Android tips and tricks

Android tips and tricks we will try to help you from all site. so just stay with us.we need some admins so inbox us if u inte

 #টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়! ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম।৯...
27/07/2025

#টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়!

১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে EPI-এর অধীনে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ১ ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে — একদম বিনামূল্যে!

অন্তর্ভুক্ত থাকছে –
প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা।

টাইফয়েড টিকা কেন জরুরি?
টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।

টিকা নিতে যা দরকার:
১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ
(না থাকলে এখনই করে ফেলুন)
ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান
সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: ,
https://vaxepi.gov.bd

আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।
শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।
মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।

যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
১️. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
২️. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন

সঠিক তথ্য জেনে, সময়মতো প্রস্তুতি নিন।
আমাদের শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য একসাথে এগিয়ে আসুন।

Big congress
20/07/2025

Big congress

বিশ্বের দ্বিতীয় ধনী দেশ আজ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ✅একটি সময় ছিল, যখন মাত্র ২১ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপরাষ্ট্র না...
20/07/2025

বিশ্বের দ্বিতীয় ধনী দেশ আজ দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ✅

একটি সময় ছিল, যখন মাত্র ২১ বর্গকিলোমিটারের ছোট্ট দ্বীপরাষ্ট্র নাওরু মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী দেশ। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ তখন ধন-ঐশ্বর্যে ভাসছিল। অথচ আজ—নাওরু বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি, যা আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল।

এই পতনের গল্প শুধু অর্থনীতির নয়, বরং এক জাতির আশা, ভুল সিদ্ধান্ত, এবং অদূরদর্শিতার জ্বলন্ত পাঠ।

স্বর্ণযুগের পেছনে ছিল "সোনার খনি"—ফসফেট

নাওরুর অর্থনৈতিক সাফল্যের পেছনে ছিল একটি প্রাকৃতিক সম্পদ: ফসফেট। এটি মূলত সামুদ্রিক পাখির শতাব্দীর পর শতাব্দী ধরে জমা হওয়া বিষ্ঠা থেকে তৈরি একধরনের খনিজ সার, যা চাষাবাদের জন্য অত্যন্ত কার্যকর ও দামি।

১৮০০-এর দশকের শেষ দিকে ব্রিটিশ ও অস্ট্রেলীয় খনন কোম্পানিগুলো নাওরুর ফসফেট উত্তোলন শুরু করে। কিন্তু প্রকৃত অর্থে সমৃদ্ধি আসে ১৯৬৮ সালে স্বাধীনতা লাভের পর, যখন নাওরু নিজেই এই সম্পদের মালিকানা নেয়। তখন থেকেই শুরু হয় টাকার বন্যা।

এক ‘স্বর্গরাজ্য’র উত্থান

সেই সময়, নাওরু ছিল এক স্বপ্নের দেশ। নাগরিকদের জন্য কোনো আয়কর ছিল না।
বিদেশে পড়াশোনার পুরো খরচ সরকার দিত। চিকিৎসা ছিল একেবারে বিনামূল্যে।
চাকরি না করলেও সবাই মাসিক ভাতা পেত।

রাষ্ট্র চালনার জন্য এত আয় ছিল যে, নাওরু বিনিয়োগ করে হোটেল, রেস্টুরেন্ট, বিমানসংস্থা এমনকি হলিউড সিনেমা প্রযোজনাতেও। বলা যায়, পুরো রাষ্ট্রটাই একটি বিলাসবহুল কর্পোরেট অফিসে পরিণত হয়েছিল।

পতনের শুরু: প্রাকৃতিক সম্পদের অভিশাপ

কিন্তু সুখের দিন বেশি দিন টেকেনি। নাওরুর বড় ভুল ছিল—একটি মাত্র সম্পদের উপর অতিনির্ভরতা। ফসফেট ছিল যেমন দামী, তেমনি সীমিত। অদূরদর্শী সরকার সেই সম্পদে ভর করে ব্যয় করেছিল অঢেল, কিন্তু রাখেনি ভবিষ্যতের জন্য সঞ্চয়।

এর সঙ্গে যুক্ত হয় দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং ভুল বিনিয়োগ। বিদেশে হোটেল বানিয়ে ফেলে রাখা, ব্যর্থ ব্যাংকিং প্রকল্প, অব্যবস্থাপনায় তলিয়ে যেতে থাকে অর্থনীতি।

বিশ্ববাজারে ফসফেটের দাম পড়তে থাকে, আর একই সঙ্গে দ্বীপটির প্রাকৃতিক সম্পদও ফুরিয়ে আসে। অতিরিক্ত খননের ফলে প্রায় ৮০ ভাগ জমি হয়ে পড়ে বসবাসের অযোগ্য। চাষাবাদ বন্ধ হয়ে যায়, পানীয় জল সংকট শুরু হয়, খাদ্য আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে দেশটি।

স্বাস্থ্য ও মানব উন্নয়নের ধস

অর্থনৈতিক পতনের পাশাপাশি ভয়াবহভাবে ভেঙে পড়ে নাওরুর স্বাস্থ্য ব্যবস্থা। অত্যধিক প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে সেখানে বিশ্বের সর্বোচ্চ স্থূলতা হার রেকর্ড হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, নাওরুর ৯০ শতাংশ প্রাপ্তবয়স্কই অতিরিক্ত ওজনের।
ডায়াবেটিস ও হৃদরোগ সেখানে নিত্য সঙ্গী।

বর্তমান অবস্থা: সহায়তার করুণ বাস্তবতা

আজ, অস্ট্রেলিয়ার সহযোগিতায় পরিচালিত একটি শরণার্থী বন্দী শিবির নাওরুর প্রধান আয়ের উৎস। অস্ট্রেলিয়া তাদের অভিবাসনপ্রত্যাশীদের আটক রাখতে এখানে শিবির তৈরি করেছে, যার বিনিময়ে কিছু অর্থ দেয় দেশটিকে।

এই শিবির আন্তর্জাতিক মানবাধিকার ও নৈতিকতার প্রশ্নে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে।
এক সময়ের ধনী জাতি এখন অস্তিত্ব টিকিয়ে রাখতে ভরসা রাখে অন্য দেশের অনুগ্রহে।

একটি জাতির জন্য শিক্ষা: সতর্কবার্তা ভবিষ্যতের জন্য

নাওরুর গল্প শুধুই ইতিহাস নয়—এটি একটি জাতির ভবিষ্যতের জন্য জাগ্রত ঘণ্টা। প্রাকৃতিক সম্পদের উপর অন্ধ নির্ভরতা, দুর্নীতি ও পরিকল্পনার অভাব কীভাবে একটি সমৃদ্ধ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, তা নাওরুর পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়।

এ গল্প বলে—অস্থায়ী ঐশ্বর্য নয়, টেকসই উন্নয়নই হচ্ছে প্রকৃত সমৃদ্ধির পথ।

✍️ এম এম মুজাহিদ উদ্দীন

20/07/2025

একজন নিউরোসার্জন এর লেখা-

"আমি যতই গভীরভাবে হেলথকেয়ার সেক্টরে প্রবেশ করছি, ততই উপলব্ধি করছি—বর্তমান স্বাস্থ্যসেবা ব্যবস্থাটি টিকসই নয়।

একটা শরীর, কিন্তু ৫০টা অঙ্গের জন্য ৫০ জন বিশেষজ্ঞ—এটা কোনো অর্জন না, এটা আমাদের সিস্টেমের একটা ত্রুটি। এই বিচ্ছিন্ন ও খণ্ডিত স্বাস্থ্যব্যবস্থাই দিনকে দিন খরচ বাড়াচ্ছে এবং দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে অনেক সময় বিপর্যয় ডেকে আনছে (PMID 36622952)।

একটা সাধারণ উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে—

ধরা যাক আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে গেলেন। কিছু আর্টেরিয়াল প্লাক ধরা পড়ল, ক্যালসিয়াম স্কোর বেশি—উনি আপনাকে রক্ত পাতলা করার ওষুধ, স্ট্যাটিন, এবং হয়তো বিটা ব্লকার দিলেন।

সমস্যা সমাধান হলো মনে হচ্ছে।

কিন্তু কিছু মাস পর আপনার রক্তচাপ বেড়ে গেল, কিডনির কার্যকারিতা (eGFR) কমে গেল।

এবার আপনি গেলেন একজন নেফ্রোলজিস্টের কাছে। উনি কেবল কিডনির দিকটাই দেখলেন, হৃদপিণ্ড নয়। আরও কিছু ওষুধ যোগ হলো—ধরা যাক ACE ইনহিবিটার আর ডাইউরেটিক।

রক্তচাপ ঠিক হলো—সব ঠিকঠাক মনে হচ্ছে।

কিন্তু কিছুদিন পর আবার মস্তিষ্কে ঝিমঝিম ভাব, ঘুমের সমস্যা, অবসাদ শুরু হলো।

এবার আপনি গেলেন নিউরোলজিস্টের কাছে। আরও নতুন ওষুধের প্যাকেট হাতে পেলেন—মুড ঠিক রাখতে, ঘুম বাড়াতে, অবসাদ দূর করতে।

এইভাবেই চলতে থাকে…
আজকাল একজন মানুষকে খুঁজে পাওয়া যায় না যে মাত্র একটা ওষুধ খাচ্ছে।

পলিফার্মাসি এখন এক ভয়াবহ বাস্তবতা। ভারতে প্রতিদিন ~৫-৭% রোগী শুধুমাত্র ওষুধজনিত পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছেন (প্রায় ৪৫–৬০ লাখ রোগী প্রতি বছর) এবং প্রতি বছর আনুমানিক ~১–৪ লাখ মানুষ এই কারণেই মারা যাচ্ছেন। বিশ্বজুড়ে এই সংখ্যাটা মিলিয়ন ছাড়িয়ে গেছে।

একটা অঙ্গের সমস্যা কীভাবে বহু অঙ্গের সমস্যা হয়ে দাঁড়াল? ভেবে দেখুন একবার।

আমার সবচেয়ে বেশি বিস্ময় লাগে—আমরা এত বড় সমস্যাটাকে (polypharmacy) নিয়েই তেমন কোনো আলোচনা করি না। অথচ এটাই আমাদের সময়ের সবচেয়ে বড় স্বাস্থ্যসংকটের একটি রূপ নিচ্ছে।
আমাদের এখনই silo-based system থেকে বেরিয়ে পুরো দেহকে একটা সমন্বিত ইউনিট হিসেবে দেখা দরকার।

আগে একজন চিকিৎসকের পক্ষে সবকিছুর উপর দক্ষতা অর্জন করা সম্ভব ছিল না, কিন্তু এখন আর সেই সীমাবদ্ধতা নেই। আমাদের উচিত এখনই শক্তিশালী, বহুমাত্রিক এআই সিস্টেমে বিনিয়োগ করা, যা এই বিচ্ছিন্ন স্বাস্থ্যব্যবস্থার জায়গায় একটি সমন্বিত, মানব-কেন্দ্রিক সমাধান দিতে পারে।

মানবদেহ একটি সংগঠিত, পরস্পর-সম্পর্কিত ইউনিট। আমাদের চিকিৎসাও তেমনই হওয়া উচিত—সম্পূর্ণ দেহ ও মনের সমন্বিত দেখভাল, খণ্ডিত দৃষ্টিভঙ্গি নয়। "

- Gaousul Azam

MIT-এর সোলার প্যানেল পাতলা বাতাস থেকেও পানীয় জল সংগ্রহ করে — বিদ্যুৎের কোনো প্রয়োজন নেই!MIT-এর বিজ্ঞানীরা একটি সৌর শক্...
20/07/2025

MIT-এর সোলার প্যানেল পাতলা বাতাস থেকেও পানীয় জল সংগ্রহ করে — বিদ্যুৎের কোনো প্রয়োজন নেই!
MIT-এর বিজ্ঞানীরা একটি সৌর শক্তিচালিত জল সংগ্রাহক উদ্ভাবন করেন যা মরুভূমির বাতাস থেকে পরিচ্ছন্ন জল আহরণ করতে সক্ষম, এমনকি অত্যন্ত শুষ্ক পরিবেশে যেখানে আর্দ্রতা মাত্র ১০% এর নিচে থাকে।
নবাচারিত মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) ব্যবহার করে, এই যন্ত্রটি রাতের সময় বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয় এবং দিনের বেলা সেটিকে পানীয় জল হিসেবে মুক্তি দেয় — সম্পূর্ণরূপে সূর্যের আলো দিয়ে চালিত!

20/07/2025
কিছুক্ষন আগে রংপুর সিওবাজারে এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরন।তার কিছু খন্ড চিত্র বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশ...
19/07/2025

কিছুক্ষন আগে রংপুর সিওবাজারে এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরন।তার কিছু খন্ড চিত্র
বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশপাশের ২-১কিলোমিটার এলাকার থাই গ্লাস একে একে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। যত টিনের চাল ছিলো—সব উড়ে গিয়েছে দূরে। স্টেশনের পাশে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস আর অ্যাম্বুলেন্সগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে গাছের ওপর গিয়ে পড়েছে।

Free internet for all simFor 5 days Airtel user use Robi codeসব সিমের ফ্রি নেট ১ জিবি ৫ দিন মেয়াদের৷ এয়ারটেল ব্যবহারকারী...
19/07/2025

Free internet for all sim
For 5 days
Airtel user use Robi code
সব সিমের ফ্রি নেট ১ জিবি ৫ দিন মেয়াদের৷ এয়ারটেল ব্যবহারকারীগন রবি এর কোড ব্যবহার করবেন।
ধন্যবাদ সবাইকে



19/07/2025

18/07/2025

পুনরায় চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা।
২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর।

প্রকৃতিতে কিছু মাছ আছে যারা পরিবেশগত পরিস্থিতির ওপর নির্ভর করে লিঙ্গ পরিবর্তন করতে পারে। বিজ্ঞানীরা একে বলেন 'সিকোয়েনশি...
18/07/2025

প্রকৃতিতে কিছু মাছ আছে যারা পরিবেশগত পরিস্থিতির ওপর নির্ভর করে লিঙ্গ পরিবর্তন করতে পারে। বিজ্ঞানীরা একে বলেন 'সিকোয়েনশিয়াল হারমাফ্রোডিটিজম'। মূলত কোনো প্রজাতির মধ্যে নির্দিষ্ট লিঙ্গের সংখ্যা কমে গেলে বা গোষ্ঠীর সামাজিক কাঠামো বদলে গেলে এই পরিবর্তন ঘটে।

সমুদ্রের অনেক মাছ, যেমন ক্লাউনফিশ, প্যারটফিশ এবং র‍্যাস এই আচরণে বিশেষভাবে পরিচিত। উদাহরণ হিসেবে ধরা যায় ‌Finding Nemo অ্যানিমেটেড সিনেমার ক্লাউনফিশ। বাস্তবে এই মাছগুলো প্রথমে পুরুষ হিসেবে জন্মায়। যদি দলে প্রধান স্ত্রী ক্লাউনফিশ মা'রা যায়, তাহলে সবচেয়ে শক্তিশালী পুরুষটি স্ত্রীতে রূপান্তরিত হয়। এই পরিবর্তনের পেছনে ব্যাখ্যা হলো তাদের দেহে হরমোনের পরিবর্তন ঘটে যা তাদের গোন্যাডস বা লিঙ্গ গ্রন্থিকে নতুনভাবে গঠন করে।

প্যারটফিশ ও র‍্যাস প্রজাতির মধ্যেও এ ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়। বড় দলে যদি আলফা ফিমেল বা আলফা মেইল অনুপস্থিত হয়, তাহলে অন্য সদস্যরা সামাজিক হায়ারার্কি বজায় রাখতে লিঙ্গ পরিবর্তন করে। এতে প্রজাতির প্রজনন ব্যাহত হয় না এবং নতুন সঙ্গীর খোঁজে সময় নষ্ট হয় না। ফলে টিকে থাকা সহজ হয়।

গবেষকরা বলছেন, এই সেক্স-চেইঞ্জিং বিহেভিয়ার জলজ ইকোসিস্টেমে বায়োডাইভার্সিটি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে গ্লোবাল ওয়ার্মিং, কোরাল রিফ ধ্বংস, ও ওভারফিশিং-এর কারণে অনেক প্রজাতির সেক্স রেশিও বিঘ্নিত হচ্ছে, যা তাদের জনসংখ্যাগত স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

আর্থ ডট কম এবং ডিসকভার ওয়াইল্ডলাইফের মতে, এই সেক্স-সুইচিং প্রক্রিয়া জলজ প্রাণীদের মধ্যে সামাজিক কাঠামো, হরমোন নিয়ন্ত্রণ এবং অভিযোজনের এক জটিল উদাহরণ, যা প্রকৃতির বিস্ময়কর জটিলতাকে তুলে ধরে। তাই এ ধরনের মাছ সংরক্ষণ অত্যন্ত জরুরি, যাতে সামুদ্রিক জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমের ভারসাম্য অটুট থাকে। (বিজ্ঞান্বেষী)

লেখা: মেহেদী হাসান অভি

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Android tips and tricks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Android tips and tricks:

Share