21/05/2024
# **যে কোন কাজ খুব দ্রুত শেষ করার টেকনিক**
Getting Things Done (GTD), David Alen লিখিত বেষ্ট সেলিং একটি বই। GTD মেথডে যে কোন কিছু সহজেই দ্রুত সম্পন্ন করার জন্য, মাত্র ৫টি ধাপ ফলো করলেই চলবে। ইন্টারনেটে সার্চ দিলেই এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আজকে আমি GTD মেথড নিয়ে আলোচনা করছি না, কারন এতে লেখা বড় হয়ে যাবে, পড়ার সময় পাবেন না। আপনি নিচের কয়েকটি ধাপ ফলো করলেই, যে কোন কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন।
✅ আপনি কি কাজ করতে চান, সেটা লিখে ফেলুন এবং সামনে রাখুন।
✅ মোবাইলটা দূরে সরিয়ে রাখুন।
✅ পিসিতে অনেকগুলো ট্যাব খুলে রাখবেন না।
✅ কাজে বিঘ্ন ঘটায় এমন যে কোন কিছু, দূরে সরিয়ে রাখুন
✅ হাতের কাছে ১ কাপ ব্লাক কফি রাখুন, কাজের ফাঁকে ফাঁকে অল্প পরিমানে ব্ল্যাক কফি পান করুন।
✅ শান্ত নিরিবিলি পরিবেশ পাওয়ার জন্য Active Noise Canceling (ANC) যুক্ত এয়ার বার্ডস অথবা হেডফোন ইউজ করুন।
✅ কাজ শেষ না হওয়া পর্যন্ত পিসি থেকে উঠবেন না।
✅ কাজে বেশি সময় লাগলে Pomodoro মেথড ইউজ করতে পারেন (একটানা ২৫ মিনিট কাজ, ৫ মিনিট বিরতি, আবার ২৫ মিনিট কাজ, ৫ মিনিট বিরতি। বিরতির সময় সামান্য হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম করা, পানি পান এবং দরকার হলে বাথরুমে যেয়ে ফ্রেশ হওয়া)
✅ কাজটি ভালভাবে শেষ হলে ছোট করে নিজেকে পুরস্কৃত করুন, যেমন বাহিরে একটু হাঁটাহাঁটি করা, রাস্তার ধারের দোকানে চা খাওয়া ইত্যাদি, এতে কাজের প্রতি আগ্রহ বাড়বে।
✅ উপরের ধাপগুলো নিয়মিত অভ্যাসে পরিণত করুন।
টিপসগুলো কাজে আসলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদ!
(লেখার আইডিয়া Saykat Graphics থেকে নেয়া)