22/06/2020
ওয়েব ডিজাইন শিখুন সম্পূর্ণ কোর্স ফ্রি তে✍️
📝 এট্রিবিউটঃ পর্ব- ৫
যারা এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন শেষ পর্যন্ত তারা নিজেদের জন্য যে ওয়েবসাইট টি দরকার তা আপনি নিজেই তৈরি করতে পারবেন বেসিক টা শেখানোর পর মিডলেভেলে গেলে আপনি নিজেই পারবেন একটা ওয়েবসাইট তৈরি করতে। তাই কুইকটেক ইনস্টিটিউট সঙ্গে থাকুন।
আমরা এই পর্বে আলোচনা করবো এইচ.টি.এম.এল এর এট্রিবিউট নিয়ে। এট্রিবিউট এলিমেন্টের অতিরিক্ত তথ্য প্রদান করে। এলিমেন্ট বলতে আমরা এখানে ট্যাগকে বুঝাচ্ছি। ট্যাগ নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি। এট্রিবিউট সব সময় শুরুর ট্যাগের এংগ্যাল ব্রাকেটের মাঝে লিখা হয়। এটা সাধারণত এভাবে লিখা হয় neme="value"
এখানে নেম এর স্থানে এট্রিবিউট এর নাম এবং ভ্যালু এর স্থানে তার মান বসানো হয়।
আমরা যদি অ্যাংকর ট্যাগের উদাহরণ দেই তবে আমরা বিষয় টি পরিষ্কার ধারণা পাবো। তবে চলুন আমরা একটা উদাহরণ দিয়ে বিস্তারিত আলোচনা করি।
আমরা লিংক করার জন্য ট্যাগ ব্যাবহার করে থাকি এবং এই লিংকটি ক্লিক করলে কোথায় যাবে তার জন্য একটা এড্রেস ব্যাবহার করি যা href,
এখানে এই href হলো এট্রিবিউট।
Read More
এখানে প্রথম ট্যাগের অ্যাংগেল ব্রাকেটের শুরুতে a এর পর একটা স্পেস দিয়ে href লিখা। এই href এর পর =" " সমান চিহ্ন এবং ডাবল কোটেশন এর মাঝে www.quicktechinstitute.com লিখা আছে।
এখানে href টি হলো নেম এবং সমান চিহ্ন ও ডাবল কোটেশন এর মাঝে লিখা www.quicktechinstitute.com হলো ভ্যালু। এভাবে আমরা আরও উদাহরণ দিতে পারি। যেমনঃ
আমরা যদি ইমেজ ট্যাগের কথা বলি তবে দেখব সেখানেও একই ফরম্যাট কাজ করছে।
ইমেজ ট্যাগটি
এখানে img হলো ট্যাগ এবং,
src, width, height, alt হচ্ছে এট্রিবিউট এবং quickTechLogo.png, 255, 81, QuickTech Institute Logo হচ্ছে ভ্যালু।
এখানে src দিয়ে বলা হচ্ছে সোর্স। এটা দিয়ে ইমেজটি কোন লোকেশ থেকে আসবে তা বোঝাবে।
width দিয়ে ইমেজের উইথ,
height দিয়ে ইমেজের হাইট এবং
alt দিয়ে অতিরিক্ত আরেকটি তথ্য বুঝাবে। যার কাজ হবে কোন কারণে যদি ইমেজটি না আসে বা অন্য সমস্যা হয় তখন alt এর যে লিখা থাকবে ব্রাউজার তা দেখাব।
আমাদের এখানে QuickTech Institute Logo লিখা আছে। এর দ্বারা ভিজিটর বুঝতে পারবেন যে এখানে একটা লগো ছিলো।
এভাবে style, lang,title, type,for,action,target,
সহ অনেক এট্রিবিউট আছে। আমরা কাজ করতে করতে এগুলো শিখে যাবো। এখন শুধু এতটুকু জানালেই হবে যে এট্রিবিউট এবং ভ্যালু কি।
ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে একটিভ থাকুন 🙂
আমাদের কোর্স করার পর আপনার আর কোথাও সমস্যা হওয়ার কথা না। যদি সাপোর্ট লাগে তবে আপনি তা পাবেন ফ্রি তে।
ফ্রি সাপোর্ট জন্য জয়েন্ট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে 👉https://www.facebook.com/groups/944766325975340
-ধন্যবাদ