Code with Saimon

Code with Saimon I am a passionate Software Engineer with a strong focus on building efficient and scalable solutions.

I enjoy continuous learning, problem-solving, and working on meaningful software projects.

19/07/2025

আপনার গুগল ব্রাউজারেই আছে এমন ২১টি AI এক্সটেনশন — যেগুলো জানলে আপনি আর ম্যানুয়ালি কাজই করতে চাইবেন না! 😱💻

নিচে দরকারি ২১টি Chrome AI এক্সটেনশনের লিস্ট দিচ্ছি যেখানে প্রতিটি টুলের মূল কাজ + Chrome Store লিংক একসাথে দেওয়া হয়েছেঃ

1️⃣ Magical
🔗 https://chrome.google.com/webstore/detail/magical-ai-automation/...
👉 কোড ছাড়াই অটোমেশন! টাইপ, ফর্ম ফিলিং, ম্যাসেজ — সব সহজভাবে করতে পারবেন।
2️⃣ Recall
🔗 https://chrome.google.com/webstore/detail/recall-ai-knowledge-manage/...
👉 আপনি যা দেখেছেন, বা যা যা ব্রাউজ করেছেন, AI তা মনে রাখবে। একটা বেশ ভালো স্মার্ট ব্রাউজিং মেমরি হিসেবে কাজ করবে আপনার!
3️⃣ Scribbl
🔗 https://chrome.google.com/webstore/detail/scribbl-ai-content-creation/...
👉 কনটেন্ট লেখার AI সহকারী — ব্লগ, ভিডিও স্ক্রিপ্ট, ক্যাপশন সব কিছু বানাতে পারবেন।
4️⃣ Grammarly
🔗 https://chrome.google.com/webstore/detail/grammarly-for-chrome/...
👉 টাইপিং ভুল ধরবে, স্টাইল ঠিক করবে — স্মার্ট রাইটিং গাইড! আমাদের AIinBangla. Com সাইটের এইটা নিয়ে বিস্তারিত ভিডিও আসছে।
5️⃣ Perplexity AI
🔗 https://chrome.google.com/webstore/detail/perplexity-ai/...
👉 আপনাকে যে কোন প্রশ্নের সারাংশ, রেফারেন্স ও তথ্য দিয়ে হেল্প করে যেগুলো অতোম্যাটিক্যালি ফ্যাক্ট-চেকড।
6️⃣ AnswerAI
🔗 https://chrome.google.com/webstore/detail/answerai/...
👉 যেকোনো ওয়েবসাইটেই AI দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন।
7️⃣ ChatGPT
🔗 https://chromewebstore.google.com/detail/chatgpt-for-google/jgjaeacdkonaoafenlfkkkmbaopkbilf
👉 Google-এ সার্চ করলেই পাশে ChatGPT-এর বুদ্ধিমান উত্তর!
8️⃣ Intersub
🔗 https://chrome.google.com/webstore/detail/intersub-ai-transcription/...
👉 সাবটাইটেল, অটোমেটিক ট্রান্সক্রিপশন — ভিডিও নিয়ে যারা কাজ করেন, সেই সব কাজের জন্য must-have!
9️⃣ Bluedot
🔗 https://chrome.google.com/webstore/detail/bluedot-google-meet-ai/...
👉 Google Meet অটো রেকর্ড, সারাংশ, টাস্ক লিস্ট! জুমের জন্যে কাজ করে কিনা টেস্ট করে দেখতে হবে।
🔟 Glasp
🔗 https://chrome.google.com/webstore/detail/glasp-ai-highlighter/...
👉 যেকোনো ওয়েব কনটেন্ট হাইলাইট করে এবং সামারি বা সারাংশ তৈরি করে রাখে।
1️⃣1️⃣ Scribe
🔗 https://chrome.google.com/webstore/detail/scribe-automatic-workflow/...
👉 স্ক্রিনশট নিয়ে অটো টিউটোরিয়াল বানায় — SOP তৈরি করার জন্য বেস্ট!
1️⃣2️⃣ HARPA AI
🔗 https://chrome.google.com/webstore/detail/harpa-ai/...
👉 SEO, সারাংশ, অটোমেশন — এক ট্যাবে সব পেয়ে যাবেব!
1️⃣3️⃣ Deep Research Agent (Sider)
🔗 https://chrome.google.com/webstore/detail/deep-research-agent/...
👉 গবেষণার জন্য AI রিসার্চ অ্যাসিস্ট্যান্ট — প্রুফসহ উত্তর দেয়।
1️⃣4️⃣ Blaze
🔗 https://chrome.google.com/webstore/detail/blaze-ai-copilot/...
👉 কনটেন্ট লিখা, ব্লগ, কপি — সবকিছুতে AI সহকারী হিসেবে কাজ করে।
1️⃣5️⃣ Maverick
🔗 https://chrome.google.com/webstore/detail/maverick-ai-email-marketing/...
👉 ইমেইল মার্কেটিংকে পার্সোনালাইজ করে ভিডিওসহ!
1️⃣6️⃣ UseVoicy
🔗 https://chrome.google.com/webstore/detail/usevoicy-ai-speech-to-text/...
👉 যেকোনো ওয়েবসাইটে ভয়েস টাইপ করুন — স্পিচ-টু-টেক্সট এআই!
1️⃣7️⃣ Jasper
🔗 https://chrome.google.com/webstore/detail/jasper-ai-writing-assistant/...
👉 AI দিয়ে ব্লগ, সোশ্যাল ক্যাপশন, ইমেইল — সব লেখা যাবে।
1️⃣8️⃣ Monica
🔗 https://chrome.google.com/webstore/detail/monica-ai-personal-assistant/...
👉 আপনার নিজের AI পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট — টাস্ক ট্র্যাকিং থেকে ওয়েব সারাংশ পর্যন্ত!
1️⃣9️⃣ ChatSonic
🔗 https://chrome.google.com/webstore/detail/chatsonic-ai-writing-tool/...
👉 ChatGPT + Google মিলিয়ে AI লেখার একটা মনস্টার হিসেবে ধরতে পারেন এই এক্সটেনশনটাকে।
2️⃣0️⃣ Compose AI
🔗 https://chrome.google.com/webstore/detail/compose-ai-email-assistant/...
👉 AI দিয়ে ইমেইল লিখুন — সময় বাঁচান, এবং আপনার স্টাইল বা লেখার টোন ঠিক রেখে মেইল অটোমেইট করেউন।

🔧 ডেভেলপারদের জন্য গুগলের নতুন AI Tool: Gemini CLI!Google নিয়ে এসেছে Gemini CLI-একটি ওপেন-সোর্স কমান্ড-লাইন টুল যা আপনার...
03/07/2025

🔧 ডেভেলপারদের জন্য গুগলের নতুন AI Tool: Gemini CLI!
Google নিয়ে এসেছে Gemini CLI-একটি ওপেন-সোর্স কমান্ড-লাইন টুল যা আপনার টার্মিনালেই এনে দিচ্ছে গেম-চেঞ্জিং AI অভিজ্ঞতা!

এই টুল ব্যবহার করে আপনি করতে পারবেন:

✅ কোড জেনারেশন
✅ ডিবাগিং
✅ কনটেন্ট তৈরি
✅ ফাইল ম্যানিপুলেশন
✅ অটোমেশন
Gemini CLI-র হাইলাইটস:

🔹 Gemini 2.5 Pro মডেল সমর্থিত
🔹 প্রতি মিনিটে ৬০টি এবং দিনে ১০০০টি ফ্রি রিকোয়েস্ট
🔹 Google AI Studio বা Vertex AI-এর সাথে ইন্টিগ্রেশন
🔹 স্ক্রিপ্ট ও ওয়ার্কফ্লো অটোমেশন
🔹 কাস্টম এক্সটেনশন ও টিম শেয়ারড প্রম্পট
ডেভেলপারদের জন্য সুবিধা:

🧠 সাধারণ ভাষায় নির্দেশ দিন, AI বাকিটা বুঝে নেবে
⚙️ রুটিন কাজ অটোমেট করুন
🔍 রিয়েল-টাইম কনটেক্সট-অওয়্যার সাজেশন
For Example :
কোড রিফ্যাক্টরিং বা বাগ ফিক্সিং
README বা ব্লগ পোস্ট লেখা
ফাইল অপারেশন বা ব্যাচ প্রসেসিং
📌 কিভাবে শুরু করবেন?

1️⃣ অফিসিয়াল রিপোজিটরি থেকে ইনস্টল করুন
2️⃣ গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন
3️⃣ আপনার টার্মিনালে কমান্ড দিন-Gemini বাকি কাজটা বুঝে নেবে!
👉 আপনি যদি একজন ডেভেলপার হন, Dont Miss It!
Gemini CLI হতে পারে আপনার পরবর্তী প্রোডাক্টিভিটি বুস্টার!

04/06/2025

"ভাই, আমাদের সিস্টেম স্কেল করতে পারবে ১ মিলিয়ন users!" - কিন্তু তার startup এ আছে ১০০ জন user! ৬ মাস পর তার company বন্ধ।

কারণ? Market validation করার আগেই তারা "Netflix-scale" architecture বানিয়ে বসেছিল। কম্পিটিটর মার্কেটে প্রোডাক্ট আগে শিপ করে ফেলেছে।

আমি দেখেছি brilliant developers রা নিজেদের startup ধ্বংস করে perfect architecture বানাতে গিয়ে।

Market এ product আনতে ৮ মাস লাগল। Competitor রা ৬ সপ্তাহে MVP launch করে market capture করে ফেলল। এর কারণ ওভার ইঞ্জিনিয়ারিং।

Over-Engineering Pattern গুলো কেমন?:

- কিছু হলেই "লাগ মাইক্রোসার্ভিস"
- ১০০ user এর জন্য ১৫টা microservice
- Deploy করতে ৩ ঘন্টা সময় লাগে
- ৫০ table এর normalized database tables
- একটা user profile query তে ১৫টা join
- Page load হতে ৫ সেকেন্ড লাগে

অবশ্য Under-Engineeringও একটা সমস্যা। Amazon যদি তারা PHP script দিয়েই চালিয়ে যেত, আজ তারা থাকত না।

Proper time এ architecture upgrade না করলে system collapse হয়।

সুইট স্পটটা খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে?

কিছু রুল অফ থাম্ব মাথায় রাখতে পারি:

Rule 1: Current Problem + 1 Level Ahead
- বর্তমান users এর 3x পর্যন্ত handle করবে, এর বেশি planning করবেন না।

Rule 2: 80-20 Architecture Principle
- 80% simple, boring solutions, 20% innovative/complex যেখানে সত্যিই প্রয়োজন

Rule 3: Progressive Enhancement
- Monolith দিয়ে শুরু করুন, Pain points identify করুন, Specific problems solve করতে complexity যোগ করুন।

ধরেন একটা project এ initially Express.js + PostgreSQL দিয়ে শুরু। 6 মাসে 10K users। তখন caching layer যোগ করলাম। 1 বছরে 100K users - microservices এ migrate করলাম। স্টেপ বাই স্টেপ।

মনে রাখবেন: Perfect architecture বানানোর চেয়ে working product ship করা important। Architecture evolve করতে পারেন, কিন্তু মরা বিজনেস revive করা impossible।

24/05/2025

Github Copilot কিংবা Cursor এর মত Editor/Extension সারা দুনিয়ার সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জব খেয়ে দিচ্ছে। কিন্তু যারা এই সফটওয়্যারগুলা বানিয়েছে তাদের আসলে কি করতে হয়েছে। অনেকে হয়ত মনে করে এইটা যাস্ট LLM Wrapper। LLM কে API কল দেয়।

Copilot নিয়েই বলি। আপনি যখন একটা ক্যারেক্টর লিখেন তখন Copilot পরের লাইনগুলা প্রেডিক্ট করার চেষ্টা করে। ২০০ মিলিসেকেন্ডে এর ভিতরে সেই প্রেডিকশন চলে আসে যেটা আপনারা দেখেন। তার মানে হলে আপনি প্রতি ক্যারেক্টর লেখার জন্য HTTP কল যদি Copilot এর এন্ডপয়েন্টে যায় তাহলে কি অবস্থা হবে? সেইজন্য প্রথমে যেটা করা হয় একটা প্রেডিকশন সিস্টেম বানানো হয় যাতে করে প্রতি ক্যারেক্টর এর জন্য সিস্টেমে API কল না যায়। কখন কল দেয়া উচিত এইটা সব ইউজারের জন্য এক না। সেটা বলে দেয়ার জন্য একটা সিস্টেম আছে।

এর পরেও ঝামেলা আছে। ধরেন আপনি reverse লিখে শেষ করছেন তখন সে copilot কে কল দিলো। রেসপন্স আসার আগেই আপনি লিখে ফেললেন reverseLinkedList। তারমানে copilot এর আগের যে রেন্সপন্স আসছিলো ওইটা হয়ত স্ট্রিং রিভার্স এর কোড দিতো।কিন্তু এখন আপনার দরকার LinkedList Reverse করার কোড। এখন আগের এই রিকোয়েস্টকে Reset করতে হবে। যাতে করে copilot এ রিকোয়েস্টটাকে আর LLM এর কাছে না পাঠায়। কারণ LLM এর এই ইনভ্যালিড রিকোয়েস্ট পাঠানো মানে টাকা নষ্ট। তাই তারা কি করে? HTTP2 প্রটোকল আর Golang এর কন্টেক্সট প্যাকেজকে কাজে লাগিয়ে রিকোয়েস্ট কে মাঝপথে রিসেট করে। HTTP2 কেনো? সেটা নিয়ে আরো ডিটেইলস এ একদিন লিখবো। CDN ও এখানে কাজে লাগানো যায় না।কারণ সব রিকোয়েস্ট origin সারভারে যাওয়া লাগে।

চিন্তা করেন আপনাকে সাজেশন দিবে তার জন্য ব্যাকেন্ড আর ইনফ্রাতে কত কিছু করা লাগছে।

এদিকে Cursor নিয়ে যদি একটু বলি। cursor আপনার কোড বেইজ নিয়ে একটা merkel tree বানাবে। এই ট্রি এর কাজ কি? একটা Root Hash জেনারেট করে। তারপরে এই Merkel Tree সহ কোডটাকে server এর আপলোড করা। কোডগুলা কিন্তু ডিরেক্ট আপলোড করা হয় না।

কোড আপলোড করার সময় Merkel Tree আর Chunking এমনভাবে করা হয় যাতে করে আপনি কিভাবে কোড করেছেন। কোন লাইন থেকে কোন লাইন কোন ফাইলে এইসব মেটাডাটা সহ server এর আপ করা হয়।

এখন ধরেন আপনি Button.js ফাইল চেঞ্জ করলেন। তারমানে এই ফাইল হ্যাস চেঞ্জ হবে। ফাইল হ্যাস চেঞ্জ হওয়া মানে এর আপনার লোকালে থাকা কোডের Merkel Tree এর Root Hash বদলায় যাবে।

সারভার যখন দেখবেন Root Hash তার সাথে মিলছে না।তখন বলবে যেই ফাইলটা চেঞ্জ হইছে সেটাকে আপ করতে বলবে। এইভাবে করার কারণে প্রতিবার ফুল কোড বেইজ আপ করা লাগবে না। শুধু যেই ফাইলটা চেঞ্জ হয়েছে সেটা।

এখন কোড বেইজ নিয়ে কি করবে?

এরা এই কোড বেইজ নিয়ে এরা vector embedding জেনারেট করে। সেটাকে turbopuffer এ রেখে দেয়।

vector embedding করে রাখে কেনো?

এইখানে আসলে অনেক কিছু হয় এইটা নিয়ে আলাদা লেখা লিখতে হবে অনেকগুলা।

LLM কে Prompt পাঠানো থেকে শুরু করে। কোড সারচ করা কিংবা সামারি জেনারেট করা এরকম অনেক ফ্লোতে embedding ইউজ করে।

এইসব জিনিস নিয়ে সে LLM কে কল দেয়। কল দেয় একটা সুন্দর Prompt বানিয়ে। তারপরে সেই রেন্সপন্স আসার পরে আবার অনেক জায়গায় চেঞ্জ করে।

এই পুরা প্রসেসে এত রকম ইঞ্জিনিয়ারিং আছে যা আসলে এই ছোট লেখায় শেষ করা যাবে না।এগুলা নিয়ে আরো লেখব। cursor internals নিয়ে সামনে আরো লিখবো।

আপাতত বলতে চাই। এইগুলা হলো ইঞ্জিনিয়ারিং। আর ইঞ্জিনিয়ারিং বেচে আছে থাকবে।

💡 AI চ্যালেঞ্জ: ভয় না, জ্ঞানই হবে অস্ত্র!অনেকে ভাবছে, "AI আসায় কি চাকরি থাকবে?"👉 উত্তর: হ্যাঁ, কিন্তু যারা AI বোঝে, তারা...
01/05/2025

💡 AI চ্যালেঞ্জ: ভয় না, জ্ঞানই হবে অস্ত্র!

অনেকে ভাবছে, "AI আসায় কি চাকরি থাকবে?"
👉 উত্তর: হ্যাঁ, কিন্তু যারা AI বোঝে, তারাই থাকবে সামনে।
🔸 AI টুল ব্যবহার শেখো (ChatGPT, Copilot, Midjourney)
🔸 Machine Learning এর বেসিক বোঝো
🔸 কোড অটোমেশনকে ভয় না করে কাজে লাগাও
👉 মনে রাখো: AI তোমার প্রতিস্থাপন নয়, বরং সহকারী।

Address

Johra Villa, Road No: 03, House: 19, Block : D
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Code with Saimon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share