Ring Tel

Ring Tel At Ring Tel, we pride ourselves on delivering the best internet connection tailored to your needs.

আজ ২৬শে মার্চ—মহান স্বাধীনতা দিবস।স্বাধীনতার এই দিনটি আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয় এবং আমাদের অগ্রযাত্রার শক্তি।এই দিনে...
26/03/2026

আজ ২৬শে মার্চ—মহান স্বাধীনতা দিবস।
স্বাধীনতার এই দিনটি আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয় এবং আমাদের অগ্রযাত্রার শক্তি।

এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগ ও সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ। তাদের এই ত্যাগই আমাদের অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে, দেশকে আরও উন্নত করতে।

স্বাধীনতার চেতনা আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই বেঁচে থাকে। আমরা, Ring Tel, বিশ্বাস করি—নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থাই একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।

মানুষে মানুষে সংযোগ সহজ করা, ব্যবসা ও প্রযুক্তির মধ্যে দূরত্ব কমানো এবং আধুনিক টেলিকম সল্যুশনের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি সেবার পেছনে রয়েছে একটি প্রতিশ্রুতি—সংযোগের মাধ্যমে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করা।

এই মহান দিনে আসুন আমরা সবাই নতুন করে প্রতিজ্ঞা করি—
নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং মানুষের কল্যাণে অবদান রাখব।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇧🇩

Singel Brand (2.4Gzh) রাউটার নিয়ে খুব সমস্যা আছি, গ্রাহকদের শুধু অভিযোগ দেয় যে আমাদের নেটওয়ার্ক সমস্যা হয় অথচ আমরা দেখলা...
28/11/2025

Singel Brand (2.4Gzh) রাউটার নিয়ে খুব সমস্যা আছি, গ্রাহকদের শুধু অভিযোগ দেয় যে আমাদের নেটওয়ার্ক সমস্যা হয় অথচ আমরা দেখলাম যে সকল রাউটার 2.4Gzh (300 Mb) রাউটার শুধু মাত্র সেই রাউটার গুলো ই সমস্যা হচ্ছে। সমস্যা গুলো খুজে বের করে কিছু অভিঙ্গতা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করছি।

1. বেশি Congestion (জ্যাম): 2.4 GHz ব্যান্ডে খুব কম চ্যানেল (1, 6, 11) থাকায় আশেপাশে ১০–২০টা রাউটার থাকলে সবাই প্রায় একই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাঠায়। ফলেঃ
‍নেট ধীর হয়ে যায়, Ping বেশি হয়, Speed drop হয়, বারবার ডিসকানেক্ট হয় ।

2. Speed খুব কমঃ Singel Brand (2.4Gzh) গুলো 300 Mbps বলা থাকে কিন্তু গ্রাহকের ডিভাইস গুলোতে যদি খুব ভালো রেঞ্জ থাকে তাহলে 72 Mbps বেশি দিতে পারে না আর যদি দূরে বা রেঞ্জ কম হয় তাহলে 20-40 Mbps হয়ে যায় যার ফলে গ্রাহক যখন সাধারনত Youtube, Facebook, BDIx server (TV server, Movie server, FTP server) থেকে ডাওনলোড বা সরাসরি দেখে তখন অনেক Buffer বা স্লো করে । ফলে দূর্নাম হয় ISP এর।

3. ডিভাইস পারফরম্যান্সঃ Singel Brand (2.4Gzh) রাউটার এ ৫-৬ জন ইউজার কানেক্ট হলে ই নেট স্লো হয়ে যায়, ১০–১২ জন হলে পিং অস্থিতিশীল এবং ডাউনলোড/আপলোড পুরোপুরি ড্রপ করে আর এই সব রাউটার এর কারনে আমাদের দুনাম হয়।

4. Latency বেশিঃ Singel Brand (2.4Gzh) রাউটার Congestion + Interference মিলিয়ে সার্ভিস খারাপ করে ফেলে ফলে Ping up down করে, Packet Loss হয় যার কারনে Online gaming জন্য খুবই খারাপ রেকর্ড আসে। Zoom/Google Meet কেটে যায়।

5. HD Video Streaming: YouTube (1080p+) দিয়ে ভিডিউ দেখতে গেলে 40-60 Mbos লাগে কিন্তু Singel Brand (2.4Gzh) রাউটার এ রেঞ্জ কারনে যদি 20-30 Mbps এসে থাকে তাহলে তো স্লো চলবে ই।

6. Update Device: বর্তমানে অনেক প্রযুক্তির ডিভাইস এসেছে এবং বাসা বাড়িয়ে IP camera থেকে শুরু করে AC, Freez, Smart TV, ইত্যাদির জন্য এই Singel Brand (2.4Gzh) রাউটার উপযুক্ত না।

বাংলাদেশে যেহেতু বেশির ভাগ মানুষ নিন্ম/মধ্য শ্রেনীর মানুষ তাই গ্রাহক মার্কেট থেকে সর্বনিন্ম রাউটার ক্রয় করতে চাইবে এবং আমাদের ISP থেকে তারা ভালো স্পিড আশা করে কিন্তু এই সস্তায় রাউটার আমাদের ISP ব্যবসা প্রতিষ্ঠানের দুর্নাম করে ফেলতেছে।
বাংলাদেশে সরকার একবার Singel Brand (2.4Gzh) রাউটার ইমপোর্ট করা বন্ধ করে দিয়েছিল উপরের সমস্যা চিন্তা করে আবার কোন সমস্যা পড়ে ইমপোর্ট করার সিদ্ধান্ত নিল বুঝতে পারলাম না।

তাই গ্রাহক যদি নতুন রাউটার ক্রয় করে অবশ্যই Wi-Fi 5 / Wi-Fi 6 এর সর্বনিন্ম Dual Brand (AC 1200) রাউটার ক্রয় করতে বলবেন ।

আর যারা ইমপোর্ট করেন তাদের কাছে অনুরোধ আপনারা যারা Singel Brand (2.4Gzh) রাউটার ইমপোর্ট না করে Wi-Fi 5 / Wi-Fi 6 এর সর্বনিন্ম Dual Brand (AC 1200) রাউটার ইমপোর্ট করেন কারন যদি ISP ব্যবসায়ীদের যদি রাউটার এর কারনে দুনাম হয়ে আমাদের ব্যবসা শেষ হয়ে যায় তাহলে আপনাদের ও ব্যবসায় খারাপ অবস্থা আসবে কারন আমরাই আপনাদের সহযোগী।

Great news, Savar! 🚀We’ve successfully covered the Savar Bazar Bus Stand area with our high-speed internet connectivity....
23/08/2025

Great news, Savar! 🚀

We’ve successfully covered the Savar Bazar Bus Stand area with our high-speed internet connectivity.

A heartfelt thank you to our amazing customers and supporters for showing us tremendous love and unconditional support. Your trust keeps us moving forward! ❤️

📌 Website: www.ringtel.net

📞 Hotline / WhatsApp: 01601997701

Ring Tel — Linking Hearts, Bridging Worlds.

Journey With Fast Internet​ Fast Speed + No Service Charge + No Contracts + Powerful Coverage ৳500.00 /Month GET STARTED Discover Our Best Value Plans InternetFor Personal 5 MBPS Unlimited Traffic Fiber Optic Network 1:8 Connection Ratio 24/7 Online Support Start From ৳500/Month *Including VAT...

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Ring Tel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share