউড বেজড সফটওয়্যার
৪. মোবাইল অ্যাপস
৫. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
৬. আইটি ট্রেনিং
৭. টিউ

টোরিয়াল ওয়েবসাইট
৮. ই-কমার্স সাইট
৯. তথ্যপ্রযুক্তি বিষয়ক পরামর্শ (IT Consultancy)
১০. জনসেবামূলক ওয়েবসাইট (Website for public service)
১১. পয়েন্ট অব সেলস ম্যানেজমেন্ট সফটওয়্যার (POS).....................................ইত্যাদি।

Enjoy FEE WIFI !!!
04/05/2023

Enjoy FEE WIFI !!!

Atheist Robot!
01/05/2023

Atheist Robot!

Binary poem!
29/04/2023

Binary poem!

This is why you should disable access to the server room before firing your IT guy!!! :) :) :)
20/04/2023

This is why you should disable access to the server room before firing your IT guy!!! :) :) :)

Student Portal for BIUDeveloped by SoftRithm It LimitedLaunched at : August 2022
08/04/2023

Student Portal for BIU
Developed by SoftRithm It Limited

Launched at : August 2022

Student Portal for Bangladesh Islami University (BIU), Developed by SoftRithm IT Limited

ইসলামী ইউনিভার্সিটির ইআরপি সফটওয়্যার উদ্বোধন-----------------------------------বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ইউ...
09/08/2022

ইসলামী ইউনিভার্সিটির ইআরপি সফটওয়্যার উদ্বোধন
-----------------------------------
বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির (বিআইউ - BIU) সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ডিজিটালি সম্পন্ন করার নতুন ইআরপি সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।

সোমবার ( ০৮ আগস্ট ) রাজধানীর মুগদা থানাধীন গ্রীন মডেল টাউনস্থ বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মো: আমিনুল হক ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যারটির উদ্বোধন কার্যক্রম সম্পন্ন করেন।

সফটওয়্যার উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় এডুকেশন ইআরপি সফটওয়্যারের সংক্ষিপ্ত পরিচিতি, ব্যবহারের সুফল ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন ইআরপি সফটওয়্যারটির নির্মাতা প্রতিষ্ঠান সফটরিদম আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোফাচ্ছির হোসাইন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরির সঞ্চালনা এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মশিউদ্দীন আনওয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সফটওয়্যার উদ্বোধন ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য সচিব এবং ডিরেক্টর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সাইয়্যেদ শহীদুল বারী, কোষাধ্যক্ষ কাজী আখতার হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আরশাদ আলী মাতুব্বর, হিসাব বিভাগের ডেপুটি ডিরেক্টর নুরুজ্জামান মাসুদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: আমিনুল হক ভুঁইয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক নতুন সফটওয়্যারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম আরও সহজতর এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শ্রম ও সময়ের সঠিক ব্যবহার এবং কর্মদক্ষতা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া গার্ডিয়ান পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথেও বিশ্ববিদ্যালয়ের নিবিড় সম্পর্ক তৈরি হওয়া সর্বোপরি এর মাধ্যমে বিআইইউ উচ্চ শিক্ষা, বাংলাদেশের উন্নয়ন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে উত্তোরোত্তর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে মশিউদ্দীন আনওয়ার আহমেদ সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ইম্প্লিমেন্টেশনের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের নিজ নিজ কার্যাবলী নতুন সফটওয়্যারের মাধ্যমে যথাসময়ে সম্পন্ন করার মাধ্যমে সফটওয়্যারটির পরিপূর্ণ সুবিধাদি উপভোগ নিশ্চিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির (বিআইউ - BIU) সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম ডিজিটালি সম....

আলহামদুলিল্লাহ, আমাদের ডেভেলপকৃত অনলাইন নিউজ পোর্টাল Rahmat24.com অত্যন্ত দ্রুত সময়ে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম...
07/05/2022

আলহামদুলিল্লাহ, আমাদের ডেভেলপকৃত অনলাইন নিউজ পোর্টাল Rahmat24.com অত্যন্ত দ্রুত সময়ে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।

সৎ, নৈতিক ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে চলা বিশেষায়িত নিউজ পোর্টালটি একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি প্রভাবশালী গণমাধ্যমের ভুমিকায় উপনীত হবে এই আশাবাদ ব্যক্ত করছে সফটরিদম।

উল্লেখ্য, পোর্টালটির ইংরেজি সংস্করণ প্রকাশ পরিকল্পনাধীন রয়েছে।

নিউজ পোর্টাল, ইকমার্স ওয়েবসাইট, স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ব্যবসা প্রতিষ্ঠান-ননপ্রফিট অর্গানাইজেশন-দাতব্য-প্রতিষ্ঠান, পারসোনাল পোর্টফোলিও ওয়েবসাইট সহ যেকোন ধরনের মানসম্মত ওয়েবসাইট ও ম্যানেজমেন্ট সফটওয়্যার নায্যমুল্যে ডেভেলপ করানোর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

সৎ, নৈতিক ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে চলা বিশেষায়িত নিউজ পোর্টাল - Rahmat24.com

May Allah shower you with blessings and answer all your prayers.SoftRithm wishes your family a Happy EID!
03/05/2022

May Allah shower you with blessings and answer all your prayers.

SoftRithm wishes your family a Happy EID!

জামিয়া নূরিয়ায় সফটওয়্যার ব্যবহারোপযোগী অফিস সংস্থাপন সম্পন্ন------------------------------------------------------------...
26/01/2022

জামিয়া নূরিয়ায় সফটওয়্যার ব্যবহারোপযোগী অফিস সংস্থাপন সম্পন্ন
-----------------------------------------------------------------------
সফটরিদম আইটি লিমিটেডের গ্রাহক প্রতিষ্ঠান, হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় সফটওয়্যারের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করার উপযোগী করে বিশেষায়িত অফিসরুম সংস্থাপন করা হয়েছে।

অত্যাধুনিক মডেলের ০৯টি কম্পিউটার, দৃষ্টিনন্দন টেবিল, স্বাস্থ্যসম্মত চেয়ার, পরিমিত আলোকসজ্জা সংবলিত অফিসে মনোরম পরিবেশে বসে মাদ্রাসার দায়িত্বশীলগণ তাদের প্রতিদিনের দাপ্তরিক কার্যক্রম চালাবেন। এর মধ্যে রয়েছে ভর্তি কার্যক্রম, ছাত্রদের ফি জমা নেয়া ও হিসাব সংরক্ষণ, মাদ্রাসার আর্থিক আয়-ব্যয়ের হিসাব তৈরী ও সংরক্ষণ, ক্লাস রুটিন, উপস্থিতি তথা তালিমাতের কার্যক্রম, পরীক্ষার রুটিন, আসন ব্যবস্থাপনা, নম্বর এন্ট্রি, ফলাফল তৈরী ও প্রকাশ সহ যাবতীয় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

উল্লেখ্য, সফটরিদম আইটি লিমিটেড কর্তৃক মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাহায্যে ১৪৪১-৪২ ও ১৪৪২-৪৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন হয়ে আসছে। স্বল্পতম সময়ে ফলাফল প্রকাশ সহ সংশ্লিষ্ট সকল কাজ কয়েকগুণ দ্রুততার সাথে সম্পন্ন করা যাচ্ছে। নতুন অফিস স্থাপনের মাধ্যমে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম সমূহকেও সফটওয়্যারের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে এলেন মাদ্রাসা প্রশাসন।

সফটরিদম পরিবার মাদ্রাসার দ্বীনি শিক্ষার প্রসার ও আদর্শ মানুষ তৈরীর যাত্রাপথে শরীক থাকতে পেরে আনন্দিত।

SoftRithm IT Limited Website

সফটরিদম আইটি লিমিটেডের  গ্রাহক প্রতিষ্ঠান- Maktabatul Azhar  মাকতাবাতুল আযহার এর আসন্ন ‘৩ দিন ব্যাপী ২৮ তম ধারাবাহিক  আঞ...
19/12/2021

সফটরিদম আইটি লিমিটেডের গ্রাহক প্রতিষ্ঠান- Maktabatul Azhar মাকতাবাতুল আযহার এর আসন্ন ‘৩ দিন ব্যাপী ২৮ তম ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা’-র সার্বিক সাফল্য কামনা করছে সফটরিদম পরিবার।

সারাদেশে তৃণমূল পর্যায়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহার এই অনন্য উদ্যোগ ইতোমধ্যেই পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

তারিখ: ৩০ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি ২০২২ (বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার রাত পর্যন্ত)

SoftRithm announced new office schedule, two days weekly OFF ----------------------------------------------SoftRithm IT ...
07/11/2021

SoftRithm announced new office schedule, two days weekly OFF
----------------------------------------------
SoftRithm IT Limited, an Integrated Education ERP Software provider in Bangladesh has announced its new office schedule on Thursday 28 October 2021.

According to the new schedule effective from 01 November, 2021 SoftRithm’s office will start from 9:00 AM and end at 06:00 PM every day. Office will remain off at Thursday and Friday as weekly holiday.

To deal with SoftRithm’s international customers & ensure 24/7 support for existing customers it’s specified employees will do office duty according to scheduled roster and by rotation in the weekly holidays as well. Those who will perform duties in weekly holidays will adjust their holidays with other office days.

Explaining the validity & effectiveness of new schedule, Md. Mufachir Hossain, Managing Director & CEO, SoftRithm IT Limited said, “We emphasize on the mental health, physical fitness and spirituality of our team members. The new schedule will inspire our team members to dedicate their best effort to serve our customers with a spontaneous, joyful and innovative environment; ensure self-satisfaction and customer happiness.

SoftRithm IT Limited Website

Address

76/1 Sky View K. Box Tower Manik Nagor
Dhaka
1203

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801968366500

Alerts

Be the first to know and let us send you an email when SoftRithm It Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SoftRithm It Limited:

Share