18/02/2025
"ইলেক্ট্রো ক্রিপ্টো কারেন্সি প্রতি অগাত বিশ্বাস তাদের জন্য""
হ্যাতে কামডা করলো কী?
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই, গতকাল সকালে তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে LIBRA নামক নতুন একটা ক্রিপ্টো কারেন্সির পক্ষে প্রচারণা চালান। তিনি বলেন যে আর্জেন্টিনার বর্তমান অর্থনৈতিক সংকটে এই নতুন ক্রিপ্টো কারেন্সি দেশের মানুষের জন্য সরকারের পক্ষ থেকে একটা নতুন সুযোগ।
তার এই ঘোষণার পর লাখ লাখ মানুষ হুমড়ি খেয়ে কিনতে লাগে এই কারেন্সি। দাম বাড়ে হু হু করে। সাড়ে চার বিলিয়ন ডলারের সমপরিমাণ মূল্যের ক্রিপ্ট কারেন্সি বিক্রি হয় মাত্র ৪ ঘণ্টায়।
চার ঘণ্টা পরে প্রেসিডেন্ট নতুন আরেকটা পোস্ট করে জানান যে তিনি আসলে ভুল করে আগের পোস্টটা করেছেন। ওই ক্রিপ্ট কারেন্সির বাস্তবতা /স্বচ্ছতা নিয়ে সরকারের সন্দেহ আছে।
ব্যস সাথে সাথে দামে ধ্বস। লাখ লাখ মানুষের কোটি কোটি টাকা মুহূর্তেই গচ্চা!
এখন মানুষ বলাবলি করছে প্রেসিডেন্ট ধোঁকাবাজি করে মানুষের কাছ থেকে টাকা কামিয়েছেন।