11/10/2024
কয়েকটি বহুল প্রচলিত প্রশ্নের কুরআনিক উত্তর রেফারেন্স সহকারে।
১. কুরআন শিক্ষা করা নফল নাকি ফরজ?
উত্তর : ফরজ (একান্ত বাধ্যতামূলক)। (২৪/১, ২৮/৮৫)
২. কুরআন তিলাওয়াত করা কি নফল নাকি ফরজ?
উত্তর : ফরজ (একান্ত বাধ্যতামূলক)। (২/১২১, ১৮/২৭, ২৯/৪৫)
৩. কুরআন প্রতিদিন কতটুকু পড়বো?
উত্তর : যতটুকু সহজ হয়। (৭৩/২০)
৪. যে কুরআন পড়তে পারে না, সে কি করবে?
উত্তর : সে গভীর মনোযোগ দিয়ে শুনবে ও নিশ্চুপ থাকবে। (৭/২০৪), তবে তার উচিত শিখে নেয়া।
৫. কুরআন বুঝা সহজ নাকি কঠিন?
উত্তর : উপদেশ গ্রহণের জন্য কুরআন একদম সহজ। (৫৪/১৭)
৬. কুরআন কি বুঝে বুঝে ও চিন্তা গবেষণা করে করে পড়তে হবে?
উত্তর : অবশ্যই, অন্যথায় অন্তরসমূহ তালাবদ্ধ থেকে যাবে। (৩৮/২৯, ৪৭/২৪)
৭. কুরআন কি অসম্পূর্ণ নাকি এতে সবকিছু বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে?
উত্তর : না, বরং হিদায়াতের জন্য প্রয়োজনীয় সব কিছুই বিস্তারিত বর্ণনা করা হয়েছে। (২৫/৩৩, ১৭/১২, ৪১, ৬/৫৫, ৯৮, ১১৪ , ১১৯ ,১২৬, ৭/৩২, ৫২, ১২/১১১, ২০/১১৩, ৪১/৩, ৪৪)
৮. কোন কিতাব থেকে উপদেশ, হিদায়াত এবং জীবনের দিক নির্দেশনা নিব?
উত্তর : শুধুমাত্র কুরআন থেকে। (২/২, ৩৮, ৯৭, ১৮৫, ৩/৪, ১৩৮, ৬/১৫৭)
৯. রাসূল (সাঃ) কোন কিতাব অনুসরণ করতেন?
উত্তর : শুধুমাত্র কুরআন। (৩৩/২, ৬/৫০,১০৬, ৭/২০৩, ১০/১৫, ৪৬/৯)
১০. আমরা কোন কিতাব অনুসরণ করবো?
উত্তর : কুরআন ছাড়া অন্য কোন কিতাব বা আউলিয়াগন কে নয়। (৭/৩)
১১. রাসূল (সাঃ) এবং সাহাবীগণ কোন কিতাব তাবলিগ বা প্রচার করতেন?
উত্তর : একমাত্র কুরআন। (৫/৬৭)
১২. নবী-রাসুলদের বিশেষ করে রাসুল মুহাম্মাদ (সাঃ) এর দায়িত্ব কি ছিল?
উত্তর : কুরআন পৌঁছিয়ে দেয়া। (৩/২০, ৫/৯২, ৯৯, ১৩/৪০, ১৬/৩৫, ৮২, ২৪/৫৪, ২৯/১৮, ৩৬/১৭, ৪২/৪৮, ৬৪/১২)
১৩. রাসূল (সাঃ) কি দিয়ে ওয়াজ বা উপদেশ দিতেন?
উত্তর : শুধুমাত্র কুরআন দিয়ে। (৫০/৪৫)
১৪. রাসূল (সাঃ) কি কুরআনের দাওয়াত বা ওয়াজ করে পারিশ্রমিক চাইতেন?
উত্তর : না, সৌহার্দ্যপূর্ণ আচরণ ব্যতীত তিনি কিছুই চাইতেন না। (৩৮/৮৬, ৩৬/২১, ৬/৯০, ৪২/২৩)
১৫. যে ব্যক্তি পার্থিব কোন স্বার্থে কুরআনের আয়াত গোপন করে, তার বিধান বা শাস্তি কি?
উত্তর : সে আগুন খাচ্ছে, হিদায়াত থেকে বের হয়ে ভ্রান্ত হয়ে পড়েছে এবং সর্বোপরি সে জাহান্নামের বাসিন্দা হবে। (২/১৫৯, ১৬০, ১৭৪, ১৭৫)
১৬. কুরআন আরবী ভাষায় কেন পাঠানো হয়েছে?
উত্তর : কারন রাসূল (সাঃ) ও সাহাবিদের ভাষা ছিল আরবী, যাতে তারা বুঝতে পারে। অর্থাৎ বুঝার জন্যই কুরআন (১২/২, ৪১/৩, ৪৩/৩, ৪৬/১২)
১৭. আল্লাহর পাঠানো সকল কিতাব কি আরবী ভাষায় ছিল?
উত্তর : না, বরং যেখানে যে ভাষা প্রচলিত ছিল, সে ভাষায় কিতাব পাঠানো হয়েছে। (১৪/৪)
১৮. কিয়ামতের দিন কুরআন সম্পর্কে কি প্রশ্ন করা হবে?
উত্তর : হ্যাঁ, অবশ্যই। (৪৩/৪৪)
১৯. রাসূল (সাঃ) কি কুরআন না জানার জন্য এবং না মানার জন্য আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন?
উত্তর : হ্যাঁ, অবশ্যই। (২৫/৩০)
২০. কে অন্ধ হয়ে উঠবে কিয়ামতের দিন?
উত্তর : যে কুরআন না পড়ে, না বুঝে মেনে চলেনি। (২০/১২৪, ১২৫, ১২৬)
২১. কিসের দিকে দাওয়াত বা আহ্বান করতে হবে?
উত্তর : একমাত্র কুরআনের দিকে। (২/১৭০, ৩/২৩, ৩১/২১)
২২. কুরআন খতমের জন্য তাড়াহুড়া করে পাঠ করা কি ঠিক?
উত্তর : না, বরং খুব ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে। (২০/১১৪, ৭৫/১৬)
২৩. রাসূল (সাঃ) কোনো প্রশ্নের সম্মুখীন হলে কোন কিতাব থেকে উত্তর দিতেন?
উত্তর : শুধুমাত্র কুরআন থেকে। (২/১৮৯, ২১৫, ২১৭, ২১৯, ২২০, ২২২, ৫/৪, ৭/১৮৭, ৮/১, ১৭/৮৫, ১৮/৮৩, ২০/১০৫, ৩৩/৬৩, ৭৯/৪২)
আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার, বুঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।
সবাইকে সালাম।
From -> Faisal Arafin