13/07/2017
ফোরজি নেটওয়ার্কসহ ১শ' এমবিপিএস স্পিড নিয়ে ‘ওলো’
ঢাকায় পূর্ণমাত্রায় তারহীন চুতর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক দেয়া শুরু করেছে দেশের প্রথম ফোরজি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান 'ওলো'। ওলো ব্যহারকারীদের ইন্টারনেটের গতি এখন ১০০ এমবিপিএস এ গিয়ে ঠেকেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানে হোটেল একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ওলোর সিইও সার্গেই টেপালোভ, সিটিও মিজানুর রহমান, সিএফও ভ্লাদিমির ম্যাকচুক, হেড অব কমার্শিয়াল নিয়াজ মাহমুদুল ইসলাম।
অনুষ্ঠানে তারা বলেন, ফোরজি এলটিই গ্রাহকের কাছে সর্বোচ্চ গতির ইন্টারনেট নিশ্চিত করবে।
গত ৪ জুলাই থেকে এ যাত্রা শুরু হয়েছে। এখন পরিপূর্ণভাবে গ্রাহক এ সেবা পাবেন।
গুলশান, উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা, নিকুঞ্জ এবং মোহাম্মদপুরসহ কয়েকটি নির্বাচিত এলাকায় দ্রুত গতির এ সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। গ্রাহকগণ ওলোর মোহাম্মদপুর ও গুলশানের কাস্টমার কেয়ার সেন্টার থেকে এ সেবা পেতে পারেন।
ওলো ইতোমধ্যে পরীক্ষামূলক ভাবে সিলেট, যশোর, রংপুর, বরিশাল, গোলাপগঞ্জ, ময়মনসিংহ এবং মৌলভীবাজারে এ সেবা দিবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Experience the first real Ollo 4G LTE in Bangladesh. Collect your free 4G SIM card with 2 GB Data and also along with attractive GIFT pack just by filling up an Online Order Form details https://goo.gl/edUMwW
Ollo 4G LTE Internet Packages https://goo.gl/z6TjrH
ollo 4G LTE Internet Packages Upto 50Mbps Prepaid postpaid callrates Now Experience ollo LTE 4G in Bangladesh bd the fastest speed network ever in Bangladesh