03/07/2025
কুড়িগ্রাম ডিসি অফিস নিয়োগ ২০২৫ সার্কুলার
বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি চাকরির খবর আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি এবং সকল প্রকার চাকরির খবর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি। এই পোস্টের মাধ্যমে কুড়িগ্রাম ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চাকরির বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী হন তাহলে পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে দেখতে পারেন। জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম চাকরির বিজ্ঞপ্তি এ উল্লিখিত শূন্যপদ সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
চাকরির সংক্ষিপ্ত তথ্যঃ জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের www.kurigram.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ০১ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। কুড়িগ্রাম ডিসি অফিসের শূন্য পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৬ ক্যাটাগরির পদে মোট ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির আবেদনের প্রক্রিয়াটি শুরু হয়েছে , আবেদন করা যাবে ৩১ জুলাই ২০২৫ বিকাল ৫:০০ টা পর্যন্ত। কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চাকরিতে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্রে উল্লেখিত তথ্য দিয়ে আবেদন ফরম পূরন করে প্রার্থীকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির পদ সমূহ:
১। ড্রাফটসম্যান -০১ জন।
২। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক -২১ জন।
৩। নাজির কাম-ক্যাশিয়ার -০৪ জন।
৪। ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী -০৯ জন।
৫। সার্টিফিকেট পেশকার -০২ জন।
৬। সার্টিফিকেট সহকারী -০৪ জন।
কুড়িগ্রাম ডিসি অফিস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
কুড়িগ্রাম ডিসি অফিস নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা বাছাই কমিটি, কুড়িগ্রাম বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না ।
আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ৩১ জুলাই ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।