BUBT bdapps Developer Community 2024

BUBT bdapps Developer Community 2024 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BUBT bdapps Developer Community 2024, Information Technology Company, BUBT, Road-8 1216 Dhaka, Dhaka Division, Bangladesh, Dhaka.

17/03/2024

bdapps National Hackathon 2022

29/01/2024
29/01/2024

একুশ শতকের শুরু থেকে প্রযুক্তিগত উন্নয়নের যে সূচনা হয়েছিল তা প্রতিনিয়ত বিকশিত হয়ে উঠেছে। খুব বেশি নয়, কেবল একটা দশক পেছনে ফিরে তাকালেই বুঝা যায় কতটা দ্রুত প্রযুক্তি অগ্রসর হয়েছে। এই অগ্রসরতাকে যেন আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে কোভিড এসে। রাতারাতি মানুষ তাদের কাজ-কর্ম, বাজার-সদাই, ব্যবসা-বানিজ্য এমনকি স্কুল কলেজের ক্লাসকে “অফলাইন” হতে “অনলাইনে” নিয়ে গেল। ফলপ্রসূ আমরা সবাই দেখেছি কিভাবে অনলাইন ভিত্তিক সার্ভিস দাতা প্রতিষ্ঠানগুলোর মার্কেট ভ্যালু বেড়েছে। আজকালকার প্রতিদিনের সঙ্গী Zoom এর মার্কেট মূল্য এখন বিশ্বের বেশ নামীদামী ৭টি বিলিয়ন ডলারের এয়ারলাইন কোম্পানির চাইতেও বেশি! এই প্রতিযোগীতায় তাল মিলাতে Google তাদের Meet নিয়ে কতটা এগ্রিসিভ মার্কেটিং করছে তাও আমরা খেয়াল করেছি, কিংবা Microsoft তার Teams-কে কিভাবে প্রমোট করছে তাও দেখছি। মোটকথা, আমরা ঠিক এই মুহূর্তে হয়ত Digitization এর ঠিক শিখরে। নাহ, “শিখরে” না বলে আমি বরং বলব “শিকড়ে”। কেন না প্রযুক্তিগত যে উৎকর্ষতার জন্ম এখন হয়েছে, আমি নিশ্চিৎ বলতে পারি, তা আমাদেরকে নিয়ে যাবে আরো অনেক দূরে।মুঠোফোনের সহজলভ্যতা আর বহনযোগ্যতা যেকোন ভালো অনলাইন ভিত্তিক সার্ভিসকে অল্প সময়ে জনপ্রিয় করে তুলছে অ্যাপের মাধ্যমে। বর্তমানে বিশ্বে ৬.৫ মিলিয়নেরও বেশি অ্যাপ রয়েছে। আর এই অ্যাপগুলো ডাউনলোড হয়েছে ২০০ বিলিয়নেরও বেশীবার | ১.৩১ ট্রিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল অ্যাপ মার্কেট ধারণা করা হচ্ছে ২০২১ সাল নাগাদ ৬.৩৫ ট্রিলিয়ন ডলারের মার্কেটে পরিণত হবে। কি অকল্পনীয় দ্রুতই না বাড়ছে এই মার্কেট! কিন্তু আমরা কি অ্যাপগুলো ১০০% অডিয়েন্সকে টার্গেট করে বানাতে পারি? অর্থাৎ এমন অ্যাপ যেটা যে কেউ স্মার্ট কিংবা ফিচারড উভয় ধরনের ফোনেই ব্যবহার করতে পারবে।ঠিক এই জায়গাতেই চলে আসে BDApps! Bdapps হল বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ টেলকো ব্র্যান্ড Robi Axiata Ltd. এর একটি VAS(Value Added Service) প্ল্যাটফর্ম যেটা সবার জন্যই উন্মুক্ত। যে কেউ চাইলেই এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তার ইচ্ছামত অ্যাপ বানাতে পারে কিংবা তার অ্যান্ড্রয়েড অ্যাপের চার্জিং সিস্টেম/পেমেন্ট গেটওয়ে হিসেবেও ব্যবহার করতে পারে।
এখন পুরো বিশ্ব work-from-home কালচার এডপ্ট করতে শুরু করেছে। আর এই কালচারেই BDApps ৯ বছর আগে যাত্রা শুরুর সময় থেকেই চলে আসছে! ঘরে বসে নিজের আইডিয়াকে চমৎকার একটা উদ্যোগে রূপ দেয়ার মত এমন প্ল্যাটফর্ম সম্ভবত বাংলাদেশে অদ্বিতীয়। Digital Entrepreneur গঠনে BDApps এর ভূমিকা বেশ প্রশংসনীয়।
BDApps-এ যুক্ত হতে কেবল একটি Developer একাউন্ট থাকাই যথেষ্ট। user.bdapps.com-এ গিয়ে “Developer” অপশনে ক্লিক করে ফর্মটি পূরণ করলেই একজন ডেভেলপার হিসেবে BDApps-এ যুক্ত হয়ে যাওয়া যায়। হ্যাঁ, ফ্রীতেই! BDApps-এ প্রধানত ২ ধরনের অ্যাপ ক্রিয়েট করা যায়। Lite App এবং Pro App। প্রথমে বলি লাইট অ্যাপ নিয়ে।
লাইট অ্যাপের ব্যাপারে এক বাক্যে বলতে হলে বলা যায়, যার একটি ভালো অ্যাপ আইডিয়া আছে কিন্তু প্রোগ্রামিং জানেন না তিনি চাইলে ৫ মিনিটে কেবল একটি ফর্ম ফিলাপ করেই অ্যাপ বানিয়ে নিতে পারেন! লাইট অ্যাপ আবার ৪ ধরনের হয়ে থাকে।আর এপগুলো ক্রিয়েশনের টিউটোরিয়ালও পাওয়া যাবে ইউটিউবে BDApps চ্যানেলে।
এবার আসা যাক প্রো অ্যাপের ব্যাপারে। আচ্ছা এমন কি কখনো হয়েছে যখন গেইমসের কোনো এক্সাইটিং ফিচার আনলক করতে কিংবা Gems কিনতে ইন্টারন্যাশনাল কারেন্সির কার্ড না থাকায় চিন্তা করেছেন “ইশ! এই ২ টাকাটা যদি ফোন ব্যালেন্স থেকে দিয়ে Gems কেনা যেত!”? কিংবা এমন কোনো অ্যাপ বানিয়েছেন যেখানে চান আপনার এপের ইউজার প্রতিদিন কিংবা মান্থলি বা কোনো সার্ভিস নিতে ফী প্রদান করুক? এই সবগুলোই এবং আরো অনেক কিছুই সম্ভব প্রো অ্যাপে! এই ধরনের ইউনিক কিছু চার্জিং সিস্টেমের জন্য BDApps-এর রয়েছে ৪ টি API। এই API গুলো পাওয়া যাবে BDApps-এর Github প্রোফাইলে। সংক্ষেপে দেখা যাক এই API গুলো ইন্টিগ্রেট করে কি কি করা যেতে পারে।
যদি চান আপনার অ্যাপের ইউজার কোনো মেসেজ পাঠিয়ে সার্ভিস নিবে ঠিক যেমনটা আমরা বোর্ড পরীক্ষাগুলোর রেজাল্ট দেখি, সেক্ষেত্রে SMS API ব্যবহার করা যেতে পারে।
কিংবা যদি চান বিকাশের মত USSD ডায়াল করে আপনার ইউজার কোনো সার্ভিস নিবে সেক্ষেত্রে USSD API ব্যবহার করা যেতে পারে।
আর যদি চান আপনার কোনো সার্ভিসের জন্য ইউজার প্রতিদিন একটি ফী প্রদান করবে, অর্থাৎ আপনার সার্ভিস সাবস্ক্রাইব করবে, সেক্ষেত্রে Subscription API ব্যবহার করা যেতে পারে।
অথবা যদি চান আপনার গেইম কিংবা কোনো অ্যাপে ইউজার কোনো কিছু ক্রয় করা দরকার হলে যেন ফোন ব্যালেন্স ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে CaaS(Charge as a Service) API অ্যাপে ইন্টিগ্রেট করে পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারেন।
BDApps-এর মাধ্যমে দেশের রবি এবং এয়ারটেল ব্যবহারকারী একটা বিশাল কমিউনিটির জন্য বেশ চমৎকার কিছু অ্যাপ বানানো সম্ভব। বর্তমানে ৩ হাজারেরও বেশি ডেভেলপার প্রতিনিয়ত কাজ করছে BDApps এর সাথে! তাদের বানানো আরো অজস্রসংখ্যক অ্যাপ বিভিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয়টি হল এটা আপনাকে একজন উদ্যোক্তা হওয়ার প্ল্যাটফর্ম গড়ে দিবে এবং আপনার কিছু একটা করার ইচ্ছা কিংবা স্পৃহাকে বাস্তবে রূপ দিতে BDApps সর্বদা আপনার পাশে থাকবে।

Address

BUBT, Road-8 1216 Dhaka, Dhaka Division, Bangladesh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUBT bdapps Developer Community 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share