14/07/2024
মনটা ভাল না তাই কথা গুল লিখলাম
দিনটা ছিল ৫ জুলাই ১৯৯৮ রবিবার
তখন আমার বয়স ১০ আমার ছোট ভাই ৫
বাসায় আমি দাদি মা বাবা অপু
বাবার শরিল টা ভাল ছিলনা আজ ডঃ কাছে যাওয়ার কথা ঘুম ভাঙ্গল খুব সকালে দাদি তখনও ঘুমাছে বাবা বলছে ভাল লাগছে না মা বল দেখ তোর বড় বাপ আসছে কিনা না হলে তুই যা একটু ডেকে নিয়ে আয় দেরি হছে এর মধ্যে কচি মামা Md Abu Naser (আসলো উনি আপনের চেও আপন লোক) আব্বু কি যেন বলছে মা কে আমি একটু সুনলাম যে আমাকে বাইরে নিস না আমাকে আর বাসায় আনতে পারবি না।বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আব্বু লঙ্গিতে প্রসাপ করে দিল নিজে নিজে লঙ্গি পাল্টাল সকাল ৮ টা বাজে এর মধ্যে বড় আব্বু আসলো বেবি ট্যাক্সি(বতমান CNG) ডাকা হল সবাই আব্বু কে এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় আসলো আমরা ২ ভাই পিছে পিছে গেলাম বেবি ট্যাক্সি ডানে কচি মামা উঠল মাঝখানে আব্বু বামে মা আর বড় আব্বু বেবি ট্যাক্সি সামনে বসলো বেবি ট্যাক্সি চালু করল কিছু দূর যাওয়ার পর অনেক জোরে মা চিৎকার দিল পানি পানি বলে কল থেকে যে যেই ভাবে পারল পানি নিয়ে দৌড় দিল দেখলাম মন্দিরের সামনে বেবি ট্যাক্সি টা দাঁড়ান আব্বু কেমন জানি করছে মা মুখে মাথায় পানি দিল আমি দাড়িয়ে দাড়িয়ে দেখছিলাম আব্বু চোখ উল্টে গেল কচি মামার ঘাড়ে মাথা দিয়ে চুপ হয়ে গেল।আমি মা অপু কান্নছিলাম সবাই তারা হুরা করে ন্যাশনাল হসপিটাল নিতে বল তখন নুরা ভাই আমাদের বাবু ভাই এর ভাই আমাকে সান্ত্বনা দিছিল আর বলছিল কিছু হবে না টিক হয়ে যাবে আমি কান্নছি একটা রিক্সা গেলাম হসপিটাল এ তাড়াহুড়া করে emergency তে নিল আমি দূর থেকে সব দেখছি ডঃ একটা ইনজেকশন আব্বু বুকের বা দিকে পুস করল তখনও বুঝি নাই যে আব্বু চলে গেসে ডঃ যখন বুকে জোরে জোরে পাম্প করল তখন বুজলাম আব্বু মনে হয় আর নেই। হে সত্যি ২/৩ মিনিট পর বড় আব্বু আসে বল তপুড়ে তোর বাপ আর নেই রে আমি হসপিটাল এর মাটিতে লুটিয়ে পরে কান্নতে লাগলাম আব্বু নেই।সবাই কান্না কাটি করছে মা বলছে তোর বাপ নেই রে অপু তখন বাসায় বেবি ট্যাক্সি করে মা কে নিয়ে বাসার দিকে গেলাম আমাদের কান্নায় বাতাস এক হয়ে যাছে বাসায় আসার পর সবাই শুনে কান্নতে লাগলো মসজিদের মাইক এ এলান হচ্ছে ৩২ শিরিস দাস লেন নিবাসী আব্বাস আলি আর নেই আশপাশ থেকে সবাই বাসার দিকে আসছে সান্ত্বনা দিছে বলছে বাপ নেই আমারা আছি অনেক বৃষ্টি হচ্ছে মা কে এসে সবাই সান্ত্বনা দিচ্ছে এর মধ্যে আব্বু লাশ নিয়ে আসা হল আব্বু টিক বলেছিল যে উনাকে আর ঘরে ধুকান যাবে না টিকই আব্বুকে আর বাসায় ঢুকানো গেল আব্বুর দোকানের সামনে লাশ রাখা হল আস্তে আস্তে সব আত্মীয়স্বজনরা আস্তে থাকলো আমি খালি পায়ে চলে গেলাম আসিয়া ফুফুর বাসায় উনাদের যেয়ে বলাম আব্বু আর নেই।বাসায় আসলাম আব্বুকে গোসল দিল কাফনের কাপড় পরাল মাঝে অনেক কথা যা লিখলাম না।
আসর এর নামাজের পর জানাজা হল সবাইকে বল শেষ বারের মত দেখে নেও।
সবাই ট্রাক এ উঠল আজিমপুর এর যাওয়ার জন্য আজিমপুর গেলাম আগে থেকেই কবর খরা ছিল আস্তে আস্তে লাশ কবরে নামানো হল সব বান খুলে দেওয়া হল আমার বড় আব্বু আমাদের ২ ভাই কে ডাকল বল বাপ শেষ বারের মত দেখে নে আর কখন দেখতে পারবি না তখন বুঝি নাই যে এটাই শেষ দেখা তখন বুক ফেটে জাছিল ।
আর লিখতে পারছি না হাত কাপছে পরে আবার লিখব।
আল্লাহ্ আমার বাবা কে জান্নাত নসিব করুক আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।
এর পরের জীবন এর কথা লিখব খুব সিগ্রই
To Be Continuous