21/11/2021
নিয়োগের সারসংক্ষেপ
==================================
পদ সংখ্যা: ০২ জন
পদের নাম: গ্রাফিক ডিজাইনার
শিক্ষাগত যোগ্যতা: জরুরী নয় তবে ইংরেজি নির্দেশনা বোঝার ক্ষমতা থাকতে হবে।
কর্মসময়: শনি-বৃহস্পতিবার (০৯-৬:০০টা), শুক্রবার বন্ধ
কর্মস্থল: সি ব্লক, মিরপুর ১২, ঢাকা ১২১৬
-----------
বেতন: ১৫ থেকে ২০ হাজার টাকা (স্যালারী কম মনে হলে, পোস্ট স্কিপ করেন ভাই 🙄 )
যোগদানের তারিখ: জানুয়ারি, ২০২২ (তবে আগামী মাস থেকেও জয়েন করতে পারবেন)
==================================
আপনার কাজ যা হবেঃ
==================================
মার্কেটপ্লেস ট্রেন্ড এবং ব্র্যান্ড গাইডলাইন এর সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন কন্টেন্ট তৈরী করা।
যেমনঃ
✔️ লগো, ব্র্যান্ড আইডেন্টটিটি ডিজাইন,
✔️ সোশ্যাল মিডিয়া কভার, ব্যানার, অ্যাডস ডিজাইন,
✔️ ফ্লায়ার, ব্রসিয়ার, ইমেইল টেমপ্লেট ইত্যাদি ডিজাইন।
✔️ পিচ ডেক, প্রেজেন্টেশন এবং ইনফোগ্রাফিক ডিজাইন (জানা থাকলে ভালো)
==================================
যা যা থাকা লাগবেঃ
✔️ একটি স্ট্যান্ডার্ড অনলাইন পোর্টফোলিও যেখানে আপনার করা বিভিন্ন প্রজেক্টস থাকবে।
✔️ যদি আপনার অনলাইন পোর্টফোলিও না থাকে, তাহলে অফলাইন পোর্টফোলিও হিসাবে একটি PDF এ আপনার কাজগুলোর স্যাম্পল দেখাতে পারেন।
✔️ টিম ও কাজের প্রতি ডেডিকেটেড হতে হবে।
✔️ নতুন কাজ শেখা ও টিমমেটদের শেখানোর ইচ্ছা থাকা লাগবে।
==================================
যেসব এপ্লিকেশনস গুলোতে স্কিলড হতে হবেঃ
✔️ Adobe Illustrator
✔️ Adobe Photoshop
✔️ Microsoft Powerpoint
✔️ Google Slide/Canva
==================================
কিন্তু, আমরা মানে itport এরা আবার কারা?
--------------------------------------------------------------------
বিডিকলিং মূলত ফ্রিল্যান্স মার্কেটপ্লেস বেজড একটা আইটি প্রতিষ্ঠান। মিরপুরে আমাদের অফিস।
আমাদের কোম্পানীর এখন মূলত ২টা উইং আছে। বিজনেস সাপোর্ট আর ওয়েব ডেভেলপমেন্ট। দুই উইং মিলিয়ে বর্তমানে ITport ফ্যামিলিতে ১০ জনের মতো কাজ করছেন।
আমাদের আরেকটি উইং ‘ভিজুয়াল এন্ড ক্রিয়েটিভ’' কাজ শুরু করেছি কিছুদিন; কিন্তু আমাদের ইচ্ছা ধীরে ধীরে সার্ভিস এবং সার্ভিসের কোয়ালিটি বাড়ানো যেখানে আপনার হেল্প দরকার।
==================================
আপনাদের দলে কেন যোগ দিব?
--------------------------------------------------------------------
কারণ আমরা ভাই লোক ভালো 😛 সময়মত বেতন দেই, যত ইচ্ছা চা-কফি-বিস্কুট-সিঙ্গারা খাওয়াই। অফিসে হাসি-ঠাট্টা করি (কাজ না করলে হালকা বকা খাবেন কইলাম), মাঝে মধ্যে কাচ্চিও খাইতে যাই। অফিসেই জামায়ত সহকারে নামাজ হয়।
এছাড়া, আরও যা যা পেতে পারেনঃ
==================================
✔️ বিশেষ মাইলস্টোন/টাস্ক শেষ করতে পারলে ১ প্লেট কাচ্চির অফার
✔️ বিকেল বেলা খিদা লাগলেই হালকা নাস্তা
✔️ শীতাতপ নিয়ন্ত্রিত অফিস
✔️ প্রতি ঈদে উৎসব ভাতা
✔️ প্রত্যেক মাস অন্তর সেরা পারফর্মার হতে পারলে বোনাস
✔️ প্রভিডেন্ট ফান্ড
✔️ বিবাহিত হইলে ম্যারিজ ভাতা*
✔️ পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ভাতা*
✔️ বাৎসরিক প্রফিট শেয়ার সুবিধা
✔️ স্বাস্থ্য সচেতন হইলে জিমের সুবিধা
✔️ এছাড়াও, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা তো আছেই।
কেন যোগ নাও দিতে পারেন?
==================================
আমরা দুপুরের খাবার দেই না, নিজ খরচেই খেতে হবে।
ফ্লাট বাসায় অফিস। তাই JoomShaper এর মত অসাধারণ কর্মস্থল ভাবলে আশাহত হবেন। টুকটাক ডেকোরেশন আছে অবশ্য 😛 আমাদের অফিসের এত নাম-ডাক/সুনাম নাই। (ইনশা-আল্লাহ হয়ে যাবে 😎)
-
আপনি যদি মনে করেন যে এক্সপেক্টেশন, স্কিলসেট এবং এক্সপেরিয়েন্স অনুযায়ী আপনার সাথে ভালো ম্যাচ হতে পারে, তাহলে পোর্টফোলিও এবং আপডেটেড CV পাঠাতে পারেন নিচের ইমেইলে [email protected]
-
ব্যস, কেল্লাফতে! এরপরে আমরাই আপনার সাথে যোগাযোগ করবো ইনশা-আল্লাহ
-
আরো কিছু কথাঃ
==================================
রিমোট জবের সুযোগ নেই। তাই রিকোয়েস্ট করবেন না ভাই।
বেতন কাঠামো পছন্দ না হলে পোস্টটি উপেক্ষা করুন 😐 অতএব, আজেবাজে মন্তব্য না করলেই ভালো। (পোস্টে হাহা দিতে পারেন, সমস্যা নেই 😛)
Gmail is email that's intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.