UnhellTuts

UnhellTuts ভিডিও দেখা বন্ধ করে, হাতেকলমে শেখার শুরু। আসল স্কিল তৈরি হোক আজই!

05/05/2025

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন!

পাবলিকে চান্স না পেয়ে এক বছর গ্যাপ দিই, কোথাও চান্স না পাওয়ায় এমনিতেই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তারপর সিএসইতে ভর্তি হই শুধুমাত্র এই চিন্তা নিয়ে যে, দিনরাত পিসিতে বসে গেম/ মুভি দেখলেও আব্বু আম্মু ভাববে পড়াশোনা করছি। ভর্তির সময় একজন বলেন “ফিজিক্স ম্যাথে এ+ নাই, সিএসই কী পারবা তুমি?”

গুগলে জব কী জিনিষ জানতাম না। প্রথম সেমিস্টারে একজন স্যার নিয়ে আসেন উনার ফ্রেন্ড একজনকে যিনি সাস্ট থেকে গুগলে জব অফার পেয়েছিলেন। উনার থেকে জানতে পারলাম গুগলে জব করা/ পাওয়া বিশাল ব্যাপার। তবে সেটা জানা পর্যন্তই ছিলো, আর কিছু না। বিভিন্ন স্যার ম্যামরা কোডিং শিখতে বলতেন, কিন্তু এসব কী সবাই শুনে?

প্রথম বছর যেতে লাগলো, সবার মতই আমারও ধারণা হয়ে গেলো প্রাইভেটে পড়ছি, শুধু টাকাই ফেলছি, লাইফে যে কী করবো! বছরের শেষের দিকে সাস্টে প্রোগ্রামিং কম্পিটিশন (সিএসই কার্নিভাল) টিম হিসেবে প্রথমবারের মতো যাই । সেটার পেছনে বিশাল কাহিনী, একজন ম্যামের কাছে বিশাল কৃতজ্ঞ।

এরপর শুরু হয় প্রবলেম সল্ভিং, কম্পিটিটিভ প্রোগ্রামিং কম্পিটিশন এর লাইফ! আহা! বিভিন্ন স্যার, তাঁদের ফ্রেন্ড, বড় ভাই আপু, ফ্রেন্ডস, টিমমেট, অন্য ভার্সিটির ফ্রেন্ডদের হেল্প। আমি যে কারো কাছে হেল্প চাইতে কখনোই লজ্জাবোধ করি নি। আমার ভার্সিটির জুনিয়ররাও আমাকে অনেক টপিক শিখিয়েছে, ইভেন একটা ইন্টারভিউ এর আগে কাছের এক জুনিয়রকে কল দিয়ে একটা টপিক বুঝিয়ে দিতে বলেছিলাম ।

মোটামুটি ভালো প্রবলেম সল্ভিং স্কিল, এলগরিদম, ডাটা স্ট্রাকচারের নলেজ থাকার কারণে আল্লাহ্‌র রহমতে গ্রাজুয়েশন শেষের আগেই পেয়ে যাই প্রথম জব। গুগলে অথবা অন্য বিগ টেক জায়ান্টে জবের ইচ্ছা থাকলেও কনফিডেন্স এর অভাবে ঠিকঠাক এপ্লাই করা হয় নি । তবে এক ছোটবোন থেকে Cracking The Coding Interview বই নিয়ে এসে পড়াশোনা করেছি অনেক । ঠিকঠাক গুগল স্পেসিফিক প্রিপারেশন নেয়া শুরু করি অবশ্য ২০২১ এর সেপ্টেম্বরে । তার আগে সব বেসিক টপিক ঝালাই দিয়ে ফেলি, যেহেতু কম্পিটিটিভ ব্যাকগ্রাউন্ডের ছিলাম, সেহেতু বেশী কষ্ট করতে হয় নি । পরিচিত যারা বড় জায়গায় জব করছেন, তাঁরা অনেক সাজেশন এবং হেল্প করেছেন। আর কিছু ফ্রেন্ডদের মোটিভেশন, সাহায্য ছাড়া আসলে সাহসই হতো না ।

তারপরের কাহিনী খুব ছোট! বড় ভাই একজন সিভি রেফার করে দিলেন। রিক্রুটার মেইল দিলো নভেম্বরের ১৮ তারিখ। আমার মনে হলো আমি কাজের প্রেশারে থাকলে প্রিপারেশন নেয়া হবে না ঠিকঠাক, শান্তিমতো প্রিপারেশন নেবার জন্য অনেক অনেক রিস্ক নিয়ে নভেম্মবরেই ছেড়ে দিলাম আগের চাকরী!

ডিসেম্বারের ৬তারিখ গুগলে প্রথম রাউন্ড দিলাম। পরের দিনই জানালো আমি ফাইনাল রাউন্ড কবে ফেস করতে চাই । কিছুদিন সময় নিয়ে প্রথমে ফেব্রুয়ারীতে দিবো ঠিক করলেও পরে সেটা শিডিউল করে ফেলি জানুয়ারীর ২০, ২১ তারিখে ।

দুদিনে টোটাল ৫টা ইন্টারভিউ দিয়ে জীবনের সবচেয়ে লম্বা দশদিন কাটিয়ে ৩১ তারিখ চলে এলো। গুগলের রিক্রুটার কল দিলো দুপুরে, বললো “You totally Smashed the Interviews! We are offering you the job now, are you willing to join Google, Dublin?”

পাশে আমার বউ লাফালাফি শুরু করে দিয়েছে, আমি কলে থাকা অবস্থায়ই দৌড়ে গিয়ে আব্বু আম্মুকে জানালো। পাশের রুমে আব্বু আম্মু কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এই কয়েকজন মানুষ- আমার ভাই, বোন, বউ আব্বু, আম্মু, আমার জন্য কী যে স্যাক্রিফাইস করে করে এসেছেন এতটা দিন ধরে বলার মতো না। কেউ হাসছে, কেউ কাঁদছে, আমি বুঝতেছিলাম না আমি কী করবো! আমার মনে হলো এই মানুষদের এই খুশির জন্যই এই প্রাপ্তিটা আমার দরকার ছিলো।

আত্মীয় স্বজন, কাছের বন্ধুবান্ধব, জুনিয়র, সিনিয়র, টিচারস এবং বিভিন্ন সময়ে যেকোন উপায়ে যারা আমাকে হেল্প/উৎসাহ দিয়ে এসেছেন, আমার উপর বিশ্বাস রেখেছেন, সবার কাছে আমার কৃতজ্ঞতা। আমার এতদুর আসার পেছনে অবদান রাখা মানুষের সংখ্যা অনেক অনেক বেশী। সবচেয়ে প্রশান্তির ব্যাপার হচ্ছে আমার কাছের অনেকেই আছেন যারা মনে করে এই প্রাপ্তিটা তাদেরও, আসলে সত্যিই তাই!

আলহামদুলিল্লাহ্‌

তুমি কি জানো সিরিজ দেখে coding শেখা যায়?না না, YouTube প্লে-লিস্টগুলোকে আমি "সিরিজ" বলেই বোঝাচ্ছি।একটা সুন্দর intro mus...
02/05/2025

তুমি কি জানো সিরিজ দেখে coding শেখা যায়?

না না, YouTube প্লে-লিস্টগুলোকে আমি "সিরিজ" বলেই বোঝাচ্ছি।
একটা সুন্দর intro music বাজে, “Hi guys, welcome to this crash course…” — আর তুমি Popcorn হাতে ready!

এইভাবে coding শেখা শুরু হয় — কিন্তু শেষ হয় না।
তুমি ফ্যাল ফ্যাল করে তাকায় শুধু দেখ, বুঝো কিছুটা, কিন্তু কোড লেখো কই?

📘 অন্যদিকে, বই পড়া মানে —

1. মাথা খাটাও

2. লাইন ধরে ধরে বোঝো

3. নিজে কোড টাইপ করো

4. ভুল করো, ঠিক করো

এই প্রসেসটাই তোমাকে developer বানাবে।

👉 সিরিজ দেখলে শুধুই বুঝতে পারো।
কিন্তু বই পড়লে তুমি শিখে ফেলো।

So, তুমি কী করতে চাও? Viewer হতে, না Developer?

“Tutorial Hell” মানে কী, আর তুমি কেন আটকে যাচ্ছো?টিউটোরিয়াল হেল একটা দারুন মজার নাম — কিন্তু বাস্তবে এটা ভয়ংকর এক ফাঁদ...
01/05/2025

“Tutorial Hell” মানে কী, আর তুমি কেন আটকে যাচ্ছো?

টিউটোরিয়াল হেল একটা দারুন মজার নাম — কিন্তু বাস্তবে এটা ভয়ংকর এক ফাঁদ।

তুমি দিনের পর দিন YouTube এ ঘুরে বেড়াচ্ছো, “best python tutorial for beginners” লিখে সার্চ দিচ্ছো, ১টা প্লে-লিস্ট শেষ হওয়ার আগেই আরেকটা শুরু করছো — কিন্তু আজও নিজের মতো করে ১০ লাইন কোড লেখো না।

এটাই টিউটোরিয়াল হেল।

এখানে তুমি শেখার ভান করছো, কিন্তু আসলে শিখছো না।
এটা এমন এক জায়গা, যেখানে শেখার শুরু হয়, কিন্তু শেষ হয় না।

তুমি stuck কারণ তুমি শুধু consume করছো, create করছো না।

তোমার কাছে এখন প্রশ্ন হচ্ছে: তুমি কি আসলেই শেখার চেষ্টা করছো, নাকি শুধু টিউটোরিয়াল দেখেই যাচ্ছো?

27/04/2025

Welcome to UnhellTuts – যাত্রার শুরু

প্রিয় শিক্ষার্থী,
আপনি কি বারবার ভিডিও দেখে সময় নষ্ট করছেন, কিন্তু শেখা হচ্ছে না?
UnhellTuts আছে আপনার পাশে।
এখানে পাবেন বাস্তব কোডিং গাইড, হাতেকলমে প্র্যাকটিস আর নিজের স্কিল তৈরি করার প্রকৃত রাস্তা।
🎯 আসুন, শেখা শুরু হোক আজ থেকেই।
🔥 Free sample পেতে কমেন্ট করুন বা মেসেজ করুন!"

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when UnhellTuts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share