Tech for Future

Tech for Future Tech for Future delivers the latest tech news, trends, and breakthroughs shaping tomorrow’s world.

হোয়াটসঅ্যাপে সদস্যদের নাম ছাড়াই গ্রুপ তৈরি করা যাবেপরিবারের সদস্য, বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে সহজে যোগাযোগের জন্...
08/05/2025

হোয়াটসঅ্যাপে সদস্যদের নাম ছাড়াই গ্রুপ তৈরি করা যাবে

পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে সহজে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করেন অনেকেই। বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করতে কমপক্ষে একজন সদস্যের নাম যুক্ত করা বাধ্যতামূলক। তবে এই বাধ্যবাধকতা তুলে নিতে যাচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। শিগগিরই হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন একটি সুবিধা, যার মাধ্যমে সদস্যের নাম যুক্ত না করেই গ্রুপ তৈরি করা যাবে।

নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে একাই একটি গ্রুপ খুলতে পারবেন। পরে প্রয়োজন অনুযায়ী ইনভাইট লিংক শেয়ার করে গ্রুপটিতে সদস্য যুক্ত করা যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে সুবিধাটির কার্যক্রম পরখ করা হচ্ছে। শিগগিরই সুবিধাটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হতে পারে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ২.২৫.১৪.১২ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। সুবিধাটির মাধ্যমে কোনো সদস্যের নাম যুক্ত ছাড়াই গ্রুপ তৈরি করা যাচ্ছে। পরে গ্রুপ লিংক পাঠিয়ে বা ম্যানুয়াল পদ্ধতিতে অন্যদের আমন্ত্রণ জানিয়ে গ্রুপের সদস্যসংখ্যা বাড়ানো সম্ভব।

দেশের বাজারে এসেছে শাওমির দুটি স্মার্ট ওয়াচ। শাওমি রেডমি ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ৫ লাইট। শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্ট...
05/02/2025

দেশের বাজারে এসেছে শাওমির দুটি স্মার্ট ওয়াচ। শাওমি রেডমি ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ৫ লাইট। শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ এবং শাওমি রেডমি ওয়াচ ৫ লাইট বাংলাদেশের শাওমির অনুমোদিত রিটেইল স্টোর গুলোতে পাওয়া যাবে।

বাংলাদেশের বাজারে উন্মুক্ত হলো শাওমির নতুন ডিভাইস শাওমি রেডমি নোট ১৪। অফিসিয়াল ভাবে দাম নির্ধারণ করা হয়েছে ৬/১২৮ জিবি ২৩...
14/01/2025

বাংলাদেশের বাজারে উন্মুক্ত হলো শাওমির নতুন ডিভাইস শাওমি রেডমি নোট ১৪। অফিসিয়াল ভাবে দাম নির্ধারণ করা হয়েছে ৬/১২৮ জিবি ২৩৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ২৬৯৯৯ টাকা।

লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এবং গ্লোবাল টেকনোলজি জায়ান্ট, শাওম...
05/01/2025

লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এবং গ্লোবাল টেকনোলজি জায়ান্ট, শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন । এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে শাওমির পথচলায় এক নতুন যুগের সূচনা হলো।

২০২৪ সালে বাংলাদেশে ভিভো’র সর্বাধিক বিক্রিত ফোন কোনটি?চীনের বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারেও বেশ সুপ...
30/12/2024

২০২৪ সালে বাংলাদেশে ভিভো’র সর্বাধিক বিক্রিত ফোন কোনটি?

চীনের বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের বাজারেও বেশ সুপরিচিত এক নাম। ২০২৪ সালে দেশের বাজারে ভিভো বেশ কয়েকটি আকর্ষণীয় ফোন নিয়ে আসে। স্মার্টফোনপ্রেমীদের কাছে ফোনগুলোর বেশ চাহিদা ছিল। তবে এর মধ্যে সবচেয়ে বেশ বিক্রি হয়েছে যে মডেলটি সেটি 𝐕𝐢𝐯𝐨 𝐕𝟒𝟎 𝟓𝐆। চাহিদার দিক থেকে অন্য সব মডেলকে ছাপিয়ে গেছে ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোনটি। 𝐕𝐢𝐯𝐨 𝐕𝟒𝟎 𝟓𝐆 স্মার্টফোনটির সাফল্য সম্পর্কে ভিভো’র কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ‘ভিভো ইউজাররা জাইস-এর প্রফেশনাল লেভেলের সিনেমাটিক আউটপুটকে দারুণভাবে পছন্দ করছেন। কন্টেন্ট ক্রিয়েশনে এই আউটপুট ব্যবহার করে তারা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করছেন। এই বিশেষ ফিচার এর কারণে মডেলটি দেশের বাজারে এই বছর ব্যাপক ও সর্বাধিক সাড়া ফেলেছে।’

বর্তমান যুগে স্মার্টফোন হলো আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। কাজ, বিনোদন, সামাজিক যোগাযোগসহ প্রায় সবকিছুতেই ফোন...
29/12/2024

বর্তমান যুগে স্মার্টফোন হলো আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। কাজ, বিনোদন, সামাজিক যোগাযোগসহ প্রায় সবকিছুতেই ফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। তবে ফোন কেনার ক্ষেত্রে বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ৩০০০০ টাকার মধ্যে একটি ভালো ফোন খুঁজে পাওয়া কিছুটা চ্যালেঞ্জিং। প্রথমত বাজারে অসংখ্য মডেল এবং ব্র্যান্ড দ্বিতীয়ত বাড়তি দাম।

এই পোস্টে আমরা ২০২৫ সালের জন্য ৩০০০০ টাকার মধ্যে বাজারের সেরা ফোনগুলোর তালিকা করেছি। ক্যামেরার মান, পারফরম্যান্স, ব্যাটারি লাইফ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারসমূহ বিবেচনায় রেখে আমরা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করব। যদি আপনি এই বাজেটে একটি পারফেক্ট স্মার্টফোন খুঁজছেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য।

৩০,০০০ টাকার মধ্যে ভালো ফোনের তালিকাঃ

𝟏 - 𝐆𝐚𝐥𝐚𝐱𝐲 𝐀𝟑𝟓 𝟓𝐆
𝟐 - 𝐑𝐞𝐝𝐦𝐢 𝐍𝐨𝐭𝐞 𝟏𝟑 𝐏𝐫𝐨 𝟓𝐆
𝟑 - 𝐆𝐚𝐥𝐚𝐱𝐲 𝐌𝟑𝟓 𝟓𝐆
𝟒 - 𝐌𝐨𝐭𝐨𝐫𝐨𝐥𝐚 𝐌𝐨𝐭𝐨 𝐆𝟖𝟓 𝟓𝐆
𝟓 - 𝐢𝐐𝐎𝐎 𝐙𝟗𝐒 𝟓𝐆

𝟏 - 𝐆𝐚𝐥𝐚𝐱𝐲 𝐀𝟑𝟓 𝟓𝐆

Samsung Galaxy A35 5G হলো ৩০,০০০ টাকার মধ্যে একটি দারুণ স্মার্টফোন। এটি স্যামসাং-এর Galaxy A সিরিজের একটি নতুন সংযোজন, যা আপনার মাঝারি বাজেটে অসাধারণ অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম।

ফোনটির ৬.৬ ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে কেবল রঙে নয়, উজ্জ্বলতার দিক থেকেও প্রশংসনীয়। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিং এবং গেমিংয়ের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। ডিসপ্লের মধ্যে রয়েছে একটি ছোট পাঞ্চ-হোল ক্যামেরা, যা ফোনটিকে প্রিমিয়াম লুক দেয়।

Galaxy A35 5G ফোনটি Exynos 1380 চিপসেট দ্বারা তৈরি। মাল্টিটাস্কিং, গেমিং, বা ভারী অ্যাপ ব্যবহার করার সময় ফোনটি কোনো ধরনের ল্যাগ করে না। Galaxy A35 5G তিনটি ভেরিয়েন্টে স্টোরেজ স্পেস অফার করেঃ

6/128GB
8/128GB
8/256GB
এছাড়াও মেমরি বাড়ানোর জন্য একটি মাইক্রোএসডি কার্ড স্লটও ব্যবহারেরও সুযোগ রয়েছে।

𝟐 - 𝐑𝐞𝐝𝐦𝐢 𝐍𝐨𝐭𝐞 𝟏𝟑 𝐏𝐫𝐨 𝟓𝐆

Redmi Note 13 Pro 5G হলো Xiaomi-এর একটি দুর্দান্ত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এটি অসাধারণ ক্যামেরা সেটআপের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা কম বাজেটে উন্নত সব ফিচারের অভিজ্ঞতা পেতে চান, তাদের জন্য Redmi Note 13 Pro 5G-কে একটি আদর্শ একটি ডিভাইস হিসেবে ধরা যায়।

প্রথমত Redmi Note 13 Pro 5G একটি প্রিমিয়াম ডিজাইনে এসেছে যা প্রথম দর্শনেই নজর কাড়ে। পাশাপাশি ফোনটির ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে FHD+ রেজোলিউশনে ভিজ্যুয়াল কনটেন্টকে প্রাণবন্ত করে তোলে। ডিসপ্লেটির ১২০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে বাড়িয়ে দেয়। এটিতে Gorilla Glass 5 সুরক্ষা থাকায় স্ক্রিনটি টেকসই এবং স্ক্র্যাচ প্রতিরোধী।

Redmi Note 13 Pro 5G ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট দ্বারা চালিত, যা অত্যন্ত শক্তিশালী। ফোনটির র‍্যাম ৮ জিবি থেকে ১৬ জিবি পর্যন্ত ভেরিয়েন্টে পাওয়া যাবে। এছাড়াও ফোনের সাথে ১২৮, ২৫৬ ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ তো থাকছেই। ভারী গেমিং, মাল্টিটাস্কিং বা বড় ফাইল সংরক্ষণসহ সবকিছুই এই ফোনে সহজ।

ফোনটির প্রধান আকর্ষণ এর ক্যামেরা। Redmi Note 13 Pro 5G-তে রয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, যা স্পষ্ট এবং ডিটেলসহ ছবি তুলতে সক্ষম। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এতে ভিডিও হবে সম্পূর্ন 4K তে। সেলফি এবং ভিডিও কলের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা আপনাকে চমৎকার ছবি তোলার অভিজ্ঞতা দিবে।

𝟑 - 𝐆𝐚𝐥𝐚𝐱𝐲 𝐌𝟑𝟓 𝟓𝐆

Galaxy M35 5G বাজেটের মধ্যে স্যামসাং-এর আরেকটি অসাধারণ সংযোজন। এটি হলো স্যামসাং-এর M সিরিজের একটি নতুন স্মার্টফোন, যা ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। স্যামসাং-এর নির্ভরযোগ্য ব্র্যান্ড ভ্যালু এবং আধুনিক ফিচারের সমন্বয়ে এই ফোনটি যারা বাজেটের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য সেরা চয়েজ।

Galaxy M35 5G-এর ডিজাইন সিম্পল কিন্তু স্টাইলিশ। ফোনটিতে ৬.৬ ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটিতে Gorilla Glass ব্যবহার করা হয়েছে। ফোনটি Exynos 1280 চিপসেট দ্বারা চালিত, যা স্যামসাং এর একটি শক্তিশালী প্রসেসর হিসেবে খ্যাত। মাল্টিটাস্কিং, গেমিং, এবং ভারী অ্যাপ ব্যবহার করার সময় ফোনটি মসৃণ ও হ্যাংবিহীন অভিজ্ঞতা প্রদান করে। Galaxy M35 5G-এ বর্তমানে ৬ জিবি অথবা ৮ জিবি RAM এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প রয়েছে। এছাড়া এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।

Galaxy M35 5G ফোনের ক্যামেরা সেটআপঅ অসাধারণ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ক্যামেরাগুলো দিয়ে ডেলাইট এবং লো-লাইট উভয় অবস্থাতেই স্পষ্ট এবং প্রাণবন্ত ছবি তোলা যায়। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যা সেলফিতে সেরা ছবি দিবে।

𝟒 - 𝐌𝐨𝐭𝐨𝐫𝐨𝐥𝐚 𝐌𝐨𝐭𝐨 𝐆𝟖𝟓 𝟓𝐆

Motorola Moto G85 5G কে বাজেটের মধ্যে ফিচার-প্যাকড স্মার্টফোন বলা যেতে পারে। এটি এমন একটি ডিভাইস, যাতে রয়েছে কার্যক্ষমতা, স্টাইল এবং আধুনিক ফিচারের মেলবন্ধন। ৩০,০০০ টাকার মধ্যে পাওয়া এই ফোনটি তাদের জন্য সেরা, যারা সত্যিকার অর্থেই একটি আধুনিক ফিচারসহ নির্ভরযোগ্য ও পাওয়ারফুল পারফরমেন্স সমৃদ্ধ স্মার্টফোন খুজছেন।

Moto G85 5G ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী বিল্ড কোয়ালিটির সমন্বয়ে তৈরি। ফোনটির পিছনের মেটালিক ফিনিশ এবং স্লিম ডিজাইন প্রথম দর্শনেই নজর কাড়ে। এর ৬.৬৭ ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরো মসৃণ করে।

Ram ও Storage এর দিক থেকে Moto G85 5G- এ রয়েছে তিনটি ভেরিয়েন্টঃ

128GB 8GB RAM
256GB 8GB RAM
256GB 12GB RAM
এছাড়াও, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm SM6375 Snapdragon 6s Gen 3 (6 nm) এর অত্যন্ত শক্তিশালী চিপসেট।

Moto G85 5G ক্যামেরার ক্ষেত্রেও কম যায় না। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। ক্যামেরাগুলো ডেলাইট এবং লো-লাইট উভয় অবস্থাতেই স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তুলতে পারে। সেলফি প্রেমীদের জন্য এতে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

𝟓 - 𝐢𝐐𝐎𝐎 𝐙𝟗𝐒 𝟓𝐆

QOO Z9S 5G পারফরম্যান্স ও স্টাইলের অসাধারণ সংমিশ্রণ। ৩০,০০০ টাকার বাজেটে জনকপ্রিয় VIVO ব্যান্ডের এই ফোনটিকেও একটি প্রিমিয়াম ফিচার-প্যাকড স্মার্টফোন বলা চলে। শক্তিশালী পারফরম্যান্স, চমৎকার ক্যামেরা এবং দ্রুত চার্জিংয়ের সুবিধা নিয়ে এটি বাজারে একটি অন্যতম সেরা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন।

iQOO Z9S 5G-এর ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। ফোনটি স্লিম এবং মসৃণ হওয়ায় এটি দীর্ঘসময় ব্যবহারেও উপযোগী। এর ৬.৭৭ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা গেমিং, স্ক্রলিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে করে তোলে আরও প্রাণবন্ত। এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্ট করে, যা কালার ও কনট্রাস্টকে আরো ডিটেইলে তুলে ধরে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 778G+ প্রসেসর যা একটি শক্তিশালী প্রসেসর হিসেবে ক্ষ্যাত। মাল্টিটাস্কিং, হাই-এন্ড গেমিং বা ভারী অ্যাপ ব্যবহার, সবকিছুতেই ফোনটি দারুণ পারফরম্যান্স প্রদান করে। RAM ও স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে এটিতেও থাকছে তিনটি ভিন্নতাঃ

128GB 8GB RAM
256GB 8GB RAM
256GB 12GB RAM

QOO Z9S 5G ফোনটির ক্যামেরা সেটআপও দারুণ। iQOO Z9S 5G- এ ব্যবহৃত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামের স্পষ্ট এবং ঝকঝকে ছবি তুলতে সক্ষম। পাশাপাশি সেলফির জন্য এর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনার চমৎকার ছবি তুলতে সহায়ক হবে।

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি।।
26/12/2024

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেলো শাওমি।।

Xiaomi MK71 Pro: Xiaomi’s Upcoming Mechanical Keyboard!
15/12/2024

Xiaomi MK71 Pro: Xiaomi’s Upcoming Mechanical Keyboard!

দুই বছর পার করল চ্যাটজিপিটি।
09/12/2024

দুই বছর পার করল চ্যাটজিপিটি।

১০ দিনে ১ মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড করলো REDMI K80 সিরিজ।সূত্রঃ শাওমি টাইমস
09/12/2024

১০ দিনে ১ মিলিয়ন ইউনিট বিক্রির রেকর্ড করলো REDMI K80 সিরিজ।
সূত্রঃ শাওমি টাইমস

শাওমি SU7 Ultra আসছে ২০২৫ সালের মার্চ মাসে।
09/12/2024

শাওমি SU7 Ultra আসছে ২০২৫ সালের মার্চ মাসে।

Address

Gulshan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech for Future posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share