29/05/2024
আসসালামু আলাইকুম,
শুরু হতে যাচ্ছে CodeWars Hackathon 1.0
আগামী ৮/৬/২০২৪ তারিখ হতে ১৫/৬/২০২৪ তারিখ পর্যন্ত ৭ দিনব্যাপী চলবে আমাদের এই ভার্চুয়াল হ্যাকাথন। বিজয়ী দলে জন্য থাকছে প্রাইজমানি।
১ম পুরস্কার – ৭,০০০ টাকা
২য় পুরস্কার – ৩,০০০ টাকা
হ্যাকাথনে যা করতে হবে:
উক্ত ৭ দিনের হ্যাকাথনে অংশগ্রহণকারী দলসমূহ বাংলাদেশের বর্তমান যেকোনো একটি সমস্যা সমাধানের জন্য একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করবে। তা হতে পারে কোনো ওয়েব কিংবা মোবাইল অ্যাপ, থাকতে পারে এআই ফিচার। কিংবা হতে পারে কোনো কনসোল অ্যাপ্লিকেশন বা কোনো আরডুইনো প্রজেক্ট। যেকোনো ধরনের প্রোগ্রাম যেখানে ইঞ্জিনিয়ারিং দক্ষতা কাজে লাগানো হবে। যেকোনো ফ্রেমওয়ার্ক কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে। যেমন:
c programming, C++, Java, Machine learning , Deep learning , Data Science , Full stack web development , python, JavaScript, android application etc....
যেভাবে অংশগ্রহণ করবেন:
সর্বোচ্চ ৪ জন সদস্য নিয়ে দল তৈরি করা যাবে এবং ৪/৬/২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ৩৫০ টাকা ফি জমা দিয়ে লিংকে দেওয়া ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন করার পর দলসমূহকে প্রাইভেট চ্যাট গ্রুপে অ্যাক্সেস দেওয়া হবে এবং সেখানে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে।
হ্যাকাথন চলাকালীন এবং ফাইনাল প্রজেক্ট সাবমিশনের সময় অংশগ্রহণকারী দলসমূহ তাদের কোড GitHub-এ আপলোড করবে এবং তাদের প্রজেক্ট নিয়ে সর্বোচ্চ ৪ মিনিটের (২৪০ সেকেন্ড) একটি ভিডিও তৈরি করে YouTube-এ আপলোড করবে।
ভিডিওতে যেসকল জিনিস থাকবে:
১. দলের সদস্যদের পরিচিতি
২. নির্বাচিত সমস্যা
৩. তাদের সমাধান
৪. সমাধানটি কীভাবে প্রভাব ফেলবে
৫. সমাধানটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
হ্যাকাথন সময়কাল শেষ হলে বিচারক প্যানেল উক্ত প্রেজেন্টেশন ভিডিও এবং কোড দেখে বিজয়ীদের নির্বাচন করবেন। অংশগ্রহণকারীরা হ্যাকাথনের সাথে সামঞ্জস্যপূর্ণ তাদের পূর্বের যেকোনো প্রজেক্ট সাবমিট করতে পারবেন। তবে কোনো টিমের সদস্য অনৈতিক পন্থা অবলম্বন করলে হ্যাকাথন থেকে টিমটি বাতিল বলে গণ্য হবে।
বিঃদ্রঃ ফর্মে উল্লেখিত বিকাশ নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া থেকে বিরত থাকবেন।
Registration: https://forms.gle/YrdHZ8QA2TGT99LK8