25/01/2021
সস্তার তিন অবস্থা বলে একটা কথা আছে। এটা আমাদের বাঙালিদের জন্য বিশেষভাবে প্রযোজ্য! সম্প্রতি দেশের কিছু ক্লায়েন্টের বিস্তর কিছু অভিযোগ শুনলাম। সেসব থেকে এখানে জাস্ট একটা ঘটনা বলি। একজন তো ফোন দিয়ে সেই ক্ষ্যাপা ! ডেভেলপারের ওপর রেগেমেগে আগুন! তিনি এত টাকা দিয়ে ওয়েবসাইট বানালেন কিন্তু সেই সাইট নাকি কিছুই হয় নাই, সাইট ডাউন, লোডিং টাইম বেশি, এমনকি থীমটাও নাকি পাইরেটেড!?
ঐ ডেভেলপাররে তিনি হাতের কাছে পাইলে আচ্ছামত পিঠাবেন, এমন অবস্থা! পরে কার কাছ থেকে যেন আমার কথা শুনে নাম্বার নিয়ে ফোন দিলেন। সে যাক। পরে ভদ্রলোককে শান্ত করে জিজ্ঞেস করলাম - 'কত টাকা দিয়েছিলেন ডেভেলপারকে?'
বললেন - '৮ হাজার টাকা!'
এখানে স্বাভাবিকভাবে অবাক হবার কথা। কিন্তু উল্টো মনে মনে একটা বিদ্রুপের হাসি দিয়ে বললাম- 'আপনার কথা শুনে তো মনে হল অনেক টাকা সাইটের পিছনে খরচ করেছেন!... এই ৮ হাজার টাকা দিয়ে আপনি কোয়ালিটি কাজ কেমনে আশা করেন? এই টাকা দিয়ে যারা আপনাকে কোয়ালিটি কাজ দেবে বলে, এরা হয় ডাহা মিথ্যাবাদী, চোর, প্রতারক বা কোয়ালিটি কাজ কি সেটাই বুঝে না, না হয় তার বাপ-দাদার অঢেল সম্পক্তি আছে তাই আপনাকে ফ্রি সার্ভিস দিচ্ছে...!? যেখানে একটা প্রিমিয়াম থীমের দামই কম করে হলেও ৫/৬ হাজার টাকা, আর সেটা কাস্টমাইজ করতে হলে যে কয়েকটা দিন লাগবে, সেখানে ডেভেলপারকে তো মিনিমাম ৮/১০০ হাজার টাকা দিতেই হয়, সেখানে ৮ হাজার টাকায় কিভাবে কোয়ালিটি কাজ হয়? হাউ পসিবল??
আর সেই সাইটে যদি গ্রাফিক্সের কাজ থাকে, আর ই-কমার্স টাইপের সাইট হয়, তাহলে তো এ বাজেট বাড়বে কয়েকগুণ! তার ওপর সাইটের সিকিউরিটি, এটাসেটার কথা না হয় বাদই দিলাম! তাহলে এই অল্প টাকায় কিভাবে ভাল আউটপুট আশা করেন?
হ্যাঁ, এত অল্প টাকাতেও সম্ভব। কোনো প্রিমিয়াম থীম চুরি করে, সেটায় ডেমো ইমপোর্ট করলেই, ব্যস, সাইট হয়ে গেল। সেই চুরি করা থীমে যে কি পরিমাণ ভাইরাস থাকে, ল্যাগিং থাকে, আপডেট পাওয়া যায় না, এটাসেটা আরও কত কি প্রবলেম হয় তা ভুক্তভোগী না-হলে বুঝা সম্ভব না। সেই সাইটে সমস্যা হবে না তো কোন সাইটে হবে?
আর ফ্র্রি থীম দিয়ে সাইট বানালেও ইনফিউচারে সাইট আপডেট করতে হলে হ্যাপা পোহাতে হবে অনেক। আপডেট তো পাওয়া যাবেই না, নতুন কিছু ফিচার আপডেট করতে হলেও কখন-েসখনো পুরো সাইটটাই নতুন করে ডেভেলপ করতে হবে। আরো প্রচুর সমস্যা তো আছেই। একটু অ্যাডভান্স লেভেলের ডেভেলপার না-হলে কেউ এসব বুঝবেও না, ক্লায়ন্টেকেও বুঝাতে পারবে না!
আমাদের দেশের অনেক ক্লায়েন্টও এসব বুঝেন না, জানেন না। এই সুযোগটাই নেয় অনেক অসাধু ডেভেলপার ও ট্রেনিং সেন্টারে গিয়ে তিন মাসের কোর্স করে কোনোরকম ওয়ার্ডপ্রেস সেটাপ দেয়া লোকজন। এরাই এসব বিভিন্ন সেক্টরে চুরি, বাটপারি করে এমন বদনাম করছে, পুরো মার্কেটটাই কলুষিত করছে! ক্লায়েন্টের মানসিকতাও মূলত এরাই নষ্ট করছে!
ওয়েব প্রোগ্রামিংয়ে আমার ফেভারিট একটা ল্যাঙ্গুৃযেজ হল Python, এরপর PHP। এসব ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার কিছু অনলাইন সফটওয়্যারও আছে। ওয়ার্ডপ্রেস বা কোনো প্রকার CMS ছাড়া যখন কাজের কথা বলি, তখন বাজেটের কথা শুনে এদেশের অনেকের মাথা ঘুরায়! কিন্তু বাইরের দেশের কাজগুলো যখন করি, তারা কোয়ালিটি কাজের জন্য এরচেয়েও বেশি টাকা খরচ করতে দ্বিধা করেন না। আমার বেশ কিছু ইউরোপের ক্লায়েন্ট আছে, যাদের সাথে কাজ করেও আরামবোধ করি। ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করলেও কোয়ালিটি কাজ না হলে করি না! এখানে রিপুটেশনেরও একটা ব্যাপারস্যাপার আছে। যেনতেন কাজ করে বদনাম কামানোর চেয়ে কাজ কম করাই বেটার!!
উঠতি ডেভেলপার যারা এসে এখানে কাউন্টার দেবেন, তাদেরকে বলি- আপনাদের কারো প্রতিই কিন্তু কোনো রাগ নেই; তবে ক্ষোভ আছে। ক্ষোভটা এ কারণেে- নিজেদের সম্মানটা কেন নিজেরা নষ্ট করবেন? নিজেকে সম্মান করতে শিখূন, নিজের কাজটাকে সম্মান করতে শিখুন, তখন এর বেনফিটি কি হয় তা কয়েক বছর পরেই টের পাবেন। তখন হয়ত আমার কথাগুলোর সারমর্ম ভাল করে বুঝবেন। ক্লায়েন্ট নিয়েও আর এতটা সমস্যায় পড়বেন না। মনে রাখবেন, যে নিজেকে নিজে সম্মান করতে জানে না, সে অন্যের কাছেও কখনো সম্মান পায় না ! এটাই নিয়তি !
যারা কাজ করাবেন, তারাও একটু সচেতন হোন। যেনতেন কাজ করে টাকা নষ্ট করার চাইতে একটু সময় নিয়ে কাজটা করান। অভিজ্ঞ কারো পরামর্শ নিন। অন্তত দিনশেষে ঠকবেন না।