amur.net

amur.net Internet service provider.

@অনেকেই মনে করেন—ইন্টারনেট মানে শুধু কেব্‌ল টেনে লাইন দেওয়া, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বড়, অনেক জটিল। আমি একজন ইন্ট...
22/10/2025

@অনেকেই মনে করেন—ইন্টারনেট মানে শুধু কেব্‌ল টেনে লাইন দেওয়া, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বড়, অনেক জটিল। আমি একজন ইন্টারনেট প্রোভাইডার হিসেবে প্রতিদিন শত শত গ্রাহকের সমস্যার কথা শুনি, আর তার মধ্যে একটা সাধারণ বিষয় হলো—যে কোন ধরণের ইন্টারনেট সমস্যা হলে সবাই দোষ দেয় শুধু “লোকাল আইএসপি”কে!

কিন্তু সত্যিটা হলো—ইন্টারনেট এক ধরনের লাইফ ট্রাফিক সিস্টেম। এই ট্রাফিকের বাঁধা যেকোনো জায়গায় হতে পারে:

সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে

IIG/ITC (আন্তর্জাতিক গেটওয়ে) ডাউন হলে

বড় কোনো CDN যেমন Facebook, Google, YouTube, Amazon বা Akamai-তে সমস্যা হলে

ব্যাংকের সার্ভিস ডাউন হলে

কোনো ওয়েবসাইট বা সার্ভার রক্ষণাবেক্ষণে থাকলে

বড় কোনো ইভেন্টে (যেমন লাইভ ম্যাচ) দেশের ট্রাফিক হঠাৎ বেড়ে গেলে

আন্তর্জাতিক রুটে কনজেশন হলে

DDoS আক্রমণ হলে

—এসব ক্ষেত্রেও গ্রাহকের সংযোগে সমস্যা হয়। কিন্তু সেগুলোর কোনোটাই আমার বা আপনার লোকাল আইএসপি’র হাতে থাকে না। তবুও আমরা বারবার একই কথা শুনি—
👉 “আপনাদের ইন্টারনেট খারাপ!”
👉 “সমস্যা হয়লে আপনাদেরই দায়িত্ব!”
👉 “আমরা টাকা দেই, সার্ভিস দিতে হবে!”

হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন—আপনি টাকা দেন, তাই সার্ভিস পাওয়ার অধিকার আপনার আছে।
কিন্তু প্রশ্ন হলো—যে সমস্যার উৎস আমাদের নেটওয়ার্কে নয়, সেটা সমাধান করার অধিকারও কি আমাদের আছে?

যেমন—

ধরুন ফেসবুক নিজেই ডাউন—এই সমস্যা কি আমি ঠিক করতে পারবো? না।

গুগলের সার্ভার কনজেশন—এটা কি আমার হাতে? না।

আন্তর্জাতিক সাবমেরিন কেবল কাটা—আমি কি গিয়ে সাগরের নিচে কেবল জোড়া লাগাবো? নিশ্চয়ই না।

আমাদের কাজ হলো—আপনার লাইন যেন ঠিক থাকে, নেটওয়ার্ক যেন স্থিতিশীল থাকে আর যত দূর সম্ভব আপনার সুবিধা নিশ্চিত করা। কিন্তু আন্তর্জাতিক বা বৃহৎ নেটওয়ার্ক সমস্যার জন্য লোকাল আইএসপি কখনও দায়ী নয়।

🔴 তাই একটি কথা পরিষ্কার—

> ইন্টারনেট সমস্যা সবসময় লোকাল আইএসপি’র কারণে হয় না।
বিশ্বের যেকোনো জায়গায় ট্রাফিক সমস্যা হলে তার প্রভাব সবার উপরই পড়ে।

যখন সমস্যার মূল কারণ আমাদের হাতে থাকে—তখন আমরা সমাধান দিই, ২৪ ঘণ্টা কাজ করি, সাপোর্ট দেই। কিন্তু সব সমস্যার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই—এটুকু বুঝলে ভুল বোঝাবুঝি অনেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি।

✅ গ্রাহক-প্রোভাইডারের সম্পর্ক অভিযোগে নয়, বোঝাপড়ায় আরও শক্তিশালী হয়।

— ধন্যবাদ সবাইকে
— একজন ইন্টারনেট সার্ভিস প্রদানকারী
#ইন্টারনেট

12/05/2022

অন্তরঙ্গ ডট কম লিমিটেড এর সকল গ্রাহকদের উদ্দেশ্য জানাচ্ছি যে, প্রাকৃতিক বজ্রপাতের জন্য আমাদের বিদ্যুতের মেইন সার্কিটে আগুন লাগার কারণে সাময়িক ভাবে আমাদের সকল সার্ভিস বন্ধ আছে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আল্লাহর রহমতে আমরা এখন বিপদ মুক্ত, আগামি 2 ঘণ্টার মধ্যে আমাদের সব সার্ভিস চালু হয়ে যাবে ইনশাআল্লাহ।

দৃষ্টি আকর্ষন।।।।
18/01/2022

দৃষ্টি আকর্ষন।।।।

Attention--
16/10/2021

Attention--

25/08/2021

#পাবজি
#ফ্রি_ফায়ার
পাবজি ও ফ্রি ফায়ারসহ এই ধরনের সব গেমস বন্ধের নির্দেশ।

https://jamuna.tv/news/205264
26/02/2021

https://jamuna.tv/news/205264

বিশ্বব্যাপী ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে বিভ্রাট দেখা দিয়েছে। মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে অনেকের। সমস্যা ব....

17/10/2020
05/07/2020

অন্তরঙ্গ ডট কম লিঃ এর সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামিকাল ০৬/০৭/২০২০ইং রোজ সোমবার সকাল ৬:০০ থেকে সকাল ৯:০০ পর্যন্ত আমাদের সার্ভার মেইনটেনেন্স কাজের জন্য ইন্টারনেট বন্ধ থাকিবে। আমরা এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলের সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ।

14/04/2020

শুভ নববর্ষ
Stay home & Stay safe with family...

সম্মানিত গ্রাহক,আশা করি এই পরিস্থিতে সকলেই ভালো আছেন। বাসায় থাকুন, ভালো থাকুন। আমরা আপনাদের জন্য অফিসে বসে একদল ও বাহিরে...
13/04/2020

সম্মানিত গ্রাহক,
আশা করি এই পরিস্থিতে সকলেই ভালো আছেন। বাসায় থাকুন, ভালো থাকুন। আমরা আপনাদের জন্য অফিসে বসে একদল ও বাহিরে মাঠে একদল কাজ করে যাচ্ছি। আপ্নারা বাসায় থাকুন, সুস্থ থাকুন।
১।লকডাউন এর মধ্যে, জীবনের ঝুঁকি নিয়ে ইন্টারনেট সার্ভিস নিরবিচ্ছিন্ন রাখতে, আমাদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, একই সাথে খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা গ্রাহকদের বিল ও সেবার মান অপরিবর্তিত রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ।
২। সেবার মান নিশ্চিত করতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বর্তমান এই পরিস্থিতিতে বিশ্বের বড় বড় কোম্পানি গুলো এখন হিমশিম খাচ্ছে। গুগল-ফেসবুকের মত বড় বড় কোম্পানি গুলো ট্রাফিক এর লোড নিতে পারতেছিনা।
৩। আমরা আপনাদের কাঙ্খিত সেবা দিতে পারতেছিনা আমরা স্বীকার করি। বর্তমান পরিস্থিতিতে গুগল-ফেসবুকের ট্রাফিক প্রচুর বেড়ে গেছে আমাদের নেটওয়ার্কে। এবং ইন্টারনেট ট্রাফিক প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে যার কারণে আপনারা High Ping, ব্রাউজিং স্লো, ডাউনলোড এ কিছু প্রবলেম ফেস করতেছেন। আশা করি এই সমস্যাগুলো আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠব।

দৃষ্টি আকর্ষণ:আমরা কোন অজুহাত দিচ্ছি না।
https://9to5google.com/2020/…/26/google-coronavirus-traffic/

Earlier today, Google had a brief outage that some assumed was due to the surge of COVID-19 traffic. Google coronavirus traffic concerns...

Address

730/1, Block/c. Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when amur.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share