04/08/2024
*অতীব জরুরী ঘোষণা:*
তারিখ: ৪ঠা আগস্ট ২০২৪ খ্রিঃ
সম্মানিত গ্রাহক,
আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত আছেন যে, আজকে দুপুর থেকে আমরা আপস্ট্রিম আইআইজি থেকে মেটা সংশ্লিষ্ট সকল সার্ভিস (ফেসবুক, হোয়াটসএ্যাপ, ইন্সটাগ্রাম) ডাউন পাচ্ছি।
আমাদের মোট ইন্টারনেট ব্যান্ডউইডথ এর প্রায় দেড়গুন ফেসবুক ক্যাশ ব্যান্ডউইডথ। মেটার সার্ভিস ডাউন থাকার কারনে ফেসবুক ক্যাশও সম্পূর্ণ ডাউন হয়ে আছে। গ্রাহকগণ বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করার কারনে আমাদের ইন্টারনেটের মূল পাইপলাইনে এখন প্রায় বাড়তি দেড়গুন চাপ তৈরি হয়েছে।
এই বাড়তি চাহিদা মেটাতে আমরা আপস্ট্রিম থেকে বাড়তি পেমেন্ট করেও চাহিদার সমপরিমান ব্যান্ডউইডথ পাচ্ছি না। শর্টেজের কথা জানিয়ে তারা আমাদের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ দিচ্ছে না। যা পাচ্ছি সেটাও পর্যাপ্ত নয়। এজন্য ইন্টারনেট সংযোগে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে।
এই আপৎকালীন সময়ে আমরা কোন প্রকার পিং লেটেন্সি ও রাউট অপটিমাইজেশন, প্যাকেট লস কমানো, ডেস্টিনেশন ভিত্তিক রাউটিং পরিবর্তন, গেমিং অপটিমাইজেশন সংক্রান্ত সেবা দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত।
যদি কোন কারনে আপস্ট্রিম থেকে ইন্টারনেট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আর আপডেট জানানো সম্ভব হবে না। আমাদের সার্ভিস চালু আছে কিনা সেটি বুঝার জন্য আপনাদের প্রান্তে রাখা অনু ডিভাইসে PON
সবুজ বাতিটি জ্বলছে কিনা সেটি চেক করে দেখতে পারেন। যদি LOS লেখা লাল বাতিটি জ্বলে সেক্ষেত্রে বুঝে নিবেন যে, আমাদের অফিস থেকে আপনার প্রান্ত পর্যন্ত সংযোগে সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আমাদের কল সেন্টারে দয়া করে তাৎক্ষণিকভাবে জানিয়ে দিবেন।
আমরা সার্ভিস মোটামুটি স্ট্যাবল রাখার জন্য সবদিক থেকেই চেষ্টা করে যাচ্ছি। আপস্ট্রিম থেকে আপগ্রেডেশনের জন্যও সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আশা করি এই ক্রান্তিকালে আমাদের পাশে থেকে ভালো ব্যবহার করে উৎসাহিত করবেন এবং সহযোগিতা করবেন।
আমাদের কাছে যতক্ষণ ইন্টারনেট থাকবে, যত সমস্যাই হোক, আমরা তা গ্রাহক প্রান্তে পৌছে দিবো। আমরা আমাদের দায়িত্ব পালন অবিরত রাখবো। অনেক সীমাবদ্ধতার বিষয়ে চাইলেও, তা গ্রাহকদের সরাসরি জানাতে পারছি না বলে আমরা সকল গ্রাহকের কাছে ক্ষমাপ্রার্থী।
ব্লুবার্ড অনলাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ।