10/04/2026
SEA-ME-WE-5 সাবমেরিন ক্যবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের নিমিত্ত ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হওয়া প্রসঙ্গে
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম কর্তৃক S.1.5.1 Shunt Fault Repair' শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
উক্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ০৯ এপ্রিল, ২০২৬ খ্রি. রাত ১০:০০ ঘটিকা (বাংলাদেশ সময়) হতে ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. ভোর ০৬:০০ ঘটিকা (বাংলাদেশ সময়) পর্যন্ত মোট ০৩ (তিন) দিন ০৮ (আট) ঘন্টা সময় ধরে চলমান থাকবে মর্মে SMW5 কনসোর্টিয়াম হতে অবহিত করা হয়েছে।
উল্লিখিত সময়কালে কার্যক্রমটি Traffic Affecting হওয়ায় SMW5 সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকগণ ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। উল্লেখ্য যে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলসি এর অপর সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4) এর মাধ্যমে সেবা প্রদান পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।
সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্ট সকলের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।