Android Tips & Fb Tricks

Android Tips & Fb Tricks Get 100% Working Tricks For Android Phones…
or Facebook Tips

20/07/2023

Everyone Support Me for new Tricks inspired 🙂

02/08/2019
31/07/2019

প্রাথমিক চিকিৎসা
(বুকব্যথায় করণীয়)
বুকব্যথা এবং হার্ট।আমাদের বুকের অনেকটা মাঝ
বরাবর হার্টের অবস্থান। মায়ের
গর্ভে থাকাকালীন অবস্থায় এর গঠন সমাপ্ত হয়।
সারাশরীরে নিরন্তর রক্ত পাম্প করাই এর কাজ।
অর্থাৎ হার্ট শরীরে রক্ত চলাচল
বা পুষ্টি সরবরাহ নিয়ন্ত্রণ করে। যদি কোনও
কারণে হার্ট সঠিক নিয়ম অর্থাৎ ছন্দে রক্ত পাম্প
করতে না পারে, তবে রক্ত সরবরাহ বিঘ্নিত
হয়ে দেহের যে কোন অঙ্গের এমনকি হার্টের
মাংসপেশিরও ক্ষতিসাধন হতে পারে। এ অবস্থায়
বুকেব্যথা অনুভব হবে, তবে দীর্ঘদিনের
বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিক রোগীর হার্টের
সমস্যায় ব্যথা নাও থাকতে পারে। তাই
ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার
বা নীরব ঘাতক।
বুকের ব্যথা বোঝার উপায়
সাধারণত যে কোনও ধরনের পরিশ্রম
করলে বা সিঁড়ি বেয়ে উপরে উঠলে বা এক্সারসাইজ
করলে বুকে ব্যথা হয়। এ কাজ থেকে বিরত
থাকলে বা পরিশ্রম
কমিয়ে দিলে ব্যথা আস্তে আস্তে কমে যায়- এ
থেকে হার্টের ব্যথা নিশ্চিতভাবে বোঝা যায়।
এ ব্যথায় আক্রান্ত রোগীর মনে হবে যেন দম
আটকে আসছে বা বুকের মধ্যে ভারি ওজন কেউ
দিয়ে চেপে আছে বা বুক চেপে আসছে বা মৃত্যু
আসন্ন। এমন হলে বোঝা যায়, তার একিউট বা হঠাৎ
অ্যাটাক হয়েছে। এ অবস্থায় নিকটস্থ চিকিৎসক
বা হাসপাতালে কিংবা হৃদরোগ বিশেষজ্ঞের
শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়।
ব্যথা বুকের বাম বা ডান যে কোনও
পাশে হতে পারে। অনেকের ধারণা, হার্ট দেহের
বাম পাশে বেশি অংশ থাকে বলে শুধুমাত্র
বামপাশে ব্যথা হলেই তা হার্টের ব্যথা- যা ঠিক
নয়।
এ ব্যথা রেডিয়েট বা ছড়িয়ে যেতে পারে। নিচের
চোয়ালে, ডান বা বাম হাতে বা গলার
কাছে ব্যথা আসতে পারে।
কারও যদি উপরের যে কোনও এক বা একাধিক লক্ষণ
থাকে, তবে মোটামুটি নিশ্চিত হওয়া যায়
তিনি হার্টের সমস্যায় ভুগছেন।
বুকব্যথা মানেই কি হার্টের ব্যথা
বুকব্যথা আরও অনেক কারণে হতে পারে।
মনে রাখবেন, এ ব্যথাগুলোর কোনওটাই
মৃত্যুঝুঁকি বয়ে আনে না। তবে এর যথাযথ
চিকিৎসা প্রয়োজন। যেমন-
• মাংসপেশি ও হাড় থেকে, শ্বাস-প্রশ্বাস
বা ফুসফুসের কোনও কারণে এবং বুকের নিচে পেটের
কোনও কারণে, উঠলে-বসলে, একাত-ওকাত হলে,
নড়াচড়া করলে,
শোয়া থেকে বসা বা বসা থেকে উঠলে যদি ব্যথা হয়,
তবে ধারণা করা যায়,
এটি মাংসপেশি বা হাড়জনিত কোনও ব্যথা।
• শ্বাসের সঙ্গে যদি ব্যথা কম-
বেশি থাকে তবে ফুসফুসের কোনও সমস্যা থেকে এ
ব্যথা হতে পারে।
• পেটে-বুকে জ্বালাপোড়া ভাবের
সঙ্গে ব্যথা কিংবা খাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত
যেমন- খালি বা ভরা পেটে ব্যথা হলে বা বুকের
মাঝখানে জ্বালা থেকে ব্যথা হলে ধরে নেয়া যায়
এটি খাদ্যনালী বা পাকস্থলীজনিত কোনও ব্যথা।
তবে হার্টজনিত ব্যথাই সবচেয়ে মারাত্মক। কারণ
এ থেকে মৃত্যুঝুঁকি থাকে, তাই একে গুরুত্বের
সঙ্গে নিতে হবে।
কারা হার্টের ব্যথায় আক্রান্ত হতে পারে
• যাদের বয়স ৪০-এর ওপর।
• মহিলাদের চেয়ে পুরুষদের সাধারণত হার্টের
সমস্যা বেশি হয়ে থাকে।
• যারা ধূমপায়ী। ধূমপান রক্তনালীর দেয়াল পুরু
করে রক্তনালী চিকন করে দেয়। ফলে রক্ত
সরবরাহে ব্যাঘাত ঘটে।
• যাদের অনিয়ন্ত্রিত বা বেশি মাত্রায়
ডায়াবেটিস আছে।
• যাদের উচ্চরক্তচাপ বা হাইপারটেনশন আছে।
• যাদের রক্তে উচ্চমাত্রায় কলেস্টেরল আছে।
• যারা ব্যায়াম করেন না।
• যারা অলস জীবনযাপনে অভ্যস্ত।
• যাদের ফিজিক্যাল একটিভিটি কম।
তবে এ ফ্যাক্টর বা ফ্যাক্টরগুলো না থাকলেও কারও
হার্টের সমস্যা হতে পারে।
যেভাবে হৃদরোগ শনাক্ত করা হয়
হৃদরোগ বিশেষজ্ঞরা রোগীকে পরীক্ষা করেন
এবং রোগের লক্ষণ ও ইতিহাস জেনে হৃদরোগ নির্ণয়
করে থাকেন। এক্ষেত্রে কিছু পরীক্ষা-নিরীক্ষ
ারও প্রয়োজন হয়ে থাকে। যেমন-
ইসিজি - এটি কোনও সূক্ষ্ম
পরীক্ষা বা কনফারমেটরি টেস্ট নয়।
প্রাথমিকভাবে রোগ নির্ণয়ে ইসিজি সাহায্য
করে।
এক্সারসাইজ টলারেন্স টেস্ট বা ইটিটি - এর
সাহায্যে হার্টের কন্ডিশন বা পারফরমেন্স
ভালোভাবে জানা যায়।
করোনারি এনজিগ্রাম - এর সাহায্যে হার্টের
রক্তনালীগুলো কী অবস্থায় আছে অর্থাৎ
চেপে গেছে কিনা বা ব্ল¬ক
আছে কিনা তা বোঝা যায়।
রক্তনালী বেশি চেপে গেলে বেলুন
করে রিং লাগানো হয়, কোনও কোনও
ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে।
এছাড়া আরও কিছু রুটিন টেস্টের দরকার হয়।
হৃদরোগ কি প্রতিরোধ করা যায়?
হৃদরোগ অনেক ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য। এ জন্য
যা করতে হবে তা হল-
• ধূমপান থেকে বিরত থাকতে হবে।
• উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।
• ডায়াবেটিস পূর্ণমাত্রায়
নিয়ন্ত্রণে রাখতে হবে।
• রক্তের কলেস্টেরলের মান স্বাভাবিক মাত্রায়
রাখতে হবে।
• নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করতে হবে।
হঠাৎ বুকে ব্যথা হলে কী করবেন
প্রথমেই নিশ্চিত হতে হবে, এটি হৃদরোগজনিত
ব্যথা কিনা। এ জন্য হৃদরোগ বিশেষজ্ঞের
সঙ্গে অবশ্যই কনসাল্ট করতে হবে। হার্টের
কারণে ব্যথা হলে রক্ত সরবরাহ বাড়ানোর
ব্যবস্থা করতে হবে। এ জন্য নাইট্রেট জাতীয় ওষুধ
যেমন নাইট্রোগ্লিসারি ন জিহ্বার
নিচে দিলে হার্টে রক্ত সরবরাহ
সাময়িকভাবে বাড়ানো যায়। মনে রাখবেন, হঠাৎ
কারও এ সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই
নাইট্রোগ্লিসারি ন ব্যবহার করা ঠিক হবে না।
অনেকে এ অবস্থায় নিজে থেকে অ্যাসপিরিন
জাতীয় ওষুধ খেয়ে নেন। পেটের সমস্যা থেকে এ
ব্যথা হলে অ্যাসপিরিনে হিতে বিপরীত হবে।
তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিকটস্থ ডাক্তার
বা হাসপাতালে যেতে হবে।
হৃদরোগের চিকিৎসা
এর চিকিৎসায় প্রথমেই প্রতিরোধের উপায়ের
দিকে নজর দিতে হবে।
হার্টডিজিজের রোগীদের দীর্ঘসময়
এমনকি আজীবন এসপিরিন বা ক্লোপেডিগ্রিল
জাতীয় ওষুধ খেতে বলা হয়। এসপিরিনে কারও
কারও এসিডিটির
সমস্যা দেখা দিলে এন্টিআলসারেন্ট ওষুধ
খেতে হয়। এছাড়া হেপারিন জাতীয় ওষুধেরও
প্রয়োজন হতে পারে। এ ওষুধ বাংলাদেশের সর্বত্র
এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত পাওয়া যায়।
এছাড়া অন্যান্য ওষুধের সাহায্যে হৃদরোগের
চিকিৎসা করা হয়।
টাইম ইজ মাসেল
হৃদরোগ চিকিৎসায় একটি বহুল ব্যবহৃত বাক্য আছে,
তা হল টাইম ইজ মাসেল। অর্থাৎ হার্ট অ্যাটাক
হওয়ার পর বা ব্যথা শুরু হওয়ার পর যত
তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া যাবে তত হার্টের
মাংসপেশির নেক্রোসিস বা ক্ষয় হওয়া রোধ
করা যাবে। বলা হয় ৬-১২ ঘণ্টার মধ্যে বিশেষজ্ঞ
ডাক্তার বা বিশেষায়িত
হাসপাতালে রোগীকে নিয়ে যেতে হয়।

Pubg for mobile......
13/02/2019

Pubg for mobile......

  G7 . 7
14/08/2017

G7
. 7

20/07/2017

কার্নেল কি?
সাধারণত কার্নেলের কথা আমরা RAM সোয়াপ করে বাড়ানোর সময় শুনি। যাদের কার্নেল সোয়াপ সাপোর্ট করে তারা রেম বাড়াতে পারে(যদিও তেমন কাজের না) , আবার OTG দিয়ে পেনড্রাইভ চালানোর সময়ও শুনি যে কার্নেল সাপোর্ট করতে হবে।
আসলে কার্নেল যে শুধু এন্ড্রয়েডে থাকে তা নয়, এটি আইফোনের OS (Operating System) , উইন্ডোজ, ম্যাক সব হাই লেভেল OS এই থাকে। আমাদের লাগবে লিনাক্সের কার্নেল যা অ্যান্ড্রয়েড ব্যবহার করে। তাহলে চলেন দেখি এটি কি এবং কি কাজ করে। একজনের মোবাইল থেকে নিয়ে আরেকজনের মোবাইলে ইন্সটল করে ফেলবো নাকি?
কার্নেল হল তা যা সফটওয়ার এবং হার্ডওয়ারের মাঝে ব্রীজ হিসেবে কাজ করে। অর্থাৎ এর মাধ্যমে একটা ইন্সটল করা সফটওয়ার আপনার মোবাইলের হার্ডওয়ারের সাথে যোগাযোগ করে, যা কার্নেল ছাড়া সম্ভব না।
অ্যান্ড্রয়েড লিনাক্সের কার্নেল ব্যবহার করলেও ঠিক একই লিনাক্স-বেইসড কার্নেল টা ব্যবহার করে না। এটাতে অ্যান্ড্রয়েডের জন্য নির্দিষ্ট করে কোড লিখতে হয়েছে এবং তা করেছে গুগলের অ্যান্ড্রয়েড কার্নেল মেন্টেইনাররা। এছাড়াও যারা মোবাইল বানায় (তাদের বলে OEM – Original Equipment Manufacturer) তাদেরও একই কাজ করতে হয় কারণ ভিন্ন ভিন্ন কার্নেলের ভার্সনের জন্য তাদের ডিভাইসের হার্ডওয়ার driver আপডেট করতে হয়। এজন্যই এন্ড্রয়েডের নতুন ভার্সনগুলো পুরানো ভার্সনের জন্য পোর্ট করতে ডেভেলপার এবং হ্যাকারদের অনেক সময় লাগে, কারণ প্রতিটা জিনিসের ড্রাইভার অনুসারে কার্নেল বানানো অনেক কষ্টসাধ্য ব্যাপার।
যেসব ড্রাইভার জিঞ্জারব্রেড কার্নেল ওয়ালা মোবাইলে কাজ করে সেগুলো ICS ওয়ালা মোবাইলে ঠিকমত কাজই করবে না, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কার্নেলের মুল ফাংশন হচ্ছে হার্ডওয়ারকে নিয়ন্ত্রন করা যেমনঃ ডিসপ্লে, প্রসেসর, রেম, রম সহ সব হার্ডওয়ার। যাক, কার্নেলের মুল কাজ এতক্ষণে জানা গেল তাহলে।
যখন সফটওয়ারকে একটা কাজ হার্ডওয়ার দিয়ে করাতে হয় (যেমনঃ ছবি তুলা) তখন সফটওয়ার টা কার্নেলকে রিকোয়েস্ট পাঠায়, বলে প্লিজ কার্নেল ভাই এইটা ছবি তুলে দাও না। তখন কার্নেল ক্যামেরার হার্ডওয়ারকে বলে যে ওই, একটা ছবি তুলে দে তো। ক্যামেরা ছবি তুলে কার্নেলকে দেয়। কার্নেল তখন সফটওয়ারকে বলে এই ল তোর ছবি। তখন ক্যামেরা অ্যাপ(সফটওয়ার) কার্নেল থেকে পাওয়া ছবি আমাদের দেখায়।এভাবে ব্রাইটনেস এডজাস্ট হতে শুরু করে, ভলিউল বাড়ানো কমানো, কাউকে কল করা, এমনকি ডিসপ্লেতে কোন জিনিস কেমনে দেখ

20/07/2017

আজকে একটি অফার বিষয়ক পোস্ট নিয়ে
আপনাদের মাঝে হাজির হয়েছি। পোস্টটি হলো
রবি ইন্টারনেট অফার নিয়ে। মাত্র ৬ টাকা দিয়ে
রবিতে আপনি ১ জিবি ডাটা নিতে পারবেন। যার
মেয়াদ পুরো ৩০ দিন। তবে একটা দিক কম আছে,
সেটা হলো যা ব্যবহার করতে পারবেন রাত ১২টা
থেকে দিনের ১২টা পর্যন্ত। তবে প্রত্যেক মাসেই
আপনি এই অফারটি নিতে পারবেন। আমি এই পর্যন্ত
৩ বার নিয়েছি। আজকেও মাত্র ৬ টাকা দিয়ে ১
জিবি নিয়েছি। তো মাত্র ৬ টাকায় ১ জিবি
ইন্টারনেট ডাটা নিতে আপনার মোবাইলের ডায়াল
অপশনে গিয়ে টাইপ করুন – *৮৬৬৬*০৬০ #। অবশ্যই
আপনার সিমে ৮ টাকার মত রাখতে হবে। অফারটি
নিলে এসডি, ভ্যাট এবং এসসি সহ ৭.৩১ টাকা
কাটবে। তো আরকি এখনি দেরি না করে এই
অফারটি নিয়ে নিন।
বিঃ দ্রঃ হয়তো সব সিমে নাও হতে পারে। চেষ্টা
করে দেখতে পারেন আপনার সিমে হয় কিনা। তবে
যারা রবি সিমে বেশি ইন্টারনেট নেননাই এর আগে।
তারা অবশ্যই পেতে পারেন।p পেইজে লাইক কমেন্ট + সেয়ার করুন

05/05/2017

টিভিতে একটা নিউজ দেখে সত্যি
চোখ ভিজে গেলো
কিশোরগঞ্জে একটা স্কুলে আজকে সব
ছাত্র/ছাত্রীরা জাতীয় সংগীত
গাইবার মত সারি বেঁধে স্কুল মাঠে
দাড়িয়ে ছিল
স্যার ম্যাডামরা ২য় তলায় দাড়িয়ে
ছিল
__
স্কুলের প্রধান শিক্ষিকার হাতে ছিল
SSC পরীক্ষার রেজাল্ট..
ম্যাডাম রেজাল্টটা জানাতে গিয়ে
কান্নায় ভেঙে পড়েন।
মনে হচ্ছিল হাজার বছরের সব কষ্ট উনার
বুকের ভেতরে.... স্বজন হারানোর
বেদনার মত ছিল___
___
উনি কান্না জর্জরিত কণ্ঠে জানালেন
উনার স্কুল থেকে এই বছর শুধু একটা
মেয়েই A+ পেয়েছে, সে হলো
শারমিন।
সে শধু A+ ই নয় " সেই মেয়েটি Golden A+
পেয়েছে।
কিন্তু...
যে আজকে স্কুলের এই সুনাম বয়ে
এনেছে
সেই হতভাগি আর এই দুনিয়াতে নেই
_
স্কুল বন্ধ থাকার কারনে অনেকেই
জানতে পারেনি
মেয়েটি গত ১লা মে গঞ্জ থেকে
অটো দিয়ে বাসায় আসার পথে
# রোড_এক্সিডেন্ট এ মারা যায়।
_____
এই কথা বলার সময় মনে হচ্ছিল, মেয়েটি
উনার ছাত্রী নয়,
যেন # নিজের_মেয়ের মৃত্যুর কথা
বলতেছে।
দেখলাম সারি বেধে দাড়ানো
প্রতিটা ছেলে মেয়ের
# চোখ_ভিজে_গেলো
গাল বেয়ে পানি পরতে লাগলো,
অনেকে দাঁড়ানো থেকে মাথায় হাত
দিয়ে বসে পড়েছে...
সবাই হাউ মাউ করে কান্না শুরু করে
দিলো..
_
নিজেরা A+ পায় নাই, সেই দু:খে নয়,
স্কুলের সব চেয়ে # বড়_সম্পদটাই হারিয়ে
ফেলেছে,
হারিয়ে ফেলেছে নিজের সাথের
বন্ধু কে, সহপাঠি কে..... খেলার সাথী
কে...
হারিয়ে ফেলেছে এক মেধাবী
ছাত্রী কে,
যার বাবা কিনা # গুদারা_ঘাটের_মা
ঝি
নাই বাড়িতে পড়ার টেবিল
নাই ভালো স্যার এর কাছে পড়ার
সামর্থ্য
সেই ১ কি.মি. দূর থেকে হেটে আসতো
স্কুলে
যে কিনা মাজে মধ্যে # ফেরিঘাটে
পানি বিক্রি করেও JSC তে A+
পেয়েছিল
____
যেটা ছিল সেই নতুন স্কুলের প্রথম
কারো A+ পাওয়া
যার জন্য এই স্কুলের নামের পাশে
বসাতে পেরেছিল, A+ সহ ১০০% পাশ
_
ঠিক তেমনি আজ SSC তে কেউ পায়নি,
কিন্তু যে পেয়েছে সে আজ
# না_ফেরার_দেশে
এই কথা গুলা যখন ম্যাডাম
# আবেগ_আপ্লুত হয়ে বলছিল,
জানি না কিভাবে যেন
# চোখের_পানি ধরে রাখতে পারি
নাই।
চোখ দিয়ে নোনা পানি বেড়িয়ে
আসলো
__
কত কষ্টে সে লেখা পড়া করছে, ভাবা
যায়?????
জাতী আসলেই একটা রিয়েল মেধাবী
ছাত্রী কে হারালো......

28/04/2017

বড় বোকামিগুলি বুদ্ধিমান মানুষরাই
করে।
---হুমায়ুন আহমেদ

27/02/2017

ন্ধু সে নয়,যে তোমাকে Gift দেয়।
:
বন্ধু হলো সে,
যে তোমার টি-শার্ট টি নিয়ে আর ফেরত
দেয় না।
:
ভালবেসে রেখে দেয়।
:
বন্ধু সে নয়,যে তোমাকে Invite করে।
:
বন্ধু হলো সে,
:
যে তোমার বাড়িতে এসে বলবে,
"কি রান্না হয়েছে,খেতে দে"।
:
বন্ধু সে নয়,
:
যে তোমাকে Phone করে দেখা করতে
বলবে।
:
বন্ধু হলো সে,
:
যে তোমার বাসার সামনে এসে বলবে,
"দোস্ত কইরে তুই"?
:
বন্ধু সে নয়,
:
যে তোমার বিপদের খবর শুনে ঘরে বসে
থাকবে।
:
বন্ধু হলো সে,
:
যে তোমার বিপদে তোমার পাশে এসে
দাড়িয়ে বলবে,
:
"চিন্ত করিস না দোস্ত,আমি আছি তো"।
:
বন্ধু সে নয়,যে অন্যের কথা শুনে তোমাকে
সন্দেহ করবে।
:
বন্ধু হলো সে,
:
যে তোমার উপর সন্দেহ করা তো দূরের কথা
কেউ তোমার নামে কিছু বললে,
সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে।
:
বন্ধু সে নয়,
:
যে তোমার মৃত্যুর পর তোমাকে ভুলে যাবে।
:
বন্ধু হলো সে,
যে তোমার মৃত্যুর পর তোমার কবরের পাশে
গিয়ে কাঁদবে এবং বলবে,
:
:
"এইনে তোর 'টি- শার্ট',
আর
ফিরিয়ে দে আমার বন্ধুত্ব"
:
হবে কি এ রকম বন্ধু?
:
যদি হতে চাও বন্ধু হতে পারো। :
:
:
অপেক্ষায় আছি...........

31/12/2016
30/12/2016

[ Android স্মাটফোন এর ভাইরাস থেকে মুক্তির উপায় ]

Android মোবাইলের জন্য ভাইরাস খুবই বিপজ্জনক । অনেক দরকারি ডাটা নষ্ট হয়ে যায় ভাইরাসের কারনে । মোবাইল কে ভাইরাস মুক্ত রাখতে যা যা করণীয় -------

১-- সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দামী এবং ভাল ব্র্যান্ডের মেমোরী কার্ড ব্যাবহার করা ৷ তাইলেই অর্ধেক কাজ শেষ ।

২-- একটি ভাল antivirus software ব্যাবহার করা ৷

৩-- কখনই না চেক করে অন্য মোবাইলের মেমোরী কার্ড ব্যাবহার করবেন না ৷

৪-- পারতপক্ষে চাইনীজ মোবাইল থেকে ফাইল নিবেন না ৷ তবে, Symphony, Walton এগুলোর প্রটেকশন সিস্টেম এখন উন্নত । তাই বেশি সমস্যা হবে না ।

৫-- একই মোবাইলে কখনই Change করে করে দুই মেমোরী কার্ড ব্যাবহার করবেন না ৷

Erokom aro post pete din: facebook.com/1.iTech

৬-- Android মোবাইলের নিজস্ব স্টোর থেকে গেমস অথবা সফ্টওয়্যার ডাউনলোড করুন ৷

৭-- ব্যাবহার করেন না এ ধরনের ফাইল মেমোরী কার্ডে রাখবেন না ৷

৮-- মাসে একবার হলেও কম্পিউটারের সাহায্যে ভাল আপডেটেড antivirus software দিয়ে মেমোরী কার্ড স্ক্যান করুন ৷

৯-- সপ্তাহে একবার মেমোরী কার্ডের Disc Defragment করুন ৷

১০-- আজেবাজে website এ প্রবেশ করবেন না ৷ মোবাইল এর প্রোটেকশন সিস্টেম অন রাখলেই এই ধরনের সাইটে প্রবেশ করবে না ৷

পোস্টটি সবারই কাজে আসবে আশা করি ।

পোস্টি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ৷ "ধন্যবাদ সবাইকে"
[ Credit: Android Smartphone Bangladesh ]

Address

Gazipur
Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Android Tips & Fb Tricks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Android Tips & Fb Tricks:

Share