19/12/2021
১ আপ ঢাকা মেইল এবং ২ ডাউন চট্টগ্রাম মেইল বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস দুটি মেইল ট্রেন। মেইল ট্রেন হলেও এই দুইটি ট্রেনের বৈশিষ্ট্য এবং জনপ্রিয়তা একটা প্রথম সারির আন্তঃনগর ট্রেনের চেয়েও কোনো অংশে কম নয়।
ঢাকা মেইল এবং চট্টগ্রাম মেইল ট্রেনে যতগুলো এসি ননএসি এবং হাফ এসি কেবিন আছে এতগুলো কেবিন কোনো আন্তঃনগর ট্রেনে ও নেই। ঢাকা মেইল এবং চট্টগ্রাম মেইলের নরমাল লোড সবসময় ১৫+, ১৭-২০ থাকে। এমনকি অতিরিক্ত যাত্রীচাপের জন্য এ দুই ট্রেন ২২/৪৪ লোডেও চলাচলের ও রেকর্ড রয়েছে। প্রচুর যাত্রীচাপ এই দুই ট্রেনে। আর এই দুই ট্রেনের কেবিনে যারা চড়েছেন তারা জানেন এর কেবিনে যত আনন্দনায়ক জার্নি করা যায় তা একটা আন্তঃনগর ট্রেনের কেবিনের চেয়ে কোনো অংশে কম নয়। ঢাকা এবং চট্টগ্রাম মেইল অনেক মালামাল পরিবহন করে থাকে। এর জন্য এই দুই ট্রেনে ৭-৮ টা কোচই থাকে মালবাহী। ঢাকা ( কমলাপুর) এবং চট্টগ্রাম রেলস্টেশনে সবসময় ২৯** সিরিজের একটা ইঞ্জিন থাকে ঢাকা মেইল এবং চট্টগ্রাম মেইলে ডিউটি করার জন্য।
ভাড়া - গরিব / নিম্নবিত্ত / শিক্ষার্থী সাধারণ যাত্রীদের জন্য এই ট্রেনটি সত্যি অনেক ভালো একটা চয়েস। ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা ভাড়া সুলভ মাত্র ১১৫ টাকা। অন্যদিকে কেবিন নন-এসি ৭৩৫ টাকা, এসি ১০০০ এর আশেপাশে। আপনি যদি সুলভে ভ্রমণ করতে চান তাহলে আপনি টিকেট কেটে যত আগে সিট দখল করতে পারবেন সেটাই আপনার সিট। অর্থাৎ ঢাকা মেইল এবং চট্টগ্রাম মেইলে সুলভ টিকেটে সিট দেয় না। টিকেট কেটে যে যেই সিটে যত আগে গিয়ে দখল করতে পারবেন সেটাই তার সিট। কেবিনের টিকেট আন্তঃনগর এর মতো অগ্রীম দেয় অন্যান্য গুলার মতো রাতে বেড হিসাবে।
সময়সূচি - ২ ডাউন চট্টগ্রাম মেইল কমলাপুর থেকে ছেড়ে আসে রাত ১০.৩০ মিনিটে। এটি চট্টগ্রাম পৌঁছায় সকাল ৭.২৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।
১ আপ ঢাকা মেইল চট্টগ্রাম থেকে ছেড়ে আসে একই সময়ে অর্থাৎ রাত ১০.৩০ মিনিটে এবং কমলাপুর পৌঁছে সকাল ৭.২০ মিনিটে। এরও সাপ্তাহিক বন্ধ নেই।
যাত্রাবিরতি -
১ আপ ঢাকা মেইল ঃ
ভাটিয়ারী, ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মনবাড়িয়া, আশুগঞ্জ , ভৈরব, নরসিংদী, ঘোড়াশাল ফ্লাগ, আড়িখোলা, টঙ্গী, বিমানবন্দর এবং ঢাকা ক্যান্টনমেন্ট।
২ ডাউন চট্টগ্রাম মেইল ঃ
ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, টঙ্গী, নরসিংদী, ভৈরব, আশুগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, হাসানপুর, ফেনী, সীতাকুণ্ড, ভাটিয়ারী এবং পাহাড়তলী।
সোজা হিসেবে ঢাকা মেইলে ঢাকার দিকে এবং চট্টগ্রাম মেইলে চট্টগ্রামের দিকে স্টপেজ বেশি।
বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস, ঐতিহ্যবাহী এবং জায়ান্ট মেইল ট্রেন ঢাকা মেইল এবং চট্টগ্রাম মেইল। আন্তঃনগরের চেয়েও এ দু ট্রেনের মর্যাদা কোনো অংশে কম নয় ❤️🖤
ছবিতে ২ ডাউন চট্টগ্রাম মেইল ট্রেনের এসি কেবিন ৬০২৫ / ব্রাহ্মনবাড়িয়া স্টেশন।